Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটকের সাইট উন্নয়ন ব্যয় ৩৩ শ’ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
টেলিটকের সাইট উন্নয়ন ব্যয় ৩৩ শ’ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

শহরের নাগরিকেরা ইন্টারনেট সেবা গ্রহণে সক্ষম হলেও দেশের গ্রামাঞ্চলের মানুষগুলো অনেকটাই এ সেবা থেকে বঞ্চিত রয়েছে। আবার রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক নেটওয়ার্কও গ্রামে পৌঁছাতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তি খাতের মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা প্রদানে আগ্রহ কম থাকায় দেশে ডিজিটাল বৈষম্য সৃষ্টি হয়েছে। টেলিটকের ৭৩.২২ শতাংশ সাইটে বেইজ ট্রান্সসিভার (বিটিএস) টাওয়ারের ঘাটতি রয়েছে।

বর্তমানে মার্কেট শেয়ার মাত্র ৩ শতাংশ। ফোরজির সম্প্রসারণ ও ৫জি উন্নয়নের মাধ্যমে টেলিটকের ৫০ শতাংশ সাইট উন্নয়ন করা হবে। তার জন্য ব্যয় হবে ৩ হাজার ২৭৯ কোটি টাকা। টেলিটকের প্রস্তাবনা থেকে তথ্যগুলো জানা গেছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা হবে বলে একনেক সূত্রে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্যানুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আগামী বছর থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা ৫জির কার্যক্রম শুরু করতে চায় সরকার। গ্রামের মানুষগুলোকে ফোরজি নেটওয়ার্কের সুবিধার আওতায় আনতে চায়।

ব্যবসায়িক দিক থেকে লাভজনক না হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিখাতের মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা দেয়ার আগ্রহ কম থাকায় দেশে ডিজিটাল বৈষম্য সৃষ্টি হয়েছে। দেশব্যাপী টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিতকরণের জন্য টেলিটকের আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ কমপে ১৮ হাজার ১৬০টি সাইটে বেইজ ট্রান্সসিভার (বিটিএস) টাওয়ার স্থাপনের প্রয়োজন রয়েছে।

বর্তমানে টেলিটকের মোট টাওয়ার ৪ হাজার ৮৬৪টি। যা প্রয়োজনীয় বিটিএস টাওয়ারের ২৬ দশমিক ৭৮ শতাংশ এবং মার্কেট শেয়ার মাত্র ৩ শতাংশ। এই চার হাজার ৮৬৪টি টাওয়ারে ২জি বিটিএস যন্ত্রপাতি স্থাপন করে ভয়েস সেবা দেয়া হলেও ইন্টারনেট সেবা দেয়ার জন্য ৩জি যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে ৩ হাজার ৬২টিতে এবং ৪জি যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে ১১শ’ টিতে।

টেলিটক বাস্তবায়নাধীন ৩জি প্রযুক্তি চালুকরণ ও ২ দশমিক ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক অপর একটি প্রকল্পের কাজ চলতি ২০২০ সালের জুনে শেষ হবে। ওই প্রকল্পের আওতায় টেলিটক বিদ্যমান বিটিএসগুলো আপগ্রেড করাসহ নতুন ৯০০টি ৩জি ও ৪জি বিটিএস টাওয়ার স্থাপন করেছে। চলমান এই প্রকল্পসহ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্প সমাপ্তির পর টেলিটকের মোট টাওয়ারের সংখ্যা হবে ৫ হাজার ৯৭৭টি।

প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের পর টেলিটকের মোট সাইট সংখ্যা হবে আট হাজার ৯৭৭টি। যা এর ল্যমাত্রার প্রায় ৫০ শতাংশ। ৩জি ও ৪জি নেটওয়ার্ক ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারণের পাশাপাশি টেলিটকের বিদ্যমান সুইচিং কোর নেটওয়ার্ক ক্যাপাসিটি ৮০ লাখের সাথে আরও ১০০ লাখ অন্তর্ভুক্ত করা করবে। এতে টেলিটকের মার্কেট শেয়ার প্রায় ১০ শতাংশে উন্নীত করতে সম হবে।

প্রকল্পের ব্যয় বিভাজনে দেখা যায়, আড়াই বছরের এই প্রকল্পে পেট্রল ও লুব্রিকেন্ট খাতে ব্যয় হবে ৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার টাকা, যা প্রতি মাসে খরচ হবে ৮ লাখ ৮৫ হাজার টাকা। মুদ্রণ ও মনিহারিতে মাসে ২৬ লাখ ২০ হাজার টাকা হিসাবে ৩০ মাসে ব্যয় হবে ৭ কোটি ৮৬ লাখ টাকা। প্রতি মাসে পেশার সেবা ও সম্মানী খাতে খরচ প্রায় ১৭ লাখ টাকা। মেরামত ও সংরক্ষণে প্রতি মাসে ব্যয় হবে ১৭ লাখ ৯৮ হাজার টাকা। প্রতি মাসে বিবিধ ব্যয় ১৭ লাখ ৪৪ হাজার টাকা। আর রিজার্ভ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা।

প্রকল্পের আওতায় কার্যক্রম হচ্ছে, ১৫০০টি নতুন সাইটে বিটিএস টাওয়ার নির্মাণ ও শেয়ারিংয়ের মাধ্যমে অন্য ১৫০০টি টাওয়ারের যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্কের বিদ্যমান ৫০০টি বিটিএস টাওয়ারের যন্ত্রপাতি প্রতিস্থাপন, নেটওয়ার্কের বিদ্যমান ৩১০০টি সাইটের বিটিএস টাওয়ারের ৩জি ও ৪জি ক্যাপাসিটি সম্প্রসারণ, নেটওয়ার্কের ২ হাজার ৩১০টি বিদ্যমান সাইটে ৪জি যন্ত্রপাতি স্থাপন, ৫জি প্রযুক্তি চালুকরণের প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে ট্রান্সমিশন কোর নেটওয়ার্ক ১০জিবিপিএস থেকে ১০০জিবিপিএস উন্নীতকরণ এবং ৫০ হাজার সরকারি দফতর, হাসপাতাল ও শিা প্রতিষ্ঠানে সিপিই এবং বিভাগীয় শহরের ৫০০টি বহুতল ভবনে টেলিটকের ইন-বিল্ডিং কাভারেজ শক্তিশালীকরণ করা হবে।

টেলিটক বলছে, প্রস্তাবিত ৩ হাজারটি বিটিএস টাওয়ারের মধ্যে দেড় হাজার টাওয়ার গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে স্থাপিত হবে। এ সব স্থানে টাওয়ার কোম্পানিগুলোর কোনো টাওয়ার না থাকায় টেলিটক ১ হাজার ৫০০টি টাওয়ার স্থাপন করা করবে। পরে বিটিআরসির গাইড লাইন অনুযায়ী টাওয়ারগুলো কোম্পানিদের মধ্যে ভাড়ায় বা বিক্রিতে হস্তান্তর করা হবে।

প্রকল্পের ব্যাপারে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) শামীমা নার্গিস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটকের বিদ্যমান নেটওয়ার্ক সম্প্রসারিত হবে। পাশাপাশি সুলভমূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ
নির্বাচিত

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

‘ভুলে’ ক্যাবল কাটলো ডেসকো, ইন্টারনেটে ফের ধীরগতির শঙ্কা

চলতি সপ্তাহেই ৭ জেন ২ উন্মোচন করবে কোয়ালকম
নির্বাচিত

চলতি সপ্তাহেই ৭ জেন ২ উন্মোচন করবে কোয়ালকম

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি
নির্বাচিত

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি

বাজারে আসছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপো এফ ১৫
নির্বাচিত

দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ চারে স্থান করে নিয়েছে রিয়েলমি

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

জুলাইয়ে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইলফোন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২০

টেলিটকের সাইট উন্নয়ন ব্যয় ৩৩ শ’ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix