Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিপণ্যের জগতে একের পর এক চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশি শীর্ষ এই প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান এবার নিয়ে এসেছে রিচার্জেবল ব্যাটারিসমৃদ্ধ ফোরজি সিম সাপোর্টেড রাউটার। স্মার্ট ডিজাইন, উচ্চগতির ইন্টারনেট এবং সহজ ব্যবহারযোগ্যতার এক অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই রাউটার। বাসা কিংবা অফিসের নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি এবং স্ট্যাবল স্পিডের জন্য এটি হতে পারে পারফেক্ট সলিউশন।

নতুন আসা ওয়ালটনের তরঙ্গ (TORONGGO) ব্র্যান্ডের ডব্লিউআর৩৪জি (WR34G) মডেলের রাউটারটিতে রয়েছে শক্তিশালী ফোরজি এলটিই (4G LTE) কানেক্টিভিটি যা দিয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ১৫০ এমবিপিএস ডাউনলোড এবং ৫০ এমবিপিএস আপলোড স্পিড। ২.৪ গিগাহার্টস ফ্রিকোয়েন্সির এই রাউটারটি ওয়াইফাই ট্রান্সমিশনে দিতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড, যা অনলাইন স্ট্রিমিং, ভার্চুয়াল ক্লাস, অফিসিয়াল মিটিং এবং অনলাইন গেমিংয়ের জন্য দারুণ উপযোগী। এতে ব্যবহৃত হয়েছে এমইউ-এমআইএমও (MU-MIMO) টেকনোলজি, যা একাধিক ডিভাইস একসাথে সংযুক্ত থাকলেও কানেক্টিভিটিকে রাখে স্ট্যাবল ও স্মুথ। রাউটারটিতে রয়েছে একটি মাইক্রো সিম স্লট, দুটি ল্যান পোর্ট এবং একটি ডিসি ইনপুট পোর্ট।

নতুন এই ডিভাইসটির অন্যতম বড় সুবিধা হলো এর বিল্ট-ইন ৪০০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি। ফলে বিদ্যুৎ না থাকলেও রাউটার চলতে থাকবে নিরবচ্ছিন্নভাবে। এতে ঘরের ভিতরে, অফিস কিংবা দূরবর্তী এলাকাতেও সহজেই স্থায়ী ইন্টারনেট সংযোগ পাবেন গ্রাহক। এর শক্তিশালী এক্সটার্নাল অ্যান্টেনা দুর্বল নেটওয়ার্কেও ভালো সিগন্যাল রিসিভ করতে সহায়তা করে।

নিরাপত্তার দিক থেকেও এই রাউটারটি অত্যন্ত নির্ভরযোগ্য। এতে রয়েছে ডব্লিউপিএ২-পিএসকে (WPA2-PSK) এনক্রিপশন সাপোর্ট যা হ্যাকিং বা অননুমোদিত অ্যাকসেস থেকে নেটওয়ার্ককে নিরাপদ রাখে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আমরা সবসময় ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করে আসছি। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের ঝামেলাহীন নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রদানের লক্ষ্যে নতুন এই রিচার্জেবল ফোরজি সিম সাপোর্টেড রাউটার বাজারে ছাড়া হয়েছে। এটি বিদ্যুৎবিহীন এলাকা কিংবা বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহকদের জরুরি ইন্টারনেটের প্রয়োজন মেটাবে। যেসব অঞ্চলে তারযুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব নয়, সেসব স্থানে মোবাইল ফোনের সিম ব্যবহার করে গ্রাহকরা সহজেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিতে পারবেন।

ওয়ালটনের নতুন এই ফোরজি সিম সাপোর্টেড রাউটারটি এখন ১০% বিশেষ অফার মূল্যে মাত্র ৪,০৯৫ টাকায় ওয়ালটন প্লাজা থেকে ক্রয় করা যাচ্ছে। পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/network/wifi-router/walton-router-wr34g?tab=specs) ভিজিট করেও অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধা উপভোগ করতে পারছেন।

ওয়ালটনের এই হাই পারফরম্যান্স রাউটারটির সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট
নির্বাচিত

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ
নির্বাচিত

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি
নির্বাচিত

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ আসছে সেপ্টেম্বরে, দাম কত?

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix