Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব কারণে ফেসবুকে ‘বিএমডব্লিউ’ ট্যাগ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 September 2024
যেসব কারণে ফেসবুকে ‘বিএমডব্লিউ’ ট্যাগ ভাইরাল
Share on FacebookShare on Twitter

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে #BMW (বিএমডব্লিউ) ট্যাগটি ব্যাপক ভাইরাল হয়েছে। এই ট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট, ছবি ও ভিডিও আপলোড করলে তা মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে। এটি জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর প্রচারণার কৌশল মনে হলেও ট্যাগটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

#BMW (বিএমডব্লিউ) ট্যাগটি কেন ভাইরাল হয়েছে, এর পেছনে কারণ কী?
যখন কোনো কীওয়ার্ড, বিষয়, বার্তা বা নামের আগে এই #পাউন্ড প্রতীকটি ব্যবহার করা হয় তখন একে হ্যাশট্যাগ বলা হয়। এটি প্রাসঙ্গিক কোনো তথ্যে ট্যাগ দিতে, শ্রেণিভুক্ত করতে এবং গ্রুপে বিভক্ত করতে ব্যবহার করা হয়। যদি আপনি কোনো হ্যাশট্যাগে ক্লিক করেন তাহলে সেই হ্যাশট্যাগের সাথে সম্পর্কিত ইন্টারনেটে সার্বজনীন যত তথ্য আছে তা সব প্রদর্শন করবে। আপনি যদি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন তবে আপনার পোস্টটি সেই হ্যাশট্যাগ অনুসন্ধানকারী লোকদের ফিডে প্রদর্শিত হবে। যদি কোনো একটি হ্যাশট্যাগটি লোকজন প্রচুর ব্যবহার করতে থাকে তখন এটি একটি ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করা পোস্টগুলোকে জনপ্রিয় ও সহজে খুঁজে পাওয়ার একটি ট্যাকনিক্যাল ফিচার।

#বিএমডব্লিউ হ্যাশট্যাগের প্রাথমিক ব্যবহার ছিল জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউয়ের বিজ্ঞাপন। যা দিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করা। তবে বর্তমানে #বিএমডব্লিউ হ্যাশট্যাগটি ভিন্ন কারণে ভাইরাল হয়েছে। এখন এটি ব্যবহার করে নেটিজেনরা নানা ধরনের বিনোদনমূলক বা মজার পোস্ট করছেন। যেসব পোস্টের গাড়ির সঙ্গে কোন সম্পর্ক নেই।

ট্যাগটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং জনপ্রিয় ট্রেন্ডের অংশ হয়ে গেছে। শুধুমাত্র জনপ্রিয়তা বা অধিক লাইক ও শেয়ার পাওয়ার জন্য স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা এটি ব্যবহার করছেন। তবে এমনটিও হতে পারে এটি কোন সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তি একবার ব্যবহার করেছে। কারণ, এ ধরণের ট্যাগ তারা একবার ব্যবহার করলে একটি প্ল্যাটফর্মেই ভাইরাল হয়ে যায়।

প্রাকৃতিগতভাবে মানুষ অন্য মানুষকে অনুসরণ করে। ফলে কেউ কোন একটি বিষযয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেলে, তখন অনেকেই সেই ট্রেন্ডের সাথে যুক্ত হতে চান। বিশেষত তরুণ সমাজে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। #বিএমডব্লিউ ট্যাগটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে। অনেকেই এটিকে ফান হিসেবে নিচ্ছে, আবার অনেকেই কৌতূহলবশত ট্যাগটি ব্যবহার করছেন। এছাড়া ফেসবুকে ভাইরাল হওয়া বিষয়ের মধ্যে অন্যতম কারণ হলো দ্রুত মনোযোগ আকর্ষণ করা। জনপ্রিয় ট্যাগ ব্যবহার করলে পোস্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং বেশি লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া যায়।

ফেসবুকে ”10 unknown facts about bmw” কেন ট্রেন্ড করছে, মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে তার কিছু কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্যে প্রধান যে বিষয়গুলো উঠে আসছে সেগুলোতে নজর দেওয়া যাক।

শেয়ারযোগ্য বিষয়বস্তুর আবেদন: ‘দশটি অজানা তথ্য’- এই ফরম্যাটটি শেয়ারযোগ্য বিষয়বস্তুর একটি ভালো উদাহরণ। এই উপায়ে সামাজিক প্ল্যাটফর্মগুলোতে যেকোনো কনটেন্ট ছড়িয়ে দেয়া বা গ্রহণ করা সহজ। বিএমডব্লিউ সম্পর্কে ১০টি তথ্যের যে তালিকা সেটিও সহজ ও আকর্ষণীয়। আজকের দ্রুতগতির ডিজিটাল বিশ্বের জন্য এই ধরনের ফরম্যাটকে আদর্শ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, বর্তমানে যেকোনো বিষয়ে মানুষের মনোযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে, মার্কেটিং দৃষ্টিকোণ থেকে দেখলে, এই ধরনের কনটেন্টে মানুষকে এনগেজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম প্রায়ই উচ্চ ইন্টারঅ্যাকশন রেট (লাইক, শেয়ার এবং মন্তব্য) সহ পোস্টগুলোর পক্ষে যায়। বিএমডব্লিউ-এর ক্ষেত্রে এই ট্রেন্ড তাদের কোনো সরাসরি খরচ ছাড়াই পরোক্ষভাবে মার্কেটিংয়ের কাজ করছে।

বিপণন টুল হিসেবে ‘কৌতূহল’কে ব্যবহার: এই ট্রেন্ডের সফলতার আরেকটি কারণ হলো- মানুষের স্বাভাবিক কৌতূহলকে ‘ট্যাপ’ করার ক্ষমতা। দর্শক সবসময়ই এমন কিছু জানতে আকৃষ্ট হয়, যা তাদের অজানা। বিশেষ করে বিএমডব্লিউ’র মতো একটি ব্র্যান্ড সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। মার্কেটারসরা জানেন, এই কৌতুহলই মানুষের সম্পৃক্ততা (এনগেজমেন্ট) বাড়ায়। ‘অজানা তথ্য’ প্রকাশ করে এমন পোস্টগুলো বিশেষভাবে কার্যকর। কারণ এসব পোস্ট (অজানা তথ্য) মানুষের জ্ঞানের ফাঁক-ফোঁকর তৈরি করে। যা পাঠক পূরণ করতে চায়। ‘ইনফরমেশন গ্যাপ থিওরি’ নামে পরিচিত এই তত্ত্বটি যেকোনো ব্রান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ ও মানুষের এনগেজমেন্ট বাড়ানোর জন্য একটি শক্তিশালী হাতিয়ার।

ব্র্যান্ড ইক্যুইটি এবং মার্কেট রিচ বাড়ানো: এই ট্রেন্ডের অর্থনৈতিক প্রভাব বহুমুখী। প্রথমত, ক্রমাগতভাবে ভোক্তাদেরকে নতুন বিষয়বস্তুর সাথে আকৃষ্ট করার মাধ্যমে বিএমডব্লিউ তার ব্র্যান্ড ইক্যুইটিকে শক্তিশালী করে। শক্তিশালী ব্র্যান্ড ইক্যুইটি বিএমডব্লিউকে প্রিমিয়াম মূল্য নির্ধারণ করতে, গ্রাহকের আনুগত্য বজায় রাখতে এবং একটি বৈশ্বিক বাজারে অন্যের চেয়ে আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে। এর পাশাপাশি এই প্রবণতা বিশ্ববাজারে বিএমডব্লিউয়ের উপস্থিতি তুলে ধরে। এছাড়া এই ট্রেন্ডটি বিএমডব্লিউর বিভিন্ন ব্র্যান্ডের পোর্টফোলিও প্রদর্শন করে। যার মধ্যে শুধুমাত্র বিএমডব্লিউর প্রাথমিক মডেলগুলো নয়, মিনি এবং রোলস রয়েস ব্র্যান্ডগুলোও রয়েছে।

মার্কেটিং লাভের জন্য সামাজিক মাধ্যমে ট্রেন্ড সর্বাধিক করা: ‘বিএমডব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য’ ট্রেন্ড একটি উদাহরণ, যে কীভাবে মার্কেট পাওয়ার জন্য সামাজিক মাধ্যমের ট্রেন্ডকে কাজে লাগানো যেতে পারে। যদিও এই ধরনের ট্রেন্ডগুলো প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এবং তাতে ব্র্যান্ডগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ট্রেন্ডের ফরম্যাটের সঙ্গে মাননসই পণ্য তৈরি করে তাদের পণ্য বিক্রি বাড়াতে পারে। এই কৌশলটি সাশ্রয়ী, কার্যকর এবং কোনো মার্কেটিং খরচ ছাড়াই ব্র্যান্ড মেসেজিংকে প্রসারিত করা হয়।-লিংকডইন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ির জ্বালানির খরচ কমাবে গুগল ম্যাপের নতুন ফিচার
কিভাবে করবেন

গাড়ির জ্বালানির খরচ কমাবে গুগল ম্যাপের নতুন ফিচার

চীনাদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৯০০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

চীনাদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৯০০ শতাংশ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক
নির্বাচিত

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার

দেশে উৎপাদিত হচ্ছে কম্পিউটারে র‌্যাম
প্রযুক্তি সংবাদ

দেশে উৎপাদিত হচ্ছে কম্পিউটারে র‌্যাম

চোরাই ফোন ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2024

যেসব কারণে ফেসবুকে ‘বিএমডব্লিউ’ ট্যাগ ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV