Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি তথ্যের এসএমএস পাঠাতে মোবাইল অপারেটরের ‘গড়িমসি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 October 2024
সরকারি তথ্যের এসএমএস পাঠাতে মোবাইল অপারেটরের ‘গড়িমসি’
Share on FacebookShare on Twitter

দ্রুততম সময়ে নাগরিকদের কাছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য এসএমএসের মাধ্যমে পাঠিয়ে থাকে সরকার। সম্পূর্ণ বিনামূল্যে এসএমএস পাঠাতে এ সংক্রান্ত একটি নির্দেশিকাও রয়েছে। সেই নির্দেশিকা মেনে এসএমএস পাঠাতে ‘গড়িমসি’ করছে মোবাইল অপারেটরগুলো। অথচ নিজেদের প্রমোশনাল (প্রচারমূলক) এসএমএস দিয়ে গ্রাহকদের অতিষ্ঠ করায় কিছুদিন আগে জরিমানার মুখে পড়েছে শীর্ষ তিন অপারেটর। এতে ক্ষুব্ধ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

রোববার (২৭ অক্টোবর) সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে সই করেছেন বিভাগের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে ‘বিনামূল্যে সরকারি তথ্য (গভর্নমেন্ট ইনফো) এসএমএস প্রেরণ সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ যথাযথভাবে অনুসরণ করতে নতুন করে নির্দেশনাও জারি করা হয়। একই সঙ্গে এ সংক্রান্ত তথ্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে আপলোড ও স্থায়ীভাবে দৃশ্যমান রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রের সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার অনুরোধে বিভিন্ন তথ্য জনগণের কাছে মোবাইল অপারেটরদের সহযোগিতায় বিনামূল্যে ‘গভ. ইনফো’ মাস্কিংয়ের মাধ্যমে পাঠানো হয়। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিনামূল্যে জনগুরুত্বপূর্ণ এসব সেবা সব গ্রাহকের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গত ৬ ফেব্রুয়ারি একটি নির্দেশনা জারি করা হয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অনেকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না। সেজন্য এ নির্দেশিকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে আপলোড করে স্থায়ীভাবে দৃশ্যমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে মোবাইল অপারেটরগুলোর কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরে তারা এ বিষয়ে তাদের অবস্থান জানাবেন বলে উল্লেখ করেছেন।

নির্দেশিকায় যত নিয়ম
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে মোবাইল অপারেটরদের সহযোগিতায় বিনামূল্যে সরকারি তথ্য গ্রাহককে পাঠানোর নির্দেশ জারি করা হয়। এ ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়।

>> ‘গভ. ইনফো’ মাস্কিংয়ে কেবল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার এসএমএসসমূহ প্রচার করা হবে।

>> এসএমএস প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিতব্য এসএমএসের কনটেন্ট ও এসএমএস প্রচারের তারিখ উল্লেখ করে প্রেরণকারী প্রতিষ্ঠানের স্ব স্ব প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বিটিআরসিতে চিঠি পাঠাতে হবে।

>> এসএমএসের কনটেন্ট অবশ্যই বাংলায় এবং ২০০ ক্যারেক্টারের (স্পেসসহ) মধ্যে থাকতে হবে। কেবল ওয়েবসাইটের লিংক, ই-মেইল অ্যাড্রেস, ট্রেডমার্ক করা শব্দ, কোনো বৈজ্ঞানিক ফর্মুলা এবং ইকুয়েশন ইংরেজিতে দেওয়া যাবে।

>> এসএমএস প্রেরণ সংক্রান্ত পত্র এসএমএস প্রচারের জন্য নির্ধারিত তারিখের ৭ কার্যদিবস আগে বিটিআরসিতে পাঠানো নিশ্চিত করতে হবে।

>> ‘গভ. ইনফো’ মাস্কিং ব্যবহার করে দিনে সর্বোচ্চ দুটি সংস্থা বা প্রতিষ্ঠানের এসএমএস প্রচার করা হবে।

>> একটি সরকারি সংস্থা থেকে মাসিক সর্বোচ্চ একটি এসএমএস প্রচার করা হবে।

>> জাতীয় দিবস, জাতীয় অনুষ্ঠান, জাতীয় দুর্যোগ ও প্রধানমন্ত্রীর বাণী সংবলিত শুভেচ্ছা বার্তা বা এসএমএস সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

>> বিভিন্ন জাতীয় দিবস বা উৎসবের বিষয়ে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের এসএমএস প্রচার করা হবে। যেমন-২৬ মার্চ বা ১৬ ডিসেম্বরের এসএমএস প্রচারের ক্ষেত্রে কেবল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কনটেন্ট বা টেক্সট প্রচার করা হবে।

>> একই তারিখে একের অধিক এসএমএস প্রচারের পত্র গৃহীত হলে সেক্ষেত্রে জনসচেতনতামূলক বা জনগুরুত্বপূর্ণ এসএমএস অগ্রাধিকার পাবে।

>> নিয়োগ বিজ্ঞপ্তি বা ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো এসএমএস প্রচার করা হবে না।

>> এসএমএস পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট অডিয়েন্স, গ্রুপ, এলাকা উল্লেখ করে আবেদন করাকে উৎসাহিত করা হচ্ছে।

>> দলীয় নির্বাচনী প্রচার সংক্রান্ত বিষয়ে এ এসএমএস সেবা ব্যবহার করা যাবে না।

>> এসএমএস প্রদানকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এসএমএস প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মোবাইল নম্বর অপারেটর অনুযায়ী এক্সেল ফরমেট বিটিআরসিতে পাঠাতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
নির্বাচিত

হ্যাকারের কবলে অ্যাপল, আইফোন আপডেটের পরামর্শ

ফোল্ডএবল ফোন নিয়ে কাজ করছে গুগলও
নির্বাচিত

ফোল্ডএবল ফোন নিয়ে কাজ করছে গুগলও

বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার স্মার্টফোন চিপ আনল স্যামসাং
নির্বাচিত

বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার স্মার্টফোন চিপ আনল স্যামসাং

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

লেনোভো’র আইটি পণ্য ও সেবা ব্যাবহার করবে ইসলামী ব্যাংক
নির্বাচিত

লেনোভো’র আইটি পণ্য ও সেবা ব্যাবহার করবে ইসলামী ব্যাংক

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ
ই-কমার্স

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2024

সরকারি তথ্যের এসএমএস পাঠাতে মোবাইল অপারেটরের ‘গড়িমসি’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix