Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 October 2025
প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন
Share on FacebookShare on Twitter

স্মার্ট দুনিয়ায় স্মার্ট সব গ্যাজেট আমাদের কাজ সহজ করে তুলছে। যোগাযোগ করা থেকে শুরু করে সিনেমা দেখা বাড়ির বিদ্যুৎ, পানির বিল শোধ করা সবই করা যাচ্ছে হাতের স্মার্টফোন থেকে। এছাড়া আমাদের অফিসের কাজ, পড়ালেখা বা দৈনন্দিন কাজ সহজ ও গুছিয়ে করার জন্য এসব গ্যাজেট খুবই উপকারী।

নিজেদের জন্য অনেক ধরনের গ্যাজেট আমরা প্রতিনিয়ত কিনে থাকি। আজ পুরুষের জন্য একটি বিশেষ দিন, ‘বিশ্ব পুরুষ দিবস’। আপনার প্রিয় পুরুষের জন্য উপহার কিনতেই পারেন। সেই তালিকায় রাখুন স্মার্ট গ্যাজেট। যা বর্তমানে খুবই কাজের।

বাবা, স্বামী, কিংবা প্রেমিকের জন্য যেসব গ্যাজেট কেনা যেতে পারে তার একটি ধারণা আপনাকে দিতে পারি। চলুন জেনে নেওয়া যাক-

স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে। স্মার্টওয়াচ যেমন সময় দেখার প্রয়োজনীয়তা পূরণ করবে তেমনি স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবে।

স্মার্টফোন
প্রিয় মানুষটির জন্য সবচেয়ে সেরা উপহার হতে পারে স্মার্টফোন। আজকাল শুধু অডিও কথা বলা নয়, ভিডিও কলেও কথা বলা যায় স্মার্টফোনে। তাই আপনি যত দূরেই থাকুন না কেন সবসময় প্রিয় মানুষটির সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে।

স্লিপ ট্র্যাকার
স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্যের সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি।

ফুট ম্যাসাজার
এখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন অফিসে কাজের পর পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুট ম্যাসাজার পাবেন বাজারে।

স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।

এলইডি পিলো
বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়? আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনো বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সবচেয়ে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।

ইলেকট্রিক অ্যাসেনশিয়াল অয়েল ডিফিউজার
জীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালোভাবে সাহায্য করতে পারে অ্যাসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতিক ডিফিউজারগুলো ব্যবহার করা সহজ, এতে মন ভালো থাকে। তাই প্রিয়জনকে তাদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক অ্যাসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যাজেটগ্যাজেট উপহার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন
কিভাবে করবেন

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে
প্রযুক্তি বাজার

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল
প্রযুক্তি পরামর্শ

জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবরে যা জানাল গুগল

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের সতর্ক করলো টিকটক কর্তৃপক্ষ

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি
টেলিকম

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2025

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix