Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবার মার্কিন বিচার বিভাগের তদন্তের মুখে জিটিই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 18 March 2020
আবার মার্কিন বিচার বিভাগের তদন্তের মুখে জিটিই
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা জিটিই মার্কিন বিচার বিভাগের নতুন তদন্তের মুখে পড়েছে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনায় বিশেষ সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগ তোলা হয়েছে। খবর এনবিসি নিউজ।

২০১৭ সালে প্রথম মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল জিটিই। ওই সময় নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাষ্ট্রে উৎপাদিত টেলিকম সরঞ্জাম ইরান ও উত্তর কোরিয়ায় সরবরাহ করায় প্রতিষ্ঠানটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে নিজেদের পণ্য উৎপাদনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যারের পাশাপাশি সেমিকন্ডাক্টর পণ্য ক্রয়ের পথ বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির।

দোষ স্বীকার করে ৯০ কোটি ডলার মুচলেকা দিয়ে তখন নিষেধাজ্ঞার কবল মুক্ত হয় জিটিই। এর এক বছর পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার জিটিইর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন অভিযোগ করা হয়, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ও উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য অবৈধভাবে সরবরাহের সঙ্গে জড়িত মোট ৩৫ কর্মীর তথ্য গোপন করেছে প্রতিষ্ঠানটি। তদন্তে মার্কিন কর্মকর্তাদের সহযোগিতা করা হয়নি। ২০১৮ সালে মার্কিন ট্রেজারি বিভাগকে আরো ১০০ কোটি ডলার জরিমানা পরিশোধ করে দ্বিতীয় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় জিটিই। ভবিষ্যতে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কোনো দেশে পণ্য সরবরাহ করা হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং অতিরিক্ত আরো ৪০ কোটি ডলার জামানত পরিশোধ করে।

জিটিই বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের অন্যতম প্রতিদ্বন্দ্বী। গত বছরের মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সময় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। এতে জিটিইর মতো নিজেদের পণ্য উৎপাদনে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছ থেকে সরঞ্জাম কেনার পথ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। তবে নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন গ্রাহকদের কথা বিবেচনা করে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এখন পর্যন্ত অস্থায়ী লাইসেন্স দিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

জিটিই ও হুয়াওয়ের ওপর কেন এমন নিষেধাজ্ঞা? জিটিইর বিরুদ্ধে অভিযোগ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ও উত্তর কোরিয়ায় পণ্য সরবরাহ করা হয়েছে। অন্যদিকে হুয়াওয়ের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিযোগ প্রতিষ্ঠানটি নিজেদের নেটওয়ার্ক সরঞ্জাম দিয়ে মার্কিনিদের ওপর নজরদারির কার্যক্রম পরিচালনা করছে এবং সংগৃহীত তথ্য সরাসরি চীন সরকারের কাছে হস্তান্তর করে আসছে। যদিও এসব অভিযোগের বিপরীতে এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।

বিবৃতিতে জিটিই জানায়, চীনভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে। তিন বছর আগে প্রথমবার নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের টিকে থাকা এবং উন্নয়ন কার্যক্রম হুমকির মুখে পড়েছে। যে কারণে জিটিইর বহু অংশীদারের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এসব অংশীদারের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বহু প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে।

জিটিইর দাবি, তারা বরাবরই যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি অনুসরণ করে ব্যবসা করে আসছে। ব্যবসায় সৌহার্দ্য বজায় রাখতে দেশটির রফতানি নিয়ন্ত্রণ সম্মতি প্রকল্পে তারা বিনিয়োগ করে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, বড় অংকের আর্থিক জরিমানা পরিশোধের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞার কবল মুক্ত হওয়ার পর গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিটিইর নিট মুনাফা প্রথমবার চারগুণ বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল, যা এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেতিবাচক কোনো সিদ্ধান্ত এলে তা তাদের ব্যবসা ধ্বংসের পায়তারা হবে।

বিবৃতিতে জিটিই জানায়, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের নিট মুনাফা এক বছর আগের একই সময়ের ২৬৬ কোটি চাইনিজ ইউয়ানের চেয়ে ৩৭০ শতাংশ বেড়েছে। এছাড়া গত বছরের প্রথম তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ ছিল ৪১৩ কোটি ইউয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জিটিই

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

৬৩ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা হুয়াওয়ের

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ভিডিওতে ভুল তথ্য দিলেই ব্যবস্থা, ইউটিউবে বসছে ফ্যাক্ট চেকার

হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়?
প্রযুক্তি সংবাদ

হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়?

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস
প্রযুক্তি সংবাদ

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস

লাইকি বাংলাদেশ ও অপো নিয়ে এলো ‘অরেঞ্জবুম’ চ্যালেঞ্জ
নির্বাচিত

লাইকি বাংলাদেশ ও অপো নিয়ে এলো ‘অরেঞ্জবুম’ চ্যালেঞ্জ

বিশ্বের জন্য দৃষ্টান্ত হুয়াওয়ে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫জি চালু জন্য প্রস্তুত বাংলাদেশ: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2020

আবার মার্কিন বিচার বিভাগের তদন্তের মুখে জিটিই

Techzoom.TV |
TechzoomTV