Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের বিরুদ্ধে যুদ্ধ প্রযুক্তিবিশ্বকে বিপর্যয়ের ঝুঁকিতে ফেলেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
হুয়াওয়ের বিরুদ্ধে যুদ্ধ প্রযুক্তিবিশ্বকে বিপর্যয়ের ঝুঁকিতে ফেলেছে
Share on FacebookShare on Twitter

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাব পুরো প্রযুক্তিবিশ্বকেই বিনাশের ঝুঁকির মুখে ফেলেছে। আর এমন পরিস্থিতির কথা বিবেচনায় নিয়েই রাশিয়া আগে থেকেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী মাক্সিম আকিমভ।

গত মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ফলে মার্কিন কোম্পানি থেকে হুয়াওয়ের জন্য সরঞ্জাম ও সফটওয়্যার সরবরাহ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শুধু তা-ই নয়, মার্কিন প্রশাসন এখন তাদের মিত্রদেরও এমন পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্য এরই মধ্যে তাদের ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে বয়কট করেছে।

তবে হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জামে নিরাপত্তা ঝুঁকির কথা বলে নিষেধাজ্ঞা আরোপ করলেও যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কারণে দেশটির মাইক্রোসফট, অ্যাপল, গুগলের মতো বৃহৎ প্রযুক্তি কোম্পানিও বেশ বিপাকে পড়েছে।

বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার মুখে পড়া হুয়াওয়ের সঙ্গে সম্প্রতি বড় ধরনের চুক্তি করেছে রাশিয়া। গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তিতে উপনীত হয়েছেন। চুক্তির আওতায় রাশিয়ার বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান মোবাইল টেলিসিস্টেম পিজেএসসির ফাইভজি অবকাঠামো নির্মাণ করে দেবে হুয়াওয়ে। যদিও এটি একটি পাইলট প্রকল্প।

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আকিমভ বলেন, যুক্তরাষ্ট্র এখন যা করছে তাতে তারা পুরো বিশ্বকেই বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এ বিপর্যয় আমাদের সবাইকে আঘাত করবে।

আকিমভ রাশিয়ার টেলিকম, পরিবহন ও ডিজিটাল অর্থনীতির অবকাঠামো দেখভাল করেন। ৭ জুন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।

হুয়াওয়ের বিরুদ্ধে আচরণকে ‘কয়েকটি দেশের একতরফা বিরাগপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করে তিনি বলেন, এর ফলাফল হবে মারাত্মক।

রাশিয়ার নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির ব্যাপারে আকিমভ বলেন, একটি সার্বভৌম ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য হলো, বাইরে থেকে কখনো রাশিয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হলে সৃষ্ট সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো। এটি বাকি বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করে রাখার কোনো প্রকল্প নয়।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অপারেটর ছাড়াই ফোনে কথা বলার প্রযুক্তিও আবিষ্কৃত হচ্ছে’
প্রযুক্তি সংবাদ

‘অপারেটর ছাড়াই ফোনে কথা বলার প্রযুক্তিও আবিষ্কৃত হচ্ছে’

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’
প্রযুক্তি সংবাদ

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘স্মার্ট ক্লাব’

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

পুলিশ সদস্যদের লেনদেন চার্জ ফ্রি করার ঘোষণা দিল ‘নগদ’
নির্বাচিত

পুলিশ সদস্যদের লেনদেন চার্জ ফ্রি করার ঘোষণা দিল ‘নগদ’

অ্যাপ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফাইভজি মডেম নিয়ে আসছে অ্যাপল

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix