Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ বৈষম্যের কথা জানালো টেলিটক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 August 2024
৪ বৈষম্যের কথা জানালো টেলিটক কর্মীরা
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠানে চারটি বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের কর্মীরা। সোমাবার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে টেলিটকের কর্মীদের সঙ্গে প্রশাসনের ৪টি বৈষম্যের কথা তুলে ধারা হয়। এগুলো হলে- রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; পদোন্নতি নীতিমালা সংশোধনপূর্বক দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতির ব্যবস্থা করা; বেতন, সিপিএফ, গ্রাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা ও ডেপুটেশন / লিয়েন বাতিল করা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা এই বৈষম্যগুলোর ব্যাখাও তুলে ধরেন।

১) রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ টেলিটক বাংলাদেশ লিঃ-এর চাকুরী বিধিমালার অনুচ্ছেদ ৪.৮ এবং ৪.৯-এর ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল “বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ“ নাম ধারণ করে অবৈধ সুবিধা ভোগ, ক্ষমতার অবৈধ ব্যবহার করে চাকুরীতে পদন্নোতি ও প্রজেক্টসমূহ দলীয়করণপূর্বক আর্থিক সুবিধা গ্রহণসহ লাগামহীন স্বেচ্ছাচারিতা করে আসছে। ফলশ্রুতিতে, সাধারণ কর্মীগণ প্রতিনিয়ত বৈষম্যের স্বীকার হচ্ছে এবং তাদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টেলিটক হতে “বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি”-এর সকল সদস্যের বিরুদ্ধে স্ব স্ব চাকুরী বিধিমালা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

২) পদোন্নতি নীতিমালা সংশোধনপূর্বক দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতির ব্যবস্থাঃ টেলিটক বাংলাদেশ লিঃ গঠিত হওয়ার পর প্রায় ২০ বছর পেরিয়ে গেলেও অদ্যাবধি একটি পূর্ণাংগ পদোন্নতি নীতিমালা গঠন করতে পারেনি এমনকি ডিজিএম হতে এডিশনাল জিএম এবং এডিশনাল জিএম হতে জিএম পদোন্নতি অবরুদ্ধ করে রাখায় পদোন্নতি হতে বঞ্চিত ও বৈষম্যের স্বীকার হতে হয়েছে। ডিজিএম হতে এডিশনাল জিএম এবং এডিশনাল জিএম হতে জিএম পদে পদোন্নতিসহ সকল স্তরে পদোন্নতির নীতিমালা সংশোধনপূর্বক প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৩) বেতন, সিপিএফ, গ্রাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করাঃ সকল রাষ্ট্রীয় মালিকানাধীন বা সরকারি কোম্পানির ন্যায় সকল বিষয়ে সকল সুযোগ-সুবিধাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন ঘোষিত পে স্কেল সমন্বয় (বকেয়া/অবশিষ্ট ৫০% বাস্তবায়ন), প্রাপ্য সিপিএফ (১০%), ১০+ বৎসরের বেশী অব্যাহতভাবে চাকুরীরত প্রত্যেক পূর্ণ বৎসরের জন্য ২ (দুই) মাসের সর্বশেষ গৃহিত মূল বেতনের হারে গ্রাচুইটি, অভোগকৃত অর্জিত ছুটি শতভাগ নগদায়নের সুবিধা প্রদান, চিকিৎসা বীমা অন্তর্ভুক্ত করে গ্রুপ ইনস্যুরেন্স (যৌথ বীমা) চালুকরণ, প্রতি ৩ (তিন) বৎসর ধারাবাহিক চাকুরীর জন্য একবার ১৫ (পনের) দিনের শ্রান্তি বিনোদন ছুটি (শ্রান্তি বিনোদন ভাতাসহ) প্রদানসহ চাকুরীর বয়সসীমা ৬২ বছর করা ইতাদি ।

৪) ডেপুটেশন / লিয়েন বাতিল করাঃ টেলিটক বাংলাদেশ লিঃ-এ ডিজিএম হতে এডিশনাল জিএম এবং এডিশনাল জিএম হতে জিএম পদোন্নতি অবরুদ্ধপূর্বক পদোন্নতি হতে বঞ্চিত করে বিটিটিবি/বিটিসিএল/ টেলিযোগাযোগ অধিদপ্তর (DOT) হতে মোবাইল টেলিকমুনিকেশনের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কোনো সার্কুলার কিংবা নিয়োগ পরীক্ষা ব্যতিত ইচ্ছে মাফিক ডেপুটেশন/লিয়েন-এ নিয়োগ প্রদান করা হয় এবং উহাদের সকল সুযোগ-সুবিধাদি প্রদান করা হয়। ফলে, একদিকে যেমন অধিক যোগ্যতা থাকা সত্ত্বেও উক্ত পদের সাধারণ কর্মচারীগণ প্রায় ১৫ বছর একই পদে চাকুরী করতে বাধ্য হচ্ছে, ডিজিএম-এর নিচের পদগুলোতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং পেশাগত, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের স্বীকার হচ্ছে, অপরদিকে ভিন্ন ভিন্ন বিভাগে পেশাগত দক্ষ, অভিজ্ঞ ব্যক্তি নিয়োগ না করায় কোম্পানির অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। তাই, অবিলম্বে ডেপুটেশন/লিয়েন বাতিল করে বঞ্চিতদের অগ্রাধিকারপূর্বক সঠিক জায়গায় সঠিক এবং যোগ্য প্রার্থীকে পদায়ন করতে হবে।

উপর্যুক্ত বৈষম্য এবং অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ, সর্বোপরি রাষ্ট্র ব্যবস্থার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করাই হল TEWA/টেওয়া ()-এর মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে টেওয়া আজ ১৯/০৮/২০২৪ খ্রিঃ সকাল ১১ ঘটিকায় টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ভবন (গুলশান-১)-এর সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে
প্রযুক্তি সংবাদ

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে

রাশিয়া: নিষেধাজ্ঞায় বিধ্বস্ত হতে পারে মহাকাশ স্টেশন!
প্রযুক্তি সংবাদ

ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

অ্যাপলকে টপকে তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি
নির্বাচিত

অ্যাপলকে টপকে তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি

প্রথমবারের মতো দেশে বসেই নুসুক কার্ড পাচ্ছেন হাজীরা
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো দেশে বসেই নুসুক কার্ড পাচ্ছেন হাজীরা

অ্যাপলের বার্ষিক ইভেন্ট ৯ সেপ্টেম্বর, আইফোন ১৭ আসছে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বার্ষিক ইভেন্ট ৯ সেপ্টেম্বর, আইফোন ১৭ আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2024

৪ বৈষম্যের কথা জানালো টেলিটক কর্মীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix