Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ মে ২০২৪
ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশের সুবিধা শ্রমজীবী মেহনতি মানুষেরা পাবেন উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিগগির তাদের হাতে ক্যাশলেস টুলস তুলে দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে তারা স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের সম্মান ও মর্যাদা সমুন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে কায়িক শ্রমের পরিবর্তে শ্রমিকরা এখন বৈদ্যুতিক মোটরচালিত রিকশা-ভ্যান চালাতে পারছেন। এভাবেই আমার এলাকা নাটোরের সিংড়ার রিকশাচালক, ভ্যানচালক শ্রমিক ভাইয়েরা স্মার্ট শ্রমিকে পরিণত হয়েছেন।

তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই তাদের হাতে ক্যাশলেস টুলস তুলে দেওয়া হবে। এর মাধ্যমে তারা সঞ্চয়ের পাশাপাশি ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা এবং প্রয়োজনীয় আর্থিক ঋণ সেবা পাবেন।

বুধবার (১ মে) নিজ নির্বাচনী এলাকায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মহান মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশ্যে জুনাইদ আহমেদ পলক বলেছেন, আপনারা নিজেদের কষ্টার্জিত টাকা, শ্রম ও সময় দিয়ে আমাকে ভোট, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। আমি আপনাদের ঋণ কোনো দিনও হয়তো শোধ করতে পারবো না। শুধু দোয়া চাইবো, যেন আমি আমার কর্ম ও শ্রমের মাধ্যমে মানুষের জন্য কাজ করে যেতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক ভাই-বোনদেরও বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও প্রযুক্তির শক্তি দিয়ে এগিয়ে যাবে। তাদের আমরা স্মার্ট শ্রমিক বানাতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিংড়াতে সাড়ে ৩০০ কিলোমিটার পাকা রাস্তা, ঘরে ঘরে বিদ্যুৎ থাকার কারণে এখন মোটরচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক, থ্রি-হুইলার, নসিমনের মতো ইঞ্জিনচালিত বাহন এসেছে। হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। শ্রমিকরা বৈদ্যুতিক মোটরচালিত স্মার্ট রিকশা-ভ্যান চালিয়ে এ গরমের মধ্যেও অন্ততপক্ষে আয়ের পথটা তৈরি করতে পেরেছেন।

নাটোর জেলা শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. ওহিদুর রহমান শেখ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে শ্রমিককে মালিকে পরিণত করতে কয়েকজনের মধ্যে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। শ্রমিকদের জন্য ছাতা, ক্যাপ ও পানি-স্যালাইন উপহার দেওয়া হয়।

এছাড়া কৃষিশ্রমিকদের জন্য সিংড়া উপজেলার তেলিগ্রাম ও জোরমল্লিকায় আগামীকালের মধ্যে টিউবওয়েল স্থাপনে স্থানীয় নেতাদের নির্দেশনা দেন জুনাইদ আহমেদ পলক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে
নির্বাচিত

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের
প্রযুক্তি সংবাদ

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন চীনের শীর্ষ ধনী ব্যক্তি

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা
ই-কমার্স

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে: পলক

ফ্লাইটে ওয়াই-ফাই সুবিধা পাবেন টি-মোবাইলের গ্রাহক
প্রযুক্তি সংবাদ

ফ্লাইটে ওয়াই-ফাই সুবিধা পাবেন টি-মোবাইলের গ্রাহক

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মে ২০২৪

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix