Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য
Share on FacebookShare on Twitter

টেক জায়ান্ট গুগলের পণ্য মানুষের জীবনযাত্রা এমনকি কাজের ধরন বদলে দিয়েছে। গেম-চেঞ্জিং সার্চ অ্যালগরিদম থেকে শুরু করে অ্যান্ড্রয়েড কিংবা ক্রোমের মতো অ্যাপ্লিকেশন এক্ষেত্রে যুগান্তকরী ভূমিকা পালন করেছে। তবে কখনো কখনো নিজেদের কিছু পণ্য বাজার থেকে তুলেও নিয়েছে গুগল। এমন পণ্যের তালিকায় জনপ্রিয়তা পাওয়া টুলও স্থান পেয়েছে। কোম্পানিটি গত বছর মোট সাতটি পণ্য বন্ধ বা বাতিল করেছে। প্রধানত কৌশলগত পুনর্গঠন, ব্যবহারকারীর আগ্রহের ঘাটতি বা ভোক্তাদের অগ্রাধিকার পরিবর্তন এমন পদক্ষেপের কারণ।

কিন
গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম কিন ২০২০ সালে এরিয়া১২০ প্রকল্পের অধীনে চালু হয়েছিল। এটি পিন্টারেস্টের মতো একটি ভিজুয়াল ডিসকভারি প্লাটফর্ম ছিল, যা ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল আইডিয়া বোর্ড তৈরি ও শেয়ার করার সুবিধা দিত। তবে ২০২১ সালের পর এর তেমন হালনাগাদ হয়নি। গত বছর মার্চে গুগল এটিকে বন্ধ করে দেয়। জানা গেছে, পিন্টারেস্টের মতো জনপ্রিয় প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় এটি বন্ধ হয়।

গুগল পডকাস্টস
গুগল ২০১৮ সালে পডকাস্ট সেবা চালু করে। সহজ নকশা ও গুগল সার্চের ইন্টিগ্রেশনের কারণে এটি বেশ জনপ্রিয়তাও পায়। কিন্তু ইউটিউব মিউজিকে পডকাস্ট চালু হওয়ার পর ব্যবহারকারীদের হারাতে থাকে। গত বছর এপ্রিলে গুগল এটি বন্ধ করে ইউটিউব মিউজিকে পডকাস্ট শোনা ও হোস্টিংয়ের পরিষেবা চালু করে।

ড্রপক্যাম
২০০৯ সালে চালু হওয়া এবং ২০১৪ সালে গুগল নেস্ট ল্যাবস দ্বারা ৫৫ কোটি ৫০ লাখ ডলারে অধিগ্রহণ করা ড্রপক্যাম ২০২৪ সালের এপ্রিলে বন্ধ করে দেয়া হয়। এটি সহজ সেটআপ ও রিয়াল-টাইম ভিডিও স্ট্রিমিংয়ের জন্য জনপ্রিয় ছিল। তবে গুগল পরে এটি হালনাগাদ না করে নেস্ট ক্যামের মতো উন্নত পণ্যে মনোযোগ দেয়।

গুগল ওয়ান ভিপিএন
প্রিমিয়াম গ্রাহকের জন্য ২০২০ সালে গুগল তাদের ভিপিএন সেবা চালু করেছিল। কিন্তু ব্যবহারকারী সংখ্যা কম থাকায় এটি গত বছর জুনে বন্ধ করা হয়। গুগল জানায়, তারা ভিপিএনের পরিবর্তে গুগল ওয়ানের আরো চাহিদাসম্পন্ন ফিচারগুলোর ওপর মনোযোগ দিচ্ছে।

ক্রোমকাস্ট
মোবাইলের পর্দা টিভিসহ অন্যান্য ডিভাইসে কাস্ট করার ফিচার নিয়ে ২০১৩ সালে চালু হয়েছিল ক্রোমকাস্ট। এটি গুগলের সবচেয়ে সফল পণ্যগুলোর অন্যতম, যা ১০ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে এটি বন্ধ করে নতুন ৯৯ ডলারের গুগল টিভি স্ট্রিমার চালু করা হয়, যা আরো উন্নত ফিচার ও এআই সাপোর্ট নিয়ে এসেছে।

জ্যামবোর্ড
গুগলের জ্যামবোর্ড ছিল ২০১৬ সালে চালু হওয়া একটি ৪কে টাচস্ক্রিন হোয়াইটবোর্ড ডিভাইস, যা মূলত ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হতো। এটি ৪ হাজার ৯৯৯ ডলারে পাওয়া যেত। তবে ফিগজ্যাম, মাইরোর মতো আধুনিক হোয়াইটবোর্ড টুলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় গত বছর অক্টোবরে এটি বন্ধ করা হয়।

গুগল জ্যামবোর্ড অ্যাপ
জ্যামবোর্ডের সঙ্গেই ২০১৬ সালে চালু হওয়া এর অ্যাপটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বন্ধ করা হয়। থার্ড পার্টি টুলগুলোর জনপ্রিয়তার কারণে গুগল তাদের জ্যামবোর্ড সেবা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ওয়ার্কস্পেসের মূল সেবা উন্নত করার দিকে মনোযোগ দেয়।

বিশ্লেষকরা বলছেন, পণ্য বাতিল বা বাজার থেকে তুলে নেয়ার মাধ্যমে গুগল সময়োপযোগী পরিবর্তনের জন্য উন্মুক্ততার বিষয়টি স্পস্ট করেছে। তবে ব্যবহারকারীরা নিশ্চয়ই এসব পণ্যকে মনে রাখবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি
নির্বাচিত

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

বাজেটেই ২.৫কে ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি: বাজারে এলো মটোরোলার নতুন ট্যাব ‘Moto Pad 2026’
নির্বাচিত

বাজেটেই ২.৫কে ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি: বাজারে এলো মটোরোলার নতুন ট্যাব ‘Moto Pad 2026’

কোয়াডএলইডি ডিসপ্লেসহ এল গ্যালাক্সি ক্রোমবুক ২
নির্বাচিত

কোয়াডএলইডি ডিসপ্লেসহ এল গ্যালাক্সি ক্রোমবুক ২

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ই-কমার্স এখন মানুষের নিত্যদিনের সঙ্গী: মোস্তাফা জব্বার

১ সেপ্টেম্বর থেকে ফের ডিজিটাল ব্যাংকের আবেদন গ্রহণ
প্রযুক্তি সংবাদ

১ সেপ্টেম্বর থেকে ফের ডিজিটাল ব্যাংকের আবেদন গ্রহণ

Load More

ট্রেন্ডিং টপিক

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক বাইসাইকেল ব্যবসা বন্ধ করছে পোরশে
অটোমোবাইল

বৈদ্যুতিক বাইসাইকেল ব্যবসা বন্ধ করছে পোরশে

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
অর্থ ও বাণিজ্য

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix