Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 30 May 2019
চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার
Share on FacebookShare on Twitter

১০ বছর আগে অ্যাপ স্টোর উন্মোচন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ব্র্যান্ডভ্যালু বিবেচনায় বিশ্বে প্রিমিয়াম ফোনের এই এক নম্বর নির্মাতা প্রতিষ্ঠানের অ্যাপ স্টোরে চলছে চীনাদের আধিপত্য! গুগলের চীন-প্রধান জানিয়েছেন, বর্তমানে অ্যাপ স্টোরে চীনা ডেভেলপারের সংখ্যা ২২ লাখ।

গত রোববার চীনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বিগ ডাটা ইন্ডাস্ট্রি এক্সপোতে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে কথা বলেন অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট ও গ্রেটার চায়নার ব্যবস্থাপনা পরিচালক ইসাবেল জে মাহে। তিনি বলেন, অ্যাপ ডাউনলোড সংখ্যা ও রাজস্ব বিবেচনায় চীনা অ্যাপ ডেভেলপাররা এখন শীর্ষে। অ্যাপ স্টোরে সৃষ্টিশীলদের এক বিরাট কমিউনিটি তৈরি হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশ্বমঞ্চে তাদের পণ্য পৌঁছে যাচ্ছে। এদের অনেকেই এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ সফল ব্যক্তি।

এ সময় তিনি ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ টিকটকের কথা উল্লেখ করেন। খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা এ অ্যাপ চীনে দৌয়িন নামে পরিচিত। এছাড়া সৃষ্টিশীলতার দিক থেকে চীনের প্যালেস মিউজিয়াম অ্যাপ ডেভেলপার কোম্পানিকেও এগিয়ে রাখেন ইসাবেল।

অ্যাপ স্টোরে ডাউনলোডের দিক থেকে এখনকার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক। অন্তত চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসাবে এমন চিত্রই উঠে এসেছে।

এ অ্যাপটির এখন ৭৫টি ভাষার সংস্করণ আছে এবং দেড় শতাধিক দেশ ও এলাকায় এটি ব্যবহার হচ্ছে। এছাড়া অ্যাপ ডেভেলপার কোম্পানি প্যালেস মিউজিয়ামের ১১টি অ্যাপ বিশ্বব্যাপী ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে।

তবে নিরাপত্তা ও শালীনতার প্রশ্নে টিকটক নিয়ে বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে নানা আপত্তি করা হচ্ছে। বেশ কয়েকটি দেশে এরই মধ্যে এটি নিষিদ্ধ করা হয়েছে। টিকটক নিষিদ্ধ করা দেশের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ অন্যতম।

তবে সামগ্রিকভাবে বলতে গেলে, চীন যেমন প্রযুক্তি পণ্যের বৃহৎ ভোক্তা, তেমনি প্রযুক্তিতে উদ্ভাবনেও বেশ এগিয়ে। চীনাদের তৈরি অ্যাপ থেকে বিপুল পরিমাণ রাজস্ব পায় অ্যাপল। এ কারণে এশিয়ার এই সুপার পাওয়ারের দিকে মার্কিন জায়ান্ট অ্যাপলও বিশেষ নজর দিচ্ছে।

এর মধ্যে চীনের বেইজিং, শেনজেন, সাংহাই ও সুঝু শহরে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি) স্থাপন করেছে। এ চারটি কেন্দ্রে হার্ডওয়্যার, সফটওয়্যার ও সেবা নিয়ে উদ্ভাবনী কাজে নিয়োজিত আছেন অন্তত এক হাজার কর্মী। চীনের গুইয়াংয়ে প্রথম ডাটা সেন্টারও স্থাপন করছে অ্যাপল। চীনা গুইঝু ক্লাউড বিগ ডাটা কোম্পানির সঙ্গে যৌথভাবে এ ডাটা সেন্টার নির্মাণের কাজ শুরু হয়েছে গত মার্চে। এখানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭৫ শতাংশ ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

৭৫ শতাংশ ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

বৃহত্তম কৃত্রিম সূর্য গড়ছে জার্মানি
প্রযুক্তি সংবাদ

বৃহত্তম কৃত্রিম সূর্য গড়ছে জার্মানি

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১

ভারতের অ্যাপল স্টোরে চাকরি, বেতন কয়েক লাখ
নির্বাচিত

ভারতের অ্যাপল স্টোরে চাকরি, বেতন কয়েক লাখ

Load More

ট্রেন্ডিং টপিক

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2019

চীনারাই অ্যাপলের শীর্ষ অ্যাপ ডেভেলপার

Techzoom.TV |
TechzoomTV