Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি প্রদান ‘নগদ’-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ আগস্ট ২০২০
অনলাইনে কলেজে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি প্রদান ‘নগদ’-এ
Share on FacebookShare on Twitter

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে নির্ধারিত আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি ঘরে বসেই পরিশোধের সেবা চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

চলতি মাসের ৯ তারিখ থেকে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরুর দিন থেকেই অনলাইনে আবেদনের পর ‘নগদ’-এর মাধ্যমে ১৫০ টাকার ফি প্রদান করা যাচ্ছে। প্রথম থেকেই ‘নগদ’ এর মাধ্যমে ফি প্রদানের ক্ষেত্রে ব্যপক সাড়া পড়েছে।
‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি ব্যবহার করে অথবা উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই একাদশ শ্রেণির ভর্তি আবেদন ফি পরিশোধ করা যাচ্ছে। করোনার মতো অতিমারির সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে ডিজিটাল পদ্ধতির এই পেমেন্ট সকলকে সুস্থ ও নিরাপদে থাকার সুবিধা দিয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত ‘নগদ’ ওয়ালেট থেকে ১ লাখ ৭০ হাজার ৩৬৪টি এবং উদ্যোক্তাদের মাধ্যমে আরো ২৮,৩৬৪টি ভর্তি আবেদনের ফি প্রদান করা হয়েছে।

আবেদনের পর ২৬ আগস্ট থেকে যখন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে তখনও ‘নগদ’ এর মাধ্যমে ২০০ টাকার রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে। তবে রেজিস্ট্রেশন বা নিশ্চয়ায়নের সময় ২০০ টাকার সঙ্গে ২.৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

চলতি বছর দেশের সবগুলো শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে তাদেরকে http://www.xiclassadmission.gov.bd লিংকে গিয়ে নির্ভুল তথ্য দিয়ে আবদেন করতে হবে।

অ্যাপ থেকে আবেদন ফি প্রদান প্রক্রিয়া:
‘নগদ’ অ্যাপের মাধ্যমে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে অ্যাপের ‘বিল পে’তে গিয়ে XI Class Admission অপশনে যেতে হবে। তারপর রোল নম্বর, সাল, বোর্ডের নাম এবং যোগাযোগের জন্যে একটি মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর সব তথ্য আবার যাচাই করে Next বাটনটি ট্যাপ করতে হবে। পরের ধাপে ‘নগদ’ অ্যাকাউন্টের পিন নম্বর টাইপ করে ট্যাপ করে ধরে রাখলেই পেমেন্ট সম্পন্ন হবে। সফলভাবে পেমেন্ট হয়ে গেলে গ্রাহক একটি কনফার্মেশন এসএমএস পাবেন।

ইউএসএসডি ব্যবহার করে আবেদন ফি প্রদান প্রক্রিয়া:
যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারা *১৬৭# ডায়াল করলে একটি মেন্যু পাবেন। যেখান থেকে ৫ নম্বর মেন্যু চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তৃতীয় ধাপে নতুন আরেকটি মেন্যু আসবে যেখানে ৬ নম্বরে ‘এডুকেশন’ সিলেক্ট করতে হবে। চতুর্থ ধাপের মেন্যুতে ২ বা XI Class Admission সিলেক্ট করে একে একে পরের মেন্যুগুলোতে প্রথমে রোল নম্বর, বোর্ড, পাসের সাল, যোগাযোগের মোবাইল নম্বর, টাকার পরিমান (১৫০ টাকা), এরপর ‘নগদ’ অ্যাকাউন্টের চার ডিজিটের গোপন পিন নম্বর দিলে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর এসএমএস-এর মাধ্যমে কনফার্মেশন চলে আসবে।

আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ’নগদ’ এর সহযোগিতার জন্যে কল করা যাবে ১৬১৬৭ নম্বরে।
সূচি অনুযায়ী, ভর্তির জন্য প্রথম দফায় অনলাইনে আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট। ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন বা নিশ্চয়ায়ন করা যাবে।

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় সংযুক্ত হতে পেরে গোটা ‘নগদ’ পরিবার নিজেদেরকে গর্বিত বলে বলে মনেকরছে বলে জানান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

তিনি বলেন, “ডিজিটাল সেবা প্রতিটি মানুষের কাছে যাতে সহজে পৌঁছে যেতে পারে সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় কাজ করছে। সে কারণে সেবামূলক সকল কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে শুরু থেকেই ‘নগদ’ অগ্রণী ভূমিকা পালন করছে। কলেজে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি গ্রহন নিঃসন্দেহে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এটি একই সঙ্গে কোভিড সংক্রমণ রোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রক্রিয়াটি সামনের দিনে আর্থিক খাতের ডিজিটালাইজেশনেও বড় ভূমিকা পালন করবে।”

মাত্র দেড় বছর আগে যাত্রা শুরু হলেও ইতিমধ্যে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী সব সেবা নিয়ে হাজির হয়েছে ‘নগদ’। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন ‘নগদ’ ওয়ালেট থেকে সহজেই টিউশন ফি প্রদান করা যাচ্ছে। তাছাড়া ইন্টারনেটসহ নানা ধরনের সেবার বিল পরিশোধ এবং কেনাকাটার বিল প্রদানের ক্ষেত্রেও গ্রাহকের প্রধান পছন্দ হিসেবে ‘নগদ’ প্রতিষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
কিভাবে করবেন

আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

ওয়াইফাই ৫জি বনাম মোবাইল ফোন ৫জি: জেনে নিন মূল পার্থক্য

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪
নির্বাচিত

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক
নির্বাচিত

স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির থেকেও বিপজ্জনক

সব পণ্যের ওয়ারেন্টি ৩১ মে পর্যন্ত বাড়াল স্যামসাং
নির্বাচিত

সব পণ্যের ওয়ারেন্টি ৩১ মে পর্যন্ত বাড়াল স্যামসাং

ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেওয়া মানুষের তালিকায় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেওয়া মানুষের তালিকায় বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ
পাঁচমিশালি

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ আগস্ট ২০২০

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি প্রদান ‘নগদ’-এ

Techzoom.TV |
TechzoomTV