Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশব্যাপী মোবাইল অপারেটরদের ‘মস্তিস্ক’ ডাটা সেন্টার বন্ধ হয়ে টেলিকম নেটওয়ার্ক বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। টেলিকম নেটওয়ার্ক ব্যাপকভাবে বন্ধ হয়ে গেলে জরুরি সেবা, দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থিক লেনদেন, ডিজিটাল প্রশাসন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এবং একটি জাতীয় সংকট সৃষ্টি হতে পারে।

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) জানিয়েছে, দেশব্যাপী তাদের বিভিন্ন অপারেটরের ২৭টি ডাটা সেন্টার রয়েছে। ডাটা সেন্টারই মোবাইল অপারেটরের ‘মস্তিষ্ক’— এটা বন্ধ মানে সমগ্র নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া।

এমটব বিটিআরসিকে এক চিঠিতে আশঙ্কার কথা জানিয়ে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং সকল মোবাইল অপারেটরদের নিয়ে জরুরি উচ্চ পর্যায়ের সমন্বয় সভা আহ্বানের দাবি জানিয়েছে।

পাশাপাশি প্রধান ডেটা সেন্টার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা; মোবাইল বেস স্টেশনকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ; প্রয়োজনে ডিপো থেকে সরাসরি জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করাতে বলেছে।

এমটব মহাসচিব লে কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহের কারণে মোবাইল অপারেটরদের ডাটা সেন্টার বন্ধ বা বাধাগ্রস্ত হলে এর প্রভাব খুব দ্রুত এবং ব্যাপকভাবে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে। নেটওয়ার্ক সম্পূর্ণ বা আংশিক বন্ধ হলে কল, ইন্টারনেট, এসএমএসসহ সব ধরনের সেবা বন্ধ হয়ে যেতে পারে বা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

ইন্টারনেট ডাউন বা খুব স্লো হয়ে যেতে পারে কারণ ডাটা সেন্টার থেকেই ট্রাফিক রাউটিং ও কন্ট্রোল হয়। ওটিপি, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা ইত্যাদি অর্থাৎ যে সমস্ত সেবা মোবাইল নেটওয়ার্কের ওপর ভিত্তি করে পরিচালিত হয় সেসব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অপারেটরদের ব্যাকআপ থাকে কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কতোটুকু ব্যাকআপ দেওয়া সম্ভব হবে তা নিয়েও সন্দেহ আছে। আমাদের মনে রাখতে হবে ডাটা সেন্টারই অপারেটরের ‘মস্তিষ্ক’—এটা বন্ধ মানে সমগ্র নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া।

চিঠিতে বলা হয়, বাস্তব পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। দীর্ঘ সময় ধরে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ না থাকা এবং ব্যাকআপ ব্যবস্থার জন্য নিশ্চিত জ্বালানি সরবরাহের অভাবে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা চরম অপারেশনাল সংকটে পড়েছে। সাম্প্রতিক ঝড় বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বারবার এবং দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে।

গত কয়েক দিনে গ্রিড বিদ্যুৎ বন্ধ থাকার সময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতির ভিত্তিতে বিটিএস সাইট (টাওয়ার) পরিচালনার জন্য দৈনিক ডিজেল ও অকটেন ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, গ্রামীনফোনের দৈনিক ২৮ হাজার ৭৯ লিটার ডিজেল ও ৯ হাজার ২৫৪ লিটার অকটেন, রবি ১৩ হাজার ১৪০ লিটার ডিজেল ও ৫ হাজার ৫১০ লিটার অকটেন, বাংলালিংক ১১ হাজার ২০৬ লিটার ডিজেল ও ৪ হাজার ৯৯৫ লিটার অকটেন ব্যবহার করে। তিন অপারেটরের দৈনিক মোট ডিজেল ব্যবহারের পরিমাণ ৫২ হাজার ৪২৪ লিটার ও অকটেন ১৯ হাজার ৮৫৯ লিটার।

সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতির ভিত্তিতে বিটিএস সাইট (টাওয়ার) পরিচালনার জন্য দৈনিক ডিজেল ও অকটেন ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, গ্রামীনফোনের দৈনিক ২৮ হাজার ৭৯ লিটার ডিজেল ও ৯ হাজার ২৫৪ লিটার অকটেন, রবি ১৩ হাজার ১৪০ লিটার ডিজেল ও ৫ হাজার ৫১০ লিটার অকটেন, বাংলালিংক ১১ হাজার ২০৬ লিটার ডিজেল ও ৪ হাজার ৯৯৫ লিটার অকটেন ব্যবহার করে। তিন অপারেটরের দৈনিক মোট ডিজেল ব্যবহারের পরিমাণ ৫২ হাজার ৪২৪ লিটার ও অকটেন ১৯ হাজার ৮৫৯ লিটার।

চিঠিতে উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, বর্তমানে পরিস্থিতি অপারেটরদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে দেশের বৃহৎ অংশে টেলিকম নেটওয়ার্ক ব্যাপকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে জরুরি সেবা, দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থিক লেনদেন, ডিজিটাল প্রশাসন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এবং একটি জাতীয় সংকট সৃষ্টি হতে পারে।

এই সংকটের দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত দীর্ঘমেয়াদি ও পুনরাবৃত্ত বিদ্যুৎবিভ্রাট ঘটে। ঝড়ের সময় অনেক অঞ্চলে প্রতিদিন ৫–৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না এবং বিদ্যুৎ পুনঃস্থাপন অত্যন্ত বিলম্বিত হয়। ফলে ডেটা সেন্টার, সুইচিং সুবিধা এবং ট্রান্সমিশন হাবসহ গুরুত্বপূর্ণ টেলিকম অবকাঠামো প্রায়ই গ্রিড বিদ্যুৎ ছাড়াই পরিচালিত হচ্ছে, যা নেটওয়ার্ক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

দ্বিতীয়ত, তীব্র জ্বালানি সরবরাহ সংকট। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্পূর্ণ রূপে ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। বিটিএস সাইটের পাশাপাশি ডেটা সেন্টারগুলোও জেনারেটরে চলছে। একটি ডেটা সেন্টার প্রতি ঘণ্টায় প্রায় ৫০০–৬০০ লিটার ডিজেল ব্যবহার করে, যা প্রতিদিন প্রায় ৪ হাজার লিটার পর্যন্ত পৌঁছায়। স্থানীয় পেট্রোলপাম্পগুলো এ পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পারছে না।

বিটিআরসিতে পাঠানো চিঠিতে সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতির ভিত্তিতে ডেটাসেন্টার/সুইচিংসেন্টার পরিচালনার জন্য দৈনিক ডিজেল ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, গ্রামীণফোন ১১ হাজার ১৮৪ লিটার, রবি ৭ হাজার ৮১২ লিটার এবং বাংলালিংক ৮ হাজার ২০০ লিটারসহ মোট ২৭ হাজার ১৯৬ লিটার ডিজেল দৈনিক ব্যবহার করে থাকে।

এছাড়া আন্তঃজেলা জ্বালানি পরিবহনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ টেলিকম স্থাপনাগুলোর জ্বালানি মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে।

চিঠিতে পরিস্থিতি বিবেচনায় এমটব জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়-

১. বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং সকল মোবাইল অপারেটরদেরকে নিয়ে জরুরি উচ্চ পর্যায়ের সমন্বয় সভা আহ্বান করা।

২. সংযুক্ত তালিকাভুক্ত প্রধান ডেটাসেন্টার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

৩. সংকটকালীন সারাদেশের সকল মোবাইল বেসস্টেশনকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা। প্রয়োজনে ডিপো থেকে সরাসরি জরুরিভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।

৪. জরুরি টেলিকম কার্যক্রমের জন্য জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবিলম্বে লিখিত নির্দেশনা প্রদান করা।

চিঠিতে সারাদেশে সকল মোবাইল অপারেটরদের জন্য সুষ্ঠুভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি ডাটাবেস উল্লেখ করা হয়েছে। যেখানে জ্বালানি স্টেশনের তালিকা, অপারেটরদের জোনাল প্রধানদের যোগাযোগ তথ্য এবং অনুমোদিত সরবরাহকারী কর্মীদের বিস্তারিত (নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ছবিইত্যাদি) অন্তর্ভুক্ত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টাওয়ারডেটাসেন্টার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক বিভাগের যেসকল সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের যেসকল সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

সফটওয়্যার ও স্টার্টআপ খাতের উদ্যোগ ‘হুমকি’র মুখে
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার ও স্টার্টআপ খাতের উদ্যোগ ‘হুমকি’র মুখে

সরকার ১৪’শ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে
প্রযুক্তি সংবাদ

সরকার ১৪’শ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে
প্রযুক্তি বাজার

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
প্রযুক্তি সংবাদ

কেন বিশ্বসেরাদের তালিকায় হুয়াওয়ে

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে
সোশ্যাল মিডিয়া

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রীর ছেলে

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

চীনা কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সক্ষমতা...

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

বৈদ্যুতিক বাস

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix