Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 August 2025
মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?
Share on FacebookShare on Twitter

সম্প্রতি ভারতের তেলেঙ্গানার মানচেরিয়াল রাজ্যে একটি সাইবার প্রতারণার ঘটনায় মোবাইল সিম কার্ডের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সতর্কতা দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। সরকারী কর্মকর্তা পরিচয়ে ভীতিপ্রদর্শনমূলক ফোন পান একজন ব্যক্তি। কর্তৃপক্ষকে জানালে ওই অভিযোগ থেকে শুরু হয় তদন্ত। এরপর জানা যায়, অবৈধ সিম কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক ফোন কলকে স্থানীয় নম্বরের ছদ্মবেশে চালানো হয়। এভাবে তারা আসল পরিচয় লুকিয়ে স্ক্যাম বা প্রতারণা করতে পারে। ঘটনাটি মোবাইল সিম কার্ডের নিরাপত্তা সমস্যা সামনে নিয়ে এসেছে। মোবাইলে মূলত ফিজিক্যাল সিম ও ই-সিম এ দুই ধরনের সিম ব্যবহার হয়। এ দুই ধরনের সিম কীভাবে কাজ করে এবং নিরাপত্তার দিক থেকে কোনটি বেশি ভালো, এটা বোঝা গুরুত্বপূর্ণ।

সাধারণ সিম কার্ড বা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হলো মোবাইলের একটি ছোট চিপ, যা মোবাইলকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। এটি কল, মেসেজ ও ইন্টারনেট ব্যবহারে সাহায্য করে। এ সিমের মধ্যে ইউনিক সাবস্ক্রাইবার আইডি, নিরাপত্তা তথ্য ও নেটওয়ার্কে প্রবেশের ডেটা থাকে।

অন্যদিকে ই-সিম বা এমবেডেড সিম হলো এমন একটি ডিজিটাল সিম, যা সরাসরি ফোন বা স্মার্টওয়াচের মধ্যে ইনবিল্ট থাকে। এটি আলাদা কোনো কার্ড ছাড়াই ডিজিটালি চালু করা যায়। যেকোনো সময় নতুন ক্যারিয়ার বা প্ল্যান যুক্ত করা সহজ হয়। বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ করেন, তাদের জন্য ই-সিম অনেক সুবিধাজনক।

টেলিকম খাতের বিশেষজ্ঞ প্রিয়াংকা কুলকার্ণী জানান, সিমের কার্ডের নিরাপত্তা ঝুঁকি বেশি। সিম হারানো, চুরি হওয়া বা ক্লোন করা যায়। সবচেয়ে বড় সমস্যা সিম সোয়াপ ফ্রড, যেখানে প্রতারকরা মোবাইল অপারেটরের কল সেন্টারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কারো নম্বর অন্য সিমে স্থানান্তর করে নিয়ে যায়। এতে পরিচয় চুরি ও আর্থিক ক্ষতি হতে পারে।

তবে ই-সিম সিকিউর হার্ডওয়্যারে সংরক্ষিত ও ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে সুরক্ষিত। ই-সিম অ্যাক্টিভেশন বা পরিবর্তনের সময় মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন লাগে, যা প্রতারকদের জন্য অনেক কঠিন। তবে অপারেটরের যাচাই প্রক্রিয়ায় দুর্বলতা থাকলে ঝুঁকি থেকে যায়।

সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞ শুভম সিংহ জানান, ই-সিম সফটওয়্যার ও ক্লাউড ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় হ্যাকাররা দূর থেকে ই-সিম প্রফাইল নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। যদি কারো ই-মেইল বা ক্যারিয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়, তবে অন্য ডিভাইসে ই-সিম চালু করা সম্ভব। তাই শক্তিশালী পাসওয়ার্ড, দুই ধাপের যাচাই (২এফএ) প্রয়োজনীয়।

ই-সিম ব্যবহার করলে সিম চুরি কম হওয়ার সম্ভাবনা থাকে। ফলে গোপনীয়তা বাড়ে। কিন্তু একই সঙ্গে ক্যারিয়ার ও ডিভাইস নির্মাতারা আপনার ডেটা সংগ্রহ করতে পারে। ব্যবহারকারীদের উচিত প্রাইভেসি সেটিংস ঠিক করা এবং পাসকোড, বায়োমেট্রিক ও দূর থেকে ডিভাইস লক করার ব্যবস্থা রাখা।

ফিজিক্যাল সিম এখনো বেশি জনপ্রিয় ও সহজলভ্য হলেও নিরাপত্তার দিক থেকে ই-সিম অনেক ভালো বিকল্প। ডিজিটাল দুনিয়ায় যেভাবে মোবাইল নিরাপত্তা বাড়ছে, তাতে ই-সিম ভবিষ্যতের প্রযুক্তি হতে যাচ্ছে। তবে ডিজিটাল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া অ্যাপ আপডেট রাখতে হবে যে চার কারণে
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়া অ্যাপ আপডেট রাখতে হবে যে চার কারণে

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি
প্রযুক্তি পরামর্শ

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক

বাজারে নতুন ল্যাপটপ অবমুক্ত করলো এসার
নির্বাচিত

বাজারে নতুন ল্যাপটপ অবমুক্ত করলো এসার

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সাইবার হামলা মানেই কম্পিউটার, ব্যাংকের সার্ভার কিংবা সরকারি...

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2025

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix