Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে নির্মিত হলো ব্যয়বহুল শিশুতোষ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টুমরো’। টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য তৈরি করা হয়েছে। ২৬ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যে তুলে ধরা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে নির্মিত এই ফিল্মটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।

ফিল্মটির সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চ্যানেলটির হল রুমে সংবাদ সংম্মেলনের আয়োজন করেন। এসময় জানানো হয়, আগামী ২৩ নভেম্বর ‘টুমরো’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবং পরদিন ৩০ নভেম্বর দুপুর ১২টা ৩০মিনিটে পুনঃপ্রচারিত হবে। ২৫ মিনিট দীর্ঘ এই অ্যানিমেটেড ফিল্মটি প্রযোজনা করেছেন কাজী জাহিন হাসান এবং কাজী জিসান হাসান। রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক।

ফিল্মটিতে দেখানো হয়েছে- বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলাবার। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর করারোপসহ আরো এমন কিছু করে রাতুল ও তার সঙ্গীরা যাতে পৃথিবীর এই মহাদুর্যোগ মোকাবেলা সম্ভব হয়ে ওঠে।

সংবাদ সংম্মেলনে আরো জানানো হয়, অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’র মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে ধরা। বিশ্বের রাষ্ট্রগুলো যেন জীবাশ্ম জ্বালানীর ওপর করারোপসহ নবায়নযোগ্য শক্তিতে অধিকতর বিনিয়োগ করে একটি সমাধান করতে পারে, এই ফিল্মটিতে তাই দেখানো হয়েছে।

নির্মাতা শিহাব উদ্দিন বলেন, ‘দীপ্ত টিভি থেকেই প্রথমে এমন প্রস্তাব আসে। তারা চাইছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং প্রকৃতি ধ্বংসের মুখোমুখি হবে তা তুলে ধরতে। এটা একটু গুরুগম্ভীর বিষয়। সেটাকে শিশুদের উপযোগী করে তুলে ধরা হচ্ছে।’

গত বছর প্রকাশ করা হয় ‘টুমরো’-এর ট্রেলার। সেখানে দেখা যায় এর কেন্দ্রীয় চরিত্র রাতুল, রাতুলের বাবা ও বাতাস বুড়োকে।

সংবাদ সংম্মেলনে ফিল্মটির নির্মাতা-কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অফ নিউজ ইব্রাহীম আজাদসহ অনেকে।

‘টুমরো’র ট্রেলার: 

https://www.youtube.com/watch?v=p19-O1VSaKc&feature=emb_title

এই বিভাগ থেকে আরও পড়ুন

মা দিবসে বেবি কেয়ার এন্ড কমফোর্টে বিশেষ ছাড়
প্রযুক্তি সংবাদ

মা দিবসে বেবি কেয়ার এন্ড কমফোর্টে বিশেষ ছাড়

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমি
নির্বাচিত

৫জি প্রযুক্তির অধিগ্রহণ ও সচেতনতা তৈরিতে ‘৫জি একাডেমি’ চালু করলো রিয়েলমি

২০০টি ভাষায় অনুবাদে সক্ষম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

২০০টি ভাষায় অনুবাদে সক্ষম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা

আসুসের নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

আসুসের নতুন ল্যাপটপ

এসার অ্যাসপায়ার ৩ রিভিউ
নির্বাচিত

এসার অ্যাসপায়ার ৩ রিভিউ

চাঁদে মহাকাশযান নামিয়ে ভারতের ইতিহাস
প্রযুক্তি সংবাদ

চাঁদে মহাকাশযান নামিয়ে ভারতের ইতিহাস

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল আলোচিত...

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix