Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বন্ধ’ ফেসবুকে সরব পলক, যে ব্যাখ্যা দিলেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ জুলাই ২০২৪
‘বন্ধ’ ফেসবুকে সরব পলক, যে ব্যাখ্যা দিলেন
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কিন্তু এমন অবস্থাতেও ফেসবুকে সরব রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ নিয়ে সমালোচনা শুরু হলে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়। এরপর বৃহস্পতিবার (১৮ জুলাই) মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ওই সময় উল্লেখ করেছিলেন তিনি। ওই দিন সন্ধ্যায় ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় বলে জানানো হয়। ফলে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে সারাদেশ।

দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে গত মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হলেও এখনো বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক।

এ বিষয়ে মঙ্গলবার (২৩ জুলাই) রাতেই প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি এখনো আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউ (অনুমোদন) করতে পারব।’

তবে এর পরদিন বুধবার (২৪ জুলাই) ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। তিনি বেশ কয়েকটি পোস্ট করছেন এবং বিভিন্ন সংবাদ ও ভিডিও লিংক শেয়ার করেছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন।

প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। এ ছাড়া তার ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ব্যাখ্যা হিসেবে পলক জানান, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনিসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশে সবার জন্য কবে থেকে চালু হবে জানতে চাইলে তিনি জানান, এটা ফেসবুক, টিকটকই বলতে পারবে। তারা বাংলাদেশের সংবিধান, আইন মানবে কি—না এবং নিজেদের যে গাইডলাইন আছে, সেটা তারা ঠিকমতো মেনে চলবে কি না, এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায়, তখন চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে সরকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

প্রযুক্তি বাজার

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা জয় ‘ডি-সেট সেন্টার’
প্রযুক্তি সংবাদ

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা জয় ‘ডি-সেট সেন্টার’

স্যামসাং গ্যালাক্সি এ০৭ কেন কিনবেন না
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এ০৭ কেন কিনবেন না

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই
প্রযুক্তি সংবাদ

মঙ্গলে রকেট পাঠাবে দুবাই

টেসলার ব্যাটারি তৈরিতে ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক
প্রযুক্তি সংবাদ

টেসলার ব্যাটারি তৈরিতে ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক

Load More

ট্রেন্ডিং টপিক

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১
প্রযুক্তি সংবাদ

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
নির্বাচিত

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২৪

‘বন্ধ’ ফেসবুকে সরব পলক, যে ব্যাখ্যা দিলেন

Techzoom.TV |
TechzoomTV