Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক কারখানা বৃদ্ধির পরিকল্পনা লেনোভোর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
বৈশ্বিক কারখানা বৃদ্ধির পরিকল্পনা লেনোভোর
Share on FacebookShare on Twitter

কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি লেনোভোর সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে। এ অবস্থায় কোম্পানিটি বিশ্বব্যাপী আরো কারখানা খোলার পরিকল্পনা হাতে নিয়েছে।

কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি লেনোভোর চেয়ারম্যান ইয়াং ইউয়ানকিং বলেছেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরবরাহ চেইনে বৈচিত্র্য আনা ও চীনের বাইরে আরো কারখানা খোলার পরিকল্পনা করছে লেনোভো।

বিশ্বের বৃহত্তম পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা লেনোভোর বেশির ভাগ কারখানা চীনে রয়েছে, যা ইলেকট্রনিকস শিল্পের জন্য সাধারণ একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুল্ক আরোপ করা হলে এসব কম্পিউটারের দাম বেড়ে যাবে।

রয়টার্সকে ইউয়ানকিং বলেন, ‘নতুন মার্কিন প্রশাসনের নীতি কী হবে তা এখনই বলা কঠিন। তবে লেনোভো অন্যান্য প্রতিযোগীর তুলনায় ভালো অবস্থানে রয়েছে। কারণ লেনোভোর আরো বৈচিত্র্যময় উৎপাদন অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহের কৌশল রয়েছে। পাশাপাশি কোম্পানির আয় বিভিন্ন অঞ্চল থেকে আসে, যা ঝুঁকি হ্রাসে সহায়তা করে।’

ইউয়ানকিং বলেন, ‘চীনে লেনোভোর সবচেয়ে বেশি কারখানা রয়েছে। তবে এর বাইরে নয়টি ভিন্ন দেশে ৩০টিরও বেশি কারখানা পরিচালনা করছে কোম্পানিটি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে বড় বিনিয়োগ চুক্তি করার পর দেশটিতে নতুন কারখানা খোলার পরিকল্পনা করছে লেনোভো।’

শুক্রবার লেনোভোর আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। বিশেষভাবে ডিজাইন করা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটার বিক্রি কোম্পানির আয় বৃদ্ধিতে অবদান রেখেছে।

আর্থিক প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যমতে, চীনা প্রযুক্তি কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ১ হাজার ৭৯০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস দেয়া ১ হাজার ৬০০ কোটি ডলারের চেয়ে বেশি। এ সময়ে নিট মুনাফা দাঁড়ায় ৩৫ কোটি ৯০ লাখ ডলারে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ৩৩ কোটি ১৭ লাখ ডলারের চেয়ে বেশি।

সেপ্টেম্বর প্রান্তিকে লেনোভোর বৈশ্বিক পিসি শিপমেন্ট ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৬৫ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এদিকে গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় বিশ্বজুড়ে সামগ্রিক পিসি শিপমেন্ট কমেছে ২ দশমিক ৪ শতাংশ। লেনোভোর পিসির বাজার হিস্যা ২৪ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

২০ হাজার টাকায় অপোর সেরা ৫ স্মার্টফোন

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

টেকসই পরীক্ষায় টেকেনি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ
প্রযুক্তি সংবাদ

টেকসই পরীক্ষায় টেকেনি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
নির্বাচিত

সেমিকন্ডাক্টর উৎপাদনের কেন্দ্র হয়ে উঠছে ভারত

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

গেমার ও ক্রিয়েটরদের জন্য লেনেভোর এআইনির্ভর লিজিয়ন প্রো ৭আই ল্যাপটপ
নির্বাচিত

গেমার ও ক্রিয়েটরদের জন্য লেনেভোর এআইনির্ভর লিজিয়ন প্রো ৭আই ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ নভেম্বর ২০২৪

বৈশ্বিক কারখানা বৃদ্ধির পরিকল্পনা লেনোভোর

Techzoom.TV |
TechzoomTV