Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবর্তনের সামনে টেলিযোগাযোগ খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 August 2021
পরিবর্তনের সামনে টেলিযোগাযোগ খাত
Share on FacebookShare on Twitter

টেলিযোগাযোগ খাত মূলত দুটি সরল পদ্ধতিতে সেবা দিয়ে আসছিল। বাণিজ্যিক ভবনগুলোতে বাণিজ্যিক সেবা দেয়া হতো এবং ব্যক্তিগত প্রয়োজন কিংবা বাসাবাড়িতে দেয়া সেবা তাদের রিটেইল ব্যবসার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গত বছর করোনা হানা দেয়ার পর বিশ্বজুড়ে ঘরে থেকে অফিসনির্ভরতা বেড়েছে। এতে দেখা গেছে বাণিজ্যিক টেলিযোগাযোগ সেবা কম প্রয়োজন পড়ছে। অন্যদিকে বাসা থেকে কাজে ব্যক্তিগত ও পেশাগত বা বাণিজ্যিক কাজে একই ব্রডব্যান্ড ব্যবহূত হচ্ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে টেলকো খাতের ব্যবসা পদ্ধতি পরিবর্তন সময়ের প্রয়োজনে দাঁড়িয়েছে। খবর টেকরাডার।

বাসা থেকে কাজের কিছু সুবিধা থাকলেও বেশকিছু নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। বেশির ভাগ ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত সোস্যাল মিডিয়া ব্যবহারে যে নেটওয়ার্ক ব্যবহার করছে, গোপনীয় বাণিজ্যিক ডাটা সরবরাহেও একই নেটওয়ার্কের ওপর নির্ভর করছে। অধিকাংশ ব্যবহারকারীর সাইবার নিরাপত্তা জ্ঞান না থাকায় এতে বড় আকারের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এখন দেখা যাচ্ছে রিটেইল সেবা ব্যবহার করে কোনো ব্যক্তি ৮ ঘণ্টা হয়তো জুমে কানেক্ট থাকছেন, আবার ৩ ঘণ্টা নেটফ্লিক্স দেখছেন। আগে রিটেইল খাতে টেলিযোগাযোগ শিল্পকে এ চাপ বহন করতে হতো না। আগে যেভাবে বাণিজ্যিক ও রিটেইলে দুই সেবা দিয়ে আসছিল টেলকো খাত এখন তা খাটছে না। দূরবর্তী কাজ বা অফিসের বাইরে থেকে কাজের মডেলকে নিউ নরমালে পরিণত করেছে কভিড-১৯। এ জায়গাতে এসে টেলকো খাত নতুন এক চ্যালেঞ্জের মুখে রয়েছে। বাসা থেকে কাজ করা কোনো ব্যক্তির ওপর কি এখন তারা করপোরেট রেট আরোপ করতে পারবে এটা গুরুত্বপূর্ণ ভাবনা হিসেবে জায়গা নিয়েছে। তবে বাণিজ্যিক ও রিটেইল সেবার মধ্যে ব্যবধান কমিয়ে যদি টেলকো খাত নতুন সমাধান বের করতে পারে তা হবে এ খাতের জন্য সম্ভাবনাময়।

অনলাইন নির্ভরতার সুবিধা নিতে পারে টেলকো খাতও। এখন সরাসরি বিজনেস টু বিজনেস (বিটুবি) মডেল অনুসরণ করে গ্রাহকদের কাছে নিজেদের সেবা উপস্থাপন করতে হবে। করোনাকালে অনলাইনে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ে অভ্যস্ত হওয়া গ্রাহকদের কাছে পৌঁছানো কঠিন হবে না টেলকো খাতের।

প্রকৃতপক্ষে করোনা মহামারীর বেশ কয়েক বছর আগে থেকেই ব্যবসা-বাণিজ্যে লক্ষণীয় পরিবর্তন আসছিল। প্রযুক্তি শুধু বিলাসের বিষয় নয়, নিত্য ব্যবহার্য বাহকে পরিণত হচ্ছিল। মহামারীতে এ প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে এ বিষয়ে সবাই একমত। অনলাইননির্ভরতা বেড়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ঝুঁকিও বেড়েছে। সাইবার হামলা ও র‍্যানসমওয়্যার হামলার ঝুঁকিতে রয়েছে সরকারি ও বেসরকারি খাত। ২০২০ সালের আগস্ট থেকে শুরু করে চলতি বছরের জুলাই নাগাদ এক বছরে র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে ৬৪ শতাংশ। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে সাইবার নিরাপত্তা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব যেহেতু হাইব্রিড কাজের মডেল; মানে কিছু অফিস কিছু বাড়িতে অনুসরণ করছে সেখানে টেলকো শিল্পকেও তাদের কর্মপরিধি ও কর্মপদ্ধতি পুনর্বিবেচনা করে দেখতে হবে। বৈশ্বিক মহামারী শিগগিরই পৃথিবী থেকে যাচ্ছে না; এ বাস্তবতা মেনে নিলে বাসা থেকে অফিস সহসাই কমার কোনো সম্ভাবনা নেই। অধিক কার্যকর, সহযোগিতাপূর্ণ ও অধিক গ্রহণযোগ্য সেবা দেয়ার মাধ্যমে করোনাকালে টেলিযোগাযোগ খাতও তাদের বিক্রি বাড়াতে পারে। ভবিষ্যতের দিকে তাকালে এটা স্পষ্ট চলমান বৈশ্বিক লকডাউন টেলকো খাতকে আমূল পাল্টে দেবে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নতুন কৌশল নিয়ে হাজির হওয়া টেলকো খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ
টেলিকম

ছয় মাসে মধ্যে চালু হচ্ছে ফাইভ-জি

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

গ্রামীণফোনে প্রশাসক বসাতে প্রস্তুত সরকার: মোস্তাফা জব্বার

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
টেলিকম

লোগো ও ব্র্যান্ড নাম ব্যবহারে বিরত থাকার আহ্বান হুয়াওয়ের

গ্রামীণফোন ই-সিম ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

গ্রামীণফোন ই-সিম ব্যবহার করবেন যেভাবে

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
টেলিকম

জয়ের হস্তক্ষেপে থমকে গিয়েছিল এনইআইআর প্রকল্প; নেপথ্যে শতকোটি টাকার ঘুষ ও অবৈধ আমদানিকারক সিন্ডিকেট

বাংলালিংক দেশজুড়ে ৪ হাজার টাওয়ার স্থাপন করেছে
টেলিকম

বাংলালিংক দেশজুড়ে ৪ হাজার টাওয়ার স্থাপন করেছে

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন
কিভাবে করবেন

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
প্রযুক্তি সংবাদ

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2021

পরিবর্তনের সামনে টেলিযোগাযোগ খাত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix