Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি’র দুর্নীতির নথি পোড়াতে সচিবালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 August 2025
আইসিটি খাত
Share on FacebookShare on Twitter

আইসিটি খাতের দুর্নীতির নথিপত্র পুড়িয়ে ফেলতে সচিবালয়ে আগুন দেয়া হয়েছিলো এবং সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সরকার এখনই উদ্যোগ নিলে তা উদ্ধার করা খুব বেশি কষ্ট সাধ্য নয় বলেও মন্তব্য তার।

১৬ আগস্ট, শনিবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই ডকুমেন্টারি’ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন এই পেশাজীবি নেতা।

বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেছেন, গত ১৫ বছরের দেশের তথ্যপ্রযুক্তি খাত ছিলো একটি লুটের খাত। এই খাতে ২৫ হাজার কোটি টাকার লুট হয়েছে। ২১টি প্রকল্পে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ডিজিটাল ও স্মার্ট করণের নামে বিগত সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে বেসিস এর কিছু কিছু লোক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলো। হাসিনা পুত্র জয় ও পলক মিলে এই দুর্নীতি করেছে। তাই এ খাতের লুটপাটের শ্বেতপত্র দাবি করছি।

তিনি বলেছেন, এসব দুর্নীতি উৎপাটন করে একটি মানবিক বাংলাদেশের জন্যই ছাত্র-জনতা জীবন দিয়েছে। গত ১৬ বছর ধরে জীবন দিয়েছে হাজারো মানুষ। চব্বিশে জন্ম হয়েছে উজ্জ্বল স্বাধনীতা; দ্বিতীয় বিজয়। এটা মানুষের মধ্যে আলো জ্বেলেছে। প্রত্যাশা বাড়িয়েছে। আমরা এমন একটি কল্যাণরাষ্ট্র চাই, যেখানে সকল নাগরিক সম অধিকার ভোগ করবেন। এক ব্যক্তি ইচ্ছায় নয়; জনগণের ইচ্ছায় চলবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, এবি পার্টির যুগ্ম সম্পাদক নাসরিন সুলতানা মিলি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, টেকসল টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিনার্জি ইন্টারফেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রওশন কামাল জেমস প্রমুখ উপস্থিত ছিলেন।

বেসিস ৩৬শে জুলাই উদযাপন কমিটির আয়োজনে সংস্কার, স্বচ্ছতা ও সততা স্লোগানে অনুষ্ঠানে এই বাণিজ্যিক সংগঠনটির জন্য ৬ দফা ঘোষণা পত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রে বেসিসকে দখলদারমুক্ত করার অঙ্গীকারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করা হয়েছে। একইসঙ্গে ঐক্যবদ্ধ থাকার শপথ করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অভিপ্রায় রয়েছে। এছাড়াও বেসিস সংস্কারের ঘোষণায় সদস্যপদ নিরীক্ষা, আর্থিক নিরীক্ষা এবং সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটি খাত

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভবিষ্যতের আইটি খাতে পাওয়ার হাউজ হবে বাংলাদেশ : রাসেল টি আহমেদ
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইটি খাতে পাওয়ার হাউজ হবে বাংলাদেশ : রাসেল টি আহমেদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

ঢাকায় ঢুকতে বের হতে লাগবে মুভমেন্ট পাশ
নির্বাচিত

ঢাকায় ঢুকতে বের হতে লাগবে মুভমেন্ট পাশ

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি
নির্বাচিত

পাবজিকে ঘিরে জেগে উঠছে বাংলাদেশের গেমিং কমিউনিটি

Load More

ট্রেন্ডিং টপিক

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2025

আইসিটি’র দুর্নীতির নথি পোড়াতে সচিবালয়ে আগুন

Techzoom.TV |
TechzoomTV