Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আদালতের নির্দেশ: বেসিসে প্রশাসক নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 May 2025
আদালতের নির্দেশ: বেসিসে প্রশাসক নিয়োগ স্থগিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এ নতুন করে প্রশাসক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি রেজাউল হকের একক বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বেসিসে কোনো নতুন প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না।

এর আগে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বেসিসের একজন সদস্য তৌফিকুল করিম সুহৃদ হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটে বেসিসে প্রশাসক নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়। পরে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তা মঞ্জুর করেন।

তবে চলতি বছরের মার্চে হাইকোর্ট ওই রিটটি ডিসচার্জ করে। পরে গত ১১ মে নতুন করে চেম্বার কোর্টে আবেদন করা হলে, আজ আবারও নিয়োগে নিষেধাজ্ঞা দেন বিচারপতি রেজাউল হক।

রিটে আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী একেএম নুরুল আলম।

রিট আবেদনকারী তৌফিকুল করিম সুহৃদ  বলেন, ‘আমরা চাই বেসিস পরিচালিত হোক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আদালতের এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

সরকার গত বছরের ৪ ডিসেম্বর বেসিসে প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক কমিটি গঠন করা হয় রাফেল কবিরের নেতৃত্বে।

তবে গত ৩০ এপ্রিল রাফেল কবির পদত্যাগ করেন এবং ১ মে সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকেও পদত্যাগ করেন মেহেদী হাসান।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘নতুন প্রশাসক নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে।’

তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আপাতত সেই প্রক্রিয়া স্থগিত থাকছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BASIS administrator banআদালতের স্থগিতাদেশবেসিসবেসিস নির্বাচন 2025বেসিস প্রশাসকসফটওয়্যার খাত বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই
নির্বাচিত

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই

নিজস্ব যানে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলেন রিচার্ড ব্র্যানসন
প্রযুক্তি সংবাদ

নিজস্ব যানে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলেন রিচার্ড ব্র্যানসন

ভিভো ওয়াই৪০০
নির্বাচিত

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

ডেভেলপার কনফারেন্সে ইএমইউআই ১০ ঘোষণা করবে হুয়াওয়ে
নির্বাচিত

ডেভেলপার কনফারেন্সে ইএমইউআই ১০ ঘোষণা করবে হুয়াওয়ে

সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ‘স্লাপ কিংস’
নির্বাচিত

সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ‘স্লাপ কিংস’

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ
নির্বাচিত

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 May 2025

আদালতের নির্দেশ: বেসিসে প্রশাসক নিয়োগ স্থগিত

Techzoom.TV |
TechzoomTV