Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ঈদের আগাম টিকিট : পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 June 2024
অনলাইনে ঈদের আগাম টিকিট : পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত
Share on FacebookShare on Twitter

ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইনে আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে চাপ এড়াতে পশ্চিম ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রির সময় আলাদা করা হলেও পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত ছিলো। প্রথমে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়।

আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই রংপুর বিভাগের আট জেলার টিকিট বিক্রি শেষ হয়ে যায়। টিকিট শেষ হয়ে যাওয়ায় হাহাকার দেখা দেয় যাত্রীদের মধ্যে। তবে, পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনার কিছু টিকিট তখনও অবিক্রিত ছিলো।থম ৪ ঘণ্টায়ই ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় ৬০ লাখ হিট হয় ওয়েবসাইটে। পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে অল্প পরিমাণ টিকিট অবিক্রীত রয়েছে।

এদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলেও সন্ধ্যার পরও টিকিট পাওয়া যাচ্ছিলো। পূর্বাঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে সাড়ে ৪ ঘণ্টায় ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম আধা ঘন্টায় পূর্বাঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে হিট হয় ২৮ লাখ।

পূর্বাঞ্চলে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রুটের টিকিট অবিক্রীত রয়েছে। এ রুটে চলাচলকারী ননস্টপ সোনার বাংলা ও সূবর্ণ এক্সপ্রেসের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে তূর্ণা, মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেসের তিন ভাগের একভাগ টিকিট অবিক্রীত রয়েছে।

ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম ৩ ঘণ্টায় যাত্রীদের টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়ে। এ সময় উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল।

সূত্রমতে, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা। এই তিন রুটের টিকিট প্রথম দশ মিনিটেই শেষ হয়ে গেছে।

আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী লালমনি এক্সপ্রেস একমাত্র আন্তঃনগর ট্রেন হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে। অপরদিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিটও বিক্রি হয়ে গেছে এক ঘণ্টার মধ্যে। আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকেট এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু অবিক্রিত রয়েছে।

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন।

এর আগে আন্তমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নভেম্বরে আসছে শাওমি পোকো এফ২, জেনে নিন ফিচার
নির্বাচিত

ভূমিকম্প হওয়ার আগেই সতর্ক করবে শাওমি এর স্মার্টফোন

ফোনে কতক্ষণ বাঁচে করোনা, জানা গেলো নতুন গবেষণায়
প্রযুক্তি সংবাদ

ফোনে কতক্ষণ বাঁচে করোনা, জানা গেলো নতুন গবেষণায়

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি
নির্বাচিত

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি

আনপ্যাকড-টু ইভেন্টের ঘোষণা দিল স্যামসাং
নির্বাচিত

আনপ্যাকড-টু ইভেন্টের ঘোষণা দিল স্যামসাং

বাতিলের খাতায় চলে গেল আইফোন ৬ ও আইপডের এই দুই মডেল
প্রযুক্তি সংবাদ

বাতিলের খাতায় চলে গেল আইফোন ৬ ও আইপডের এই দুই মডেল

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল
নির্বাচিত

নকিয়া নতুন ২ ফোরজি ফিচার ফোন আনল

Load More

ট্রেন্ডিং টপিক

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2024

অনলাইনে ঈদের আগাম টিকিট : পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত

Techzoom.TV |
TechzoomTV