Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একটি এনআইডিতে ৫টির বেশি সিম নয়: সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 December 2021
গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
Share on FacebookShare on Twitter

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুকূলে গ্রাহককে ৫টির বেশি সিম না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি আ স ম ফিরোজ জানিয়েছেন।

আ স ম ফিরোজ বলেন, ‘বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) থেকে জানানো হয়েছে, তারা একটি এনআইডির অনুকূলে বর্তমানে ১৫টি সিম নিবন্ধনের সুযোগ দিচ্ছে। বেশি বেশি সিম নিয়ে তা অপব্যবহারের সুযোগ রয়েছে। এ জন্য আমরা এই সংখ্যা কমিয়ে ৫টি দেওয়ার নির্দেশনা দিয়েছি।’

‘অবশ্য নিয়মিত কর প্রদানকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো এই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে বলে মত দিয়েছি,’ বলেন তিনি।

বিটিআরসি তাদের সঙ্গে একমত হয়েছে উল্লেখ করে কমিটির সভাপতি বলেন, ‘তারা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলে আমাদের অবহিত করেছে।’

একটি জাতীয় পরিচয়পত্রের অনুকূলে কতগুলো সিম সংগ্রহ করা যাবে, এ বিষয়ে আগে কোনও বিধিনিষেধ ছিল না। এ কারণে একটি এনআইডির অনুকূলে অসংখ্য সিম গ্রহণের ঘটনা একসময় ঘটেছে। এসব সিম নানা ধরনের সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কাজেও ব্যবহারের অভিযোগ পাওয়া যায় বিভিন্ন সময়। যার কারণে ২০১৬ সালের ১২ জুন সরকারের নির্দেশনায় গ্রাহকপ্রতি ২০টি সংযোগ নির্ধারণ করে। পরে ওই বছরের ৪ আগস্ট এই সংখ্যা কমিয়ে ৫টি নির্ধারণ করে সরকার। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে তা বাড়িয়ে ১৫টি নির্ধারণ করে। বর্তমানে এই নিয়ম বহাল রয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র ছাড়াও পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্মনিবন্ধন সনদের অনুকূলে সাময়িকভাবে সর্বোচ্চ দুটি করে সিম সংগ্রহের সুযোগ রয়েছে। সাময়িকভাবে প্রাপ্ত এসব সিম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিবন্ধন করার বাধ্যবাধকতা রয়েছে। না হলে সেগুলো অকার্যকর হওয়ার বিধান রয়েছে।

ফিরোজ জানান, তারা অবৈধ ভিওআইপি বন্ধে কঠোর ব্যবস্থার কথা বলেছে। এ ক্ষেত্রে কেবল জরিমানার মধ্যে সীমাবদ্ধ না রেখে দরকার হলে লাইসেন্স বাতিল করতে বলেছে। এছাড়া তারা মোবাইল অপারেটরের কাছ থেকে বকেয়া আদায়সহ গ্রাহকদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সার্বিক স্বচ্ছতা ও পাওনা আদায়ের স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে অডিট আপত্তিগুলো ত্রিপক্ষীয় সভার মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে সুপারিশ করা হয়। মন্ত্রণালয় ও বিটিআরসির অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়।

আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ ও মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে
নির্বাচিত

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে

প্লে স্টোর থেকে টুটক সরাল গুগল
নির্বাচিত

প্লে স্টোর থেকে টুটক সরাল গুগল

১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস ১০আর
নির্বাচিত

১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস ১০আর

বিটিআরসিতে বিক্ষোভ, যাচ্ছেন উপদেষ্টা
টেলিকম

বিটিআরসিতে বিক্ষোভ, যাচ্ছেন উপদেষ্টা

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশে গেম খেলে আইফোন জিতলেন ১০ জন

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!
নির্বাচিত

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2021

একটি এনআইডিতে ৫টির বেশি সিম নয়: সংসদীয় কমিটি

Techzoom.TV |
TechzoomTV