Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবির আর্থিক অনিয়ম অনুসন্ধানে বিএসইসি: ১৮ কোটি গ্রাহকের অপারেটরে তোলপাড়!

ব্যয় গোপন ও স্বার্থের সংঘাতের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি, ৬০ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 April 2026
ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, করপোরেট সুশাসনের ঘাটতি এবং তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, গত মার্চ মাসের শেষ সপ্তাহে এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। রবির বিরুদ্ধে আসা সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম জানান, আইন ও বিধিবিধান লঙ্ঘনের প্রাথমিক তথ্যের ভিত্তিতেই এই অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

তদন্তের অন্যতম প্রধান দিক হলো ২০২১ ও ২০২২ অর্থবছরের হিসাব বিবরণী। অভিযোগ উঠেছে, রবি তাদের অপারেটিং ব্যয়কে (OpEx) মূলধনী ব্যয় (CapEx) হিসেবে দেখিয়ে প্রকৃত খরচ গোপন বা ‘মাস্কিং’ করেছে। এর ফলে কোম্পানির আর্থিক পারফরম্যান্স কৃত্রিমভাবে ভালো দেখানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে কমিটি। এই প্রক্রিয়ায় সিইও, সিএফও এবং অডিট কমিটির কোনো যোগসাজশ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।

রবির চেয়ারম্যান থায়াপারান এস সাঙ্গারা পিল্লাইয়ের দ্বৈত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। তিনি একইসঙ্গে রবির চেয়ারম্যান এবং টাওয়ার কোম্পানি ইডটকো (EDOTCO)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবি ও ইডটকোর মধ্যে হওয়া ইজারা চুক্তি, অবকাঠামো শেয়ারিং এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোনো ‘ভ্যালু লিকেজ’ বা আর্থিক অনিয়ম হয়েছে কিনা, তা তদন্তের আওতায় আনা হয়েছে।

রবির করপোরেট সুশাসন নিয়েও উঠেছে বড় প্রশ্ন। স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম এবং কামরান বকর বোর্ড সভায় ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। তাদের এই পদত্যাগের প্রকৃত কারণ এবং বোর্ডের নিরপেক্ষতা নিয়ে অনুসন্ধান করবে বিএসইসি।

গত এজিএম-এ সাধারণ বিনিয়োগকারীরা আইনি লড়াইয়ের খরচ এবং ফরেনসিক অডিট ফি নিয়ে প্রশ্ন তুললেও কোম্পানি কর্তৃপক্ষ তার সদুত্তর দেয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া বার্ষিক প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার বিষয়টিও তদন্তাধীন।

তদন্তের খবর ছড়িয়ে পড়ার পর রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ারের দর ২.৪০% কমে ২৮.৫০ টাকায় নেমে আসে।

বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী, সহকারী পরিচালক তন্ময় কুমার ঘোষ এবং ডিএসইর ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সমন্বয়ে গঠিত এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২০২৫ সালে রবি ৯৩৭ কোটি টাকা মুনাফা করে ১৭.৫% লভ্যাংশ ঘোষণা করলেও, ২০২১-২২ সালের পুরনো হিসাবের গরমিল এখন কোম্পানিটিকে বড় আইনি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস
নির্বাচিত

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস

হালকা-পাতলা ফোন আনল ভিভো
নির্বাচিত

হালকা-পাতলা ফোন আনল ভিভো

গেমিং এর জন্য সেরা মাউস
গেম

গেমিং এর জন্য সেরা মাউস

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল
নির্বাচিত

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না
অটোমোবাইল

যে কারণে গাড়িতে মোবাইল চার্জ দেবেন না

শাওমির নতুন ফোনের পুরোটাই ডিসপ্লে!
নির্বাচিত

শাওমির নতুন ফোনের পুরোটাই ডিসপ্লে!

Load More

ট্রেন্ডিং টপিক

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2026

রবির আর্থিক অনিয়ম অনুসন্ধানে বিএসইসি: ১৮ কোটি গ্রাহকের অপারেটরে তোলপাড়!

Techzoom.TV |
TechzoomTV