Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ হাজার ৮০০ স্থায়ী কর্মী নেবে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 December 2019
৩ হাজার ৮০০ স্থায়ী কর্মী নেবে গুগল
Share on FacebookShare on Twitter

ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে গুগলের গ্রাহক বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে গ্রাহকসেবা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে টেক জায়ান্ট গুগল ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩ হাজার ৮০০ স্থায়ী কর্মী নিয়োগের কথা জানিয়েছে। নতুন নিয়োগ পাওয়া এসব কর্মীদের গুগলের কাস্টমার কেয়ার সাপোর্ট বিভাগে পদায়ন করা হবে।

গুগলের গ্রাহকসেবার কার্যক্রম এতদিন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের (থার্ড পার্টি) মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। তবে এটা নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গুগলকে। সমালোচকদের দাবি, বিশ্বজুড়ে বিভিন্ন খাতের ব্যবসা থেকে গুগল যে পরিমাণ মুনাফা করে, সে তুলনায় গ্রাহকসেবায় প্রতিষ্ঠানটির ব্যয় নগণ্য। বিভিন্ন সময় গ্রাহকসেবায় কোনো ত্রুটি হলে থার্ড পার্টির অজুহাতে দায় এড়ায় গুগল।

সমালোচনার মুখে গ্রাহকসেবা বাড়ানোর পরিকল্পনা সামনে এনেছে গুগল। এজন্য শুরুতেই প্রতিষ্ঠানটি এ-সংক্রান্ত দায়দায়িত্ব তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের কাছ থেকে সরিয়ে নিজের নিয়ন্ত্রণে নেবে। সরাসরি গ্রাহকসেবা দিতে গেলে গুগলের কাজ বাড়বে। প্রয়োজন হবে নতুন কর্মীর। এ প্রয়োজনীয়তা থেকে বিশ্বজুড়ে ৩ হাজার ৮০০ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, নতুন ৩ হাজার ৮০০ কর্মী নিয়োগের জন্য শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। ২০২০ সালের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগপ্রাপ্তরা হবেন গুগলের স্থায়ী কর্মী। তাদের ইন-হাউজ কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন নতুন নিয়োগপ্রাপ্ত এসব কর্মী।

গুগল অপারেশনস সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ট্রয় ডিকারসন বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নতুন গুগল অপারেশনস সেন্টার স্থাপন করা হবে। ভারত ও ফিলিপাইনে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের নতুন কর্মী নিয়োগ দিতে হবে। বিষয়টি মাথায় রেখে ৩ হাজার ৮০০ স্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করছে গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু
ই-কমার্স

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু

গ্রাহকের টাকায় ২ হাজার ২০ শতাংশ জমি কিনেছেন আলেশা মার্টের চেয়ারম্যান
ই-কমার্স

গ্রাহকের টাকায় ২ হাজার ২০ শতাংশ জমি কিনেছেন আলেশা মার্টের চেয়ারম্যান

স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের ফোল্ডেবল আনবে শাওমি
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের ফোল্ডেবল আনবে শাওমি

আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের মাহিন
নির্বাচিত

আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের মাহিন

নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপন হবে
প্রযুক্তি সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপন হবে

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

Load More

ট্রেন্ডিং টপিক

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2019

৩ হাজার ৮০০ স্থায়ী কর্মী নেবে গুগল

Techzoom.TV |
TechzoomTV