Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রয়াস’-এর সাথে ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 November 2024
‘প্রয়াস’-এর সাথে ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করল বাংলালিংক
Share on FacebookShare on Twitter

আগামী প্রজন্মের নারী নেতৃত্ব অনুপ্রাণিত করতে কাজ করছে বাংলালিংক। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় উইমেনটর প্রোগ্রামের অংশ হিসেবে প্রয়াস-এর সাথে এক্সপেরিয়েন্স ডে’র আয়োজন করেছে বাংলালিংক।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (স্টেম) আগামীর নারী নেতৃত্ব খুঁজে বের করা ও তাদের বিকশিত করার লক্ষ্যে বাংলালিংকের ফ্ল্যাগশিপ মেন্টরশিপ উদ্যোগ হিসেবে উইমেনটর প্রোগ্রাম চালু করা হয়। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নারী টেক-লিডারদের সাথে স্নাতক শিক্ষার্থীদের যোগাযোগ ও জানাশোনার সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ারের দিক-নির্দেশনা পাওয়া ও দক্ষতা তৈরির ক্ষেত্রে ৬ মাসের অনন্য মেন্টরশিপ গ্রহণের সুযোগ পান। এবার ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে এ প্রোগ্রাম। প্রতিষ্ঠানের এমপ্লয়ি ভ্যালু প্রোপজিশন ‘লিড দ্য ফিউচার’-এর সাথে সঙ্গতি রেখে এ আয়োজনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক আগামী বিনির্মাণ করাই বাংলালিংকের লক্ষ্য।

অনুষ্ঠানটি বাংলাদেশের বিশেষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনে আয়োজিত হয়। এক্সপেরিয়েন্স ডে উপলক্ষে নারী শিক্ষার্থীরা বিস্তৃত সামাজিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সচেতনতা ও সহমর্মিতা নিশ্চিত করার মাধ্যমে পেশাগত যাত্রাকে কীভাবে সমৃদ্ধ করা যাবে, তা জানার সুযোগ পান। অংশগ্রহণকারীরা সৃজনশীল শিল্প কার্যক্রমের মাধ্যমে এই আয়োজনে অংশ নেন। ফলে, শিক্ষার্থীরাও অনন্য ও কার্যকর উপায়ে তাদের সাথে যোগাযোগের সুযোগ পান।

আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও হেড অব অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট আশীষ কুমার রায়। ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স) উদ্দেশ্যের সাথে মিল রেখে বাংলালিংকের প্রতিশ্রুতি অনুযায়ী দিনের বাকি অংশের আয়োজন করা হয়। এ সময়, নারী শিক্ষার্থীরা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের গবেষক শিক্ষার্থী ও বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত হওয়ার সুযোগ পান।

এ বিষয়ে বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “বাংলালিংক স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) খাতে নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেবল প্রযুক্তিগত ক্ষেত্রেই নয়; বরং একইসাথে, দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব তৈরিতে মূল্যবোধ ও সহানুভূতির মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহায়তা করতে ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছি আমরা। সামাজিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধি করবে এমন অভিজ্ঞতায় তাদের পেশাগতভাবে দক্ষ ও সামাজিকভাবে দায়িত্বশীল করার মাধ্যমে আগামীর নেতৃত্ব হিসেবে প্রস্তুত করা হচ্ছে। কর্মীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি, বৃহত্তর জাতীয় কর্মশক্তিকে আরও সহমর্মী করে তোলার মাধ্যমে দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছি আমরা।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবি আজিয়াটার সাবেক কর্মকর্তার নামে দুর্নীতি মামলার সিদ্ধান্ত

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল
টেলিকম

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল

ফাইভ-জি নেটওয়ার্ক
টেলিকম

ফাইভ-জি নেটওয়ার্ক তরঙ্গ কি শরীরের ক্ষতি করছে?

মাত্র ১০ মাসে এক কোটির কাছাকাছি মোবাইল গ্রাহক উধাও
টেলিকম

দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮০ লাখের কাছাকাছি, শীর্ষে গ্রামীণফোন

পহেলা জুলাই থেকে ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ
টেলিকম

পহেলা জুলাই থেকে ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ

গভীর সমুদ্রে গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ
টেলিকম

বন্যার্তদের পাশে গ্রামীণফোন, ১০ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব
অর্থ ও বাণিজ্য

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং
ফিচার

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী...

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2024

‘প্রয়াস’-এর সাথে ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করল বাংলালিংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix