Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক সমস্যা: দায় কী শুধু মোবাইল অপারেটরদের?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 December 2022
মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের বহুমুখী ব্যবহার মানুষের জীবনকে করেছে আরও সহজতর। তবে সম্প্রতি ফোন ব্যবহারে অনেকে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি রাজধানী ঢাকার গ্রাহকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরছেন। কাউকে ফোন করতে গেলে বা অন্যের ফোন রিসিভ করতে গেলে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা ফোনই করা যাচ্ছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি পাড়ার চায়ের দোকানের আড্ডায় স্থান করে নিচ্ছে মোবাইল নেটওয়ার্ক সমস্যার বিষয়টি। সবারই একটাই অভিযোগ-দেশে একের পর এক থ্রি জি, ফোর জি, এমনকি ফাইভজি নেটওয়ার্ক চালু করেছে মোবাইল অপারেটরগুলো। কিন্তু তারা সঠিকভাবে গ্রাহকদের সেবা দিতে পারছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কোম্পানির নাম উল্লেখ করে লিখছেন, ‘গ্রামীণফোন ঢাকায়ও সঠিকভাবে সেবা দিতে পারছে না।’ কিন্তু সত্যিই কী তাই? বিভিন্ন সময় গ্রামীণফোন তাদের সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেবার মান বাড়াতে কোম্পানিটির সদিচ্ছা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানায় এ মোবাইল অপারেটর কোম্পানি।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো এক চিঠিতে কোয়ালিটি অব সার্ভিস বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা জানায় গ্রামীণফোন। কিন্তু সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযত সহায়তা পাচ্ছে না কোম্পানিটি। যেমন: নেটওয়ার্কের মান উন্নয়নে পরিকল্পনায় সারাদেশে ৮৮৯টি টাওয়ার নির্মাণের কথা উল্লেখ করা হয়, যার মধ্যে ২৫০টির বেশি টাওয়ার নির্মাণ করার কথা রাজধানী ঢাকায়।
গ্রামীণফোন নিয়ন্ত্রক সংস্থার কাছে লিখিতভাবে নতুন টাওয়ার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও নিজেরা টাওয়ার স্থাপন করতে পারে না। কারণ আইন অনুযায়ী টাওয়ার কোম্পানিগুলোর এ দায়িত্ব পালনের কথা। কিন্তু পরিকল্পনা অনুযায়ী টাওয়ার কোম্পানির কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক সেবা পাচ্ছেন না।

এমনকি গ্রাহকদের উন্নত ভয়েস কল এবং ইন্টারনেট সেবা দিতে চলতি বছরের দ্বিতীয়ার্ধে সাড়ে চার হাজার কিলোমিটার ফাইবার স্থাপনের পরিকল্পনার কথা জানায় গ্রামীণফোন। ইতোমধ্যে তাদের ৪২০০ টাওয়ারে ফাইবার স্থাপন করা হয়েছে এবং এই সময়ের মধ্যে মোট টাওয়ারের ৩৪ শতাংশ এবং ঢাকার শতভাগ টাওয়ারে ফাইবার বসানোর পরিকল্পনা করা হয়। কিন্তু ফাইবার কোম্পানিগুলোর কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে গ্রাহকরা অত্যন্ত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো’, আয়োজন এপ্রিলে
টেলিকম

ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো’, আয়োজন এপ্রিলে

ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি
টেলিকম

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: পলক

দাবি ছিল লাখো ডলার মিললো বেতনহীন শ্রম
প্রযুক্তি সংবাদ

দাবি ছিল লাখো ডলার মিললো বেতনহীন শ্রম

নতুন ১৩ প্রতিষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা
টেলিকম

নতুন ১৩ প্রতিষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

গ্রাহক ও লেনদেনে নতুন চূড়ায় ডিজিটাল ব্যাংকিং
অর্থ ও বাণিজ্য

গ্রাহক ও লেনদেনে নতুন চূড়ায় ডিজিটাল ব্যাংকিং

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2022

নেটওয়ার্ক সমস্যা: দায় কী শুধু মোবাইল অপারেটরদের?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix