Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালে প্রযুক্তি বিশ্বের বড় কিছু সাফল্য ও ব্যর্থতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
২০২৪ সালে প্রযুক্তি বিশ্বের বড় কিছু সাফল্য ও ব্যর্থতা
Share on FacebookShare on Twitter

চলতি বছর বেশকিছু নতুন ডিভাইস ও ফিচার নিয়ে এসেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এক্ষেত্রে কেউ সফল হয়েছে, আবার কেউ বাধাগ্রস্ত। যদিও জেনারেটিভ এআইয়ের প্রাথমিক উত্তেজনা কিছুটা কমে এসেছে, তবে বছরজুড়ে এর প্রভাব শক্তিশালী ছিল। ২০২৪ সালে অনেক নতুন প্রযুক্তি কোম্পানি তাদের উদ্ভাবনী শক্তির জন্য আলোচনায় উঠে আসে। অন্যদিকে অনেক পুরনো প্রতিষ্ঠান পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়ে পিছিয়ে পড়েছে। এ বছর প্রযুক্তি দুনিয়ার বড় সমৃদ্ধি ও ব্যর্থতাগুলো তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ব্লুস্কাইয়ের প্রবৃদ্ধি: সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই চলতি বছর ফেব্রুয়ারিতে সবার জন্য উন্মুক্ত হয়। বছর শেষে অ্যাপটির ব্যবহারকারী এখন আড়াই কোটির বেশি। ২০২৪ সালে এক্সের সেবা শর্তাবলি ও গোপনীয়তার নীতিমালা আপডেট এবং তার আগে ব্লক ফিচার পরিবর্তনের কারণে বিকল্প অ্যাপ হিসেবে ব্লুস্কাইয়ের দিকে ঝুঁকতে শুরু করেন অনেকেই। তারকা, সাংবাদিক, রাজনীতিবিদ ও কর্মীদের মধ্যে প্লাটফর্মটির জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াটির দ্রুত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

এনভিডিয়ার অভূতপূর্ব সাফল্য: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য ২০২৪ সাল ছিল একটি ঐতিহাসিক বছর। কোম্পানিটি শুধু প্রযুক্তি জগতে নয়, বছরজুড়ে স্টক মার্কেটেও শীর্ষে ছিল। এনভিডিয়া গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডিজাইন করে, যা মূলত এআই প্রযুক্তি, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরিতে অপরিহার্য হয়ে উঠেছে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটার মতো বড় প্রতিষ্ঠান এবং ওপেনএআই ও এক্সএআইয়ের মতো স্টার্টআপগুলো এ শক্তিশালী জিপিইউর ওপর নির্ভরশীল। কোম্পানিটির শেয়ার মূল্য এ বছর ১৫০ শতাংশ বেড়েছে। বাজার মূল্য ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) ডলার অতিক্রম করে অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কাতারে পৌঁছেছে।

এআই টুল ও প্লাটফর্মের অগ্রগতি: চলতি বছর এআই টুল ও প্লাটফর্মে বড় অগ্রগতি দেখা যায়। তবে বছরটি সব প্রতিষ্ঠানের জন্য মসৃণ ছিল না। টেক জায়ান্ট অ্যাপল এআই ফিচারসেট ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করলেও এটি বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২৩ সালে এআই প্রযুক্তি শুধুই সম্ভাবনার কথা জানালেও ফিচারগুলো এ বছর আরো কার্যকর হয়ে ব্যবহারকারীদের জন্য উপযোগী প্রমাণিত হয়েছে।

এআই-ফার্স্ট ডিভাইসের ব্যর্থতা: হিউমেন এআই পিন ও র‍্যাবিট আরওয়ানের মতো সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে তৈরি ‘এআই-ফার্স্ট’ ডিভাইসগুলো এ বছর বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে। এসব ডিভাইস মানুষের এআই ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য তৈরি হয়েছিল। কিন্তু স্মার্টফোন এরই মধ্যে এআই অভিজ্ঞতা দেয়ার কারণে বাস্তবে এগুলো খুব একটা ইতিবাচক সাড়া পায়নি।

ক্রাউডস্ট্রাইকের আউটেজ ও বিশ্বজুড়ে প্রভাব: ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল সাইবার নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক কোম্পানি ক্রাউডস্ট্রাইকের প্রযুক্তি বিভ্রাট। গত ১৯ জুলাই আইটি বিভ্রাটের এ ঘটনায় টেক জায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত অনেক কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ইন্টারনেটনির্ভর ব্যবসা ও সেবা খাত বেশ ক্ষতির সম্মুখীন হয়। পর্যায়ক্রমে অসংখ্য ফ্লাইট বাতিল হতে থাকে। ওই সময় একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন জানায়, ক্রাউডস্ট্রাইকের হালনাগাদে একটি বাগের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। এ বিভ্রাট ইতিহাসে সবচেয়ে বড় আইটি ব্যর্থতা হিসাবে বিবেচিত।

ইন্টেলের সংগ্রাম ও অবনতির চিত্র: যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির চিপ নির্মাতা ইন্টেলের জন্য ২০২৪ সাল ছিল কঠিন সময়। কোম্পানিটি প্রযুক্তি শিল্পে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে বছরজুড়ে লড়াই করে গেছে, যা এখনো চলমান। সিইওকে হঠাৎ বরখাস্ত করা, হাজারো কর্মী ছাঁটাই ও এআই পিসি বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে না পারা চিপ শিল্পে একসময়ের শীর্ষ এ কোম্পানির জন্য ধাক্কাস্বরূপ ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
নির্বাচিত

প্রথম কিস্তির টাকা জমা দিলো রবি

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক

জনপ্রিয়তা বাড়ছে ভাঁজযোগ্য ফোনের
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয়তা বাড়ছে ভাঁজযোগ্য ফোনের

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস
নির্বাচিত

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার
শিক্ষা ও ক্যাম্পাস

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালে প্রযুক্তি বিশ্বের বড় কিছু সাফল্য ও ব্যর্থতা

Techzoom.TV |
TechzoomTV