Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 April 2025
গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

চীনে তৈরি স্মার্টফোন, কম্পিউটার এবং কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক আপাতত অব্যাহতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ মার্কিন প্রযুক্তি খাতে একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এক নোটিশে জানিয়েছে, এসব পণ্যকে ১০% বৈশ্বিক শুল্ক এবং চীনা পণ্যের ওপর আরোপিত ১২৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে মিয়ামিতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, এ বিষয়ে বিস্তারিত ঘোষণা তিনি সপ্তাহের শুরুতেই দেবেন।

এই অব্যাহতি এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট এবং এনভিডিয়াসহ অনেক প্রতিষ্ঠান আশঙ্কা করছিল, চীনে উৎপাদিত পণ্যে উচ্চ শুল্কের কারণে গ্যাজেটের দাম আকাশছোঁয়া হতে পারে।

৫ এপ্রিল থেকে কার্যকর এই সিদ্ধান্তে আরও যেসব পণ্য শুল্ক থেকে মুক্তি পাচ্ছে, তার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল এবং মেমোরি কার্ড।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তে টেক ইন্ডাস্ট্রিতে স্বস্তি ফিরে এসেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন সরিয়ে আনার জন্য সময় দিতেই এই শুল্ক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ফ্লোরিডায় সপ্তাহান্ত কাটানো ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, আমি চীনের ওপর উচ্চ শুল্ক নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি, এর থেকে কিছু ইতিবাচক ফলাফল আসবে। তিনি আরও বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো।

তবে হোয়াইট হাউসের উপ-চিফ অফ স্টাফ ফর পলিসি স্টিফেন মিলার জানিয়েছেন, এই পণ্যগুলো এখনো ফেন্টানিল সংশ্লিষ্ট ২০% শুল্কের আওতায় রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, শুল্কের খরচ যদি পুরোপুরি গ্রাহকের ওপর চাপানো হতো, তাহলে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম তিনগুণ পর্যন্ত বেড়ে যেত।

উল্লেখ্য, অ্যাপল মার্কিন বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত অ্যাপলের প্রায় ৮০% আইফোন চীনে এবং বাকি ২০% ভারতে তৈরি হয়েছে।

এই অব্যাহতির সিদ্ধান্ত তাই শুধু মার্কিন গ্রাহকদেরই নয়, প্রযুক্তি শিল্পের জন্যও এক বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
গেম

বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা
প্রযুক্তি সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা

রহস্যময় স্থান ‘রকেটের কবরস্থান’
প্রযুক্তি সংবাদ

রহস্যময় স্থান ‘রকেটের কবরস্থান’

আসছে নোকিয়া ৫.৩ ফোন
নির্বাচিত

আসছে নোকিয়া ৫.৩ ফোন

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

ডাক অধিদপ্তরের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি
নির্বাচিত

ডাক অধিদপ্তরের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 April 2025

গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা ট্রাম্পের

Techzoom.TV |
TechzoomTV