Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২ দিনে ৩ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ আগস্ট ২০২৪
২ দিনে ৩ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার!
Share on FacebookShare on Twitter

উটিউবে চ্যানেলে মাত্র ২২ মিনিটের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবার। সংখ্যাটা ১০ লাখে (১ মিলিয়ন) পৌঁছল মাত্র ৯০ মিনিটে। ১ কোটিতে (১০ মিলিয়ন) পৌঁছতে সময় লাগলো ১২ ঘন্টারও কম (১১ ঘন্টা ৩১ মিনিট)। অর্থাৎ চ্যানেল শুরুর পর ৯০ মিনিটে অর্জন ইউটিউবের ‘গোল্ড প্লে বাটন’, আর ১২ ঘন্টার মধ্যে ‘ডায়মন্ড প্লে বাটন’।

এখানেই শেষ নয়! চ্যানেলটিতে ২ কোটি (২০ মিলিয়ন) সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে ২৪ ঘন্টা। এরপর ৩ কোটি (৩০ মিলিয়ন) ছাড়িয়ে গেছে ৪৮ ঘন্টার মধ্যেই। এই প্রতিটি রেকর্ড যে ইউটিউব চ্যানেলটির অধীনে তার মালিককে রেকর্ডের বরপুত্র বললে একেবারেই অত্যুক্তি হবে না! ভদ্রলোকের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে ‘সিআর৭’ (সিআর সেভেন) নামে যিনি অধিক পরিচিত।

ইউটিউবে ক্রিস্টিয়ানো রোনালদো
ফেসবুক, ইন্সটাগ্রাম ও এক্স এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক আগে থেকেই যুক্ত আছেন রোনালদো। তবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে রোনালদো যোগ দিয়েছেন গত ৮ জুলাই। তাঁর চ্যানেলের নাম ‘ইউআর ডট ক্রিশ্চিয়ানো’ (UR · Cristian)- যেখানে তিনি প্রথম ভিডিও আপলোড করেন গত বুধবার (২১ আগস্ট)। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) চ্যানেলটিতে ১৯টি ভিডিও (যার মধ্যে রিলস ৭টি) আপলোড করা হয়েছে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আছে ৩৮.৯ মিলিয়ন বা ৩৮৯ কোটি।

মাঠ থেকে সোশ্যাল মিডিয়া, সাফল্য সবখানেই
বর্তমান প্রজন্মেরতো বটেই এমনকি সর্বকালের সেরা ফুটবলারদের তালিকাতেও যার নাম সহজেই স্থান করে নিবে তিনি রোনালদো। বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। ক্লাব ফুটবলে এখন পর্যন্ত জিতেছেন ৩১টি টাইটেল- যার মধ্যে রয়েছে ইংলিশ, স্প্যানিশ ও ইটালিয়ান ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই। দেশের হয়ে বিশ্বকাপ জিতেতে না পারলেও জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং উয়েফা নেশন্স লিগ। পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের খেতাব, তাও পাঁচ বার।

মাঠের জনপ্রিয়তাকে সোশ্যাল মিডিয়াতেও সাফল্যের সাথেই রুপান্তর করতে পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁর অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ৯০ কোটিরও বেশি (৯০০ মিলিয়ন) এবং সংখ্যাটাও প্রতিনিয়তই বাড়ছে।

রোনালদোর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার আছে ১৭ কোটি (১৭০ মিলিয়ন), ইন্সটাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ (৬৩৬ মিলিয়ন) এবং এক্স-এ (পূর্বের টুইটার) তাকে ফলো করেন ১১ কোটি ২০ লাখেরও বেশি (১১২.৬ মিলিয়ন) মানুষ।

ইউটিউবে কোথায় থামবেন ক্রিস্টিয়ানো রোনালদো
ইউটিউবে সবচেয়ে বেশি ৩১ কোটি ১০ লাখ (৩১১ মিলিয়ন) সাবস্ক্রাইবার আছে ‘মিস্টারবিস্ট’ (MrBeast) চ্যানেলটিতে। দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় মিউজিক লেবেল টি-সিরিজ (২৭ কোটি ২০ লাখ বা ২৭২ মিলিয়ন)। রোনালদোর চ্যানেলে গত দু’দিন যেভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে চলতি বছরেই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের রেকর্ডটি তাঁর দখলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, ইতোমধ্যেই ‘মিস্টারবিস্ট’-এর দুটো রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউটিউবে সবচেয়ে দ্রুততম সময়ে ১ কোটি ও ২ কোটি সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ড এতোদিন ছিলো ‘মিস্টারবিস্ট’-এর ১ কোটিতে পৌঁছতে সময় লেগেছে ১৩২ দিন, আর ২ কোটির জন্য সময় লেগেছে ২ বছরেরও বেশি। আর এই দুটি রেকর্ড ভাঙ্গতে রোনালদোর চ্যানেল সময় নিয়েছে যথাক্রমে ১২ ঘন্টা ও ২৪ ঘন্টা।

রোনালদোর চ্যানেলে এতো দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধির পেছনে মূল কারণ দুটি। প্রথমত রোনালদো নিজেই হোস্ট করছেন ভিডিওগুলো যেখানে ফুটবল নিয়ে আলোচনার পাশাপাশি জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সাথে নিয়ে কথা বলেছেন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও। কয়েকটি ভিডিওতে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকেও দেখা গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে, ইন্সটাগ্রামের মতো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে রোনালদো তাঁর ইউটিউব চ্যানেলটির প্রচার করছেন।

এখন দেখার বিষয়, ইউটিউবের মাঠে ‘মিস্টারবিস্ট’-কে ছুঁতে কত সময় নেন সিআরসেভেন-খ্যাত এই পর্তুগিজ তারকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

নিরাপত্তা নিশ্চিত করতে উবারের নতুন ফিচার

দেশে সক্রিয় স্যামসাংয়ের ‘অবৈধ’ দেড় কোটি ফোন
প্রযুক্তি সংবাদ

দেশে সক্রিয় স্যামসাংয়ের ‘অবৈধ’ দেড় কোটি ফোন

আর লাগবে না ব্যাংক, ফেসবুকের মুদ্রাতেই সুযোগ লেনদেনের
নির্বাচিত

আর লাগবে না ব্যাংক, ফেসবুকের মুদ্রাতেই সুযোগ লেনদেনের

অপোর কে সিরিজের নতুন ফোন অপো কে৯ এস
প্রযুক্তি সংবাদ

অপোর কে সিরিজের নতুন ফোন অপো কে৯ এস

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়
কিভাবে করবেন

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়

বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে ৯ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ চালু
প্রযুক্তি সংবাদ

বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে ৯ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix