Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যান্ডসেটের নিরাপত্তায় ইনস্যুরেন্স নিয়ে কাজ শুরু করেছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 March 2021
হ্যান্ডসেটের নিরাপত্তায় ইনস্যুরেন্স নিয়ে কাজ শুরু করেছে গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপের মাধ্যমে ক্রেতাদের জন্য দেশে প্রথমবারের মতো ‘ডিভাইস ইনস্যুরেন্স’ সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে ক্রেতাদের পরিবর্তনশীল জীবনধারার চাহিদা মেটাতে নিয়মিত ইনোভেটিভ সল্যুশন ও সার্ভিস নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে, ডিভাইস ইনস্যুরেন্স সেবা ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের তিনটি এক্সপেরিয়েন্স সেন্টারে পাওয়া যাবে; এবং পর্যায়ক্রমে যা অন্যান্য চ্যানেলেও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রাহকদের প্রয়োজনীয় বিষয়ের সাথে যুক্ত করতে আমরা আমাদের পার্টনারদের সাথে নানা সল্যুশন নিয়ে আসি। বর্তমানে স্মার্ট ডিভাইস আমাদের আর্থ-সামাজিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের সবসময় ডিজিটাল সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে, ডিভাইসের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণও। আমাদের সম্মানিত ক্রেতাদের ডিভাইসের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো এ সেবা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের ক্রেতাদের জন্য এমন সেবা নিয়ে আসার জন্য আমাদের পার্টনার অলট্রুইস্ট ও গ্রিন ডেল্টাকে ধন্যবাদ।’

অলট্রুইস্ট সিকিউর বিডি হলো মোবাইল অ্যাপ-ভিত্তিক একটি ডিভাইস ইনস্যুরেন্স সেবা। এ সেবার মাধ্যমে গ্রাহক তার মোবাইল ভেঙে গেলে বা কোনো ধরণের ক্ষতির সম্মুখীন হলে এবং চুরি অথবা হারিয়ে গেলে ডিভাইস ইনস্যুরেন্সের আওতায় ক্ষতিপূরণ পাবেন । অলট্রুইস্ট সিকিউর বিডি অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর উভয় স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এটি একটি বার্ষিক সাবস্ক্রিপশন, যেখানে গ্রাহকরা ১২ মাসের বিমা কাভারেজের অধীনে থাকবেন। ডিভাইস ইনস্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম প্রতিমাসের জন্য ২৮ টাকা থেকে শুরু হবে। গ্রাহকরা বার্ষিক বা মাসিক টাকা পরিশোধের পদ্ধতিটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে গ্রাহক প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে একাধিক বিমা দাবি পেতে পারবেন।

অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনুজ আগারওয়াল বলেন, ‘গ্রামীণফোন গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী সল্যুশন প্রদানের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাই, প্রতিষ্ঠানটির সাথে আমরা এই সেবাটি চালু করতে পেরে আনন্দিত। বাংলাদেশের মোবাইল বিমার ক্ষেত্রে যে সুযোগ তৈরি হবে তা নিয়ে আমরাও আগ্রহী।’

এ নিয়ে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সেক্রেটারি সৈয়দ মইনউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এই প্রথম ডিভাইস ইনস্যুরেন্সের কভারেজ দেওয়া হবে, যা গ্রাহকদের তাদের ডিভাইসগুলো চুরি এবং দুর্ঘটনাজনিত ক্ষতির কারণে সুরক্ষা দিতে সহায়ক হবে। এই উদ্যোগটি বাংলাদেশে সম্পূর্ণ নতুন এবং উদ্যোগে ইনস্যুরার হতে পেরে আমরা গর্বিত।’

অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই বিশ্বের ৫০টির বেশি দেশে প্রতিষ্ঠানটি সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে ১শ’টিরও বেশি টেলিযোগযোগ প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। অলট্রুইস্ট টেকনোলজিস লিমিটেড ১০ বছর ধরে বাংলাদেশে উদ্ভাবনী পণ্য এবং সেবা নিয়ে আসছে এবং তারা এ অঞ্চলে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে।

গ্রাহকরা অনলাইন পোর্টাল bd.altruistsecure.com -এর মাধ্যমে ডিভাইস বিমা সেবার জন্য আবেদন করতে পারেন। ই-মেইলের মাধ্যমে এই ঠিকানায় bangladesh.cc@altruistsecure.com সেবার জন্য অনুরোধ করা যাবে কিংবা কাস্টমার কেয়ার নম্বরে +৮৮০ ০১৭৩০৮০৫১৫১ ফোন করেও সেবার জন্য অনুরোধ করা যাবে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে
প্রযুক্তি সংবাদ

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে

স্পার্ক সিরিজের নতুন ফোন আনল টেকনো
প্রযুক্তি সংবাদ

স্পার্ক সিরিজের নতুন ফোন আনল টেকনো

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই

প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম থেকেই অর্থ পাঠানো যাবে দাতব্য প্রতিষ্ঠানে

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস
প্রযুক্তি সংবাদ

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মদপানে ১৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর...

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2021

হ্যান্ডসেটের নিরাপত্তায় ইনস্যুরেন্স নিয়ে কাজ শুরু করেছে গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix