Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিম্ফনি ফোন বিস্ফোরণে তরুণ দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 June 2019
সিম্ফনি ফোন বিস্ফোরণে তরুণ দগ্ধ
Share on FacebookShare on Twitter

জামালপুরে প্যান্টের পকেটে থাকা সিম্ফনি মোবাইল বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন সোহেল রানা (২৫) নামের এক তরুণ।

বুধবার দুপুরে জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ী এলাকায় এনজিও গ্রামীণ মানবকল্যাণ সংস্থার (ইউএসএইড) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহেল রানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামের কৃষক লাল মিয়ার ছেলে। তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য গ্রামীণ মানবকল্যাণ সংস্থার জামালপুরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে আবেদন করলে প্রাথমিকভাবে নির্বাচিত হন সোহেল রানা। প্রশিক্ষণার্থী হিসেবে বুধবার ওই কার্যালয়ে সংস্থাটির পরিচালকের ব্যক্তিগত সহকারীর কক্ষে বসেছিলেন তিনি। এ সময় তার প্যান্টের ডান পকেটে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে পকেটে থাকা ‘সিম্ফনি ডি-৫৪ জে’ মডেলের ফোনটির বিস্ফোরণ হয়। এতে সোহেলের ডান পায়ের উরু ঝলসে যায়। সেখান থেকে দ্রুত তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন সোহেল।

ঘটনার বর্ণনা দিয়ে সোহেল রানা বলেন, ‘আমি ওই এনজিওতে গত ৯ জুন যোগদান করেছি। আমাদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ চলাকালীন আমার প্যান্টের ডান পকেট বেশ গরম লাগছিল। তাকিয়ে দেখি প্যান্টের পকেটে আগুন ধরে গেছে। দেখামাত্রই আমি পকেটে থাকা ‘সিম্ফনি ডি-৫৪ জে’ মডেলের ফোনটি বের করে ধরার সঙ্গে সঙ্গেই সেটটি বিস্ফোরণ হয়। তখন আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী এনজিওর ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের ব্যক্তিগত সহকারী মোস্তাক আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য সোহেল রানা গ্রামীণ মানবকল্যাণ সংস্থার জামালপুরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে আবেদন করেন। চাকরিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে প্রশিক্ষণার্থী হিসেবে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। ঘটনার সময় আমার কক্ষেই বসেছিলেন তিনি। মোবাইল ফোন বিস্ফোরণে মানুষ মারা যাওয়া বা আহত হওয়ার ঘটনা কেবল সংবাদপত্র, ফেসবুক এবং ইউটিউবে দেখেছি। কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম। সেটটি বিস্ফোরণের সময় ছোটখাটো একটি ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। মোবাইল বিস্ফোরণের শব্দে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অফিসের অন্য কর্মীরা চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাকিউল বলেন, আহত সোহেল রানার চিকিৎসা চলছে। তার ডান পায়ের হাঁটুর ওপরের দিকে উরুর খানিকটা মারাত্মভাবে দগ্ধ হয়েছে। তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। তবে সোহেলের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম্ফনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য

বরিশাল হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রযুক্তি সংবাদ

বরিশাল হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস
নির্বাচিত

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’
প্রযুক্তি সংবাদ

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2019

সিম্ফনি ফোন বিস্ফোরণে তরুণ দগ্ধ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix