Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব খাতেই অনুভূত হচ্ছে চিপস্বল্পতার প্রভাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 April 2021
কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
Share on FacebookShare on Twitter

করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে যখন বিশ্ব অর্থনীতি সচল হওয়ার চেষ্টায় আছে, তখন গুরুত্বপূর্ণ চিপ স্বল্পতায় বেশির ভাগ খাতেই কাঙ্ক্ষিত পুনুরুদ্ধার সম্ভব হচ্ছে না। তথ্যপ্রযুক্তি, পরিবহন থেকে শুরু করে বিনোদন—সব খাতেই অনুভূত হচ্ছে চিপ স্বল্পতার প্রভাব। খবর এপি।

গত গ্রীষ্মের শেষ থেকেই চিপ নির্মাণের এ ঘাটতি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে শুরু করে। এর ফলে স্কুলের শিক্ষার্থীদের শেখার সুবিধার্তে ল্যাপটপ কেনা সম্ভব হচ্ছে না। এছাড়াও অ্যাপলের আইফোন ১২ বাজারজাতেও সমস্যার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্লে-স্টেশন ৫ কেনার ক্ষেত্রে গেমারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময়ে সমস্যা আরো বাড়ছে। বিশেষ করে গাড়ি নির্মাণ শিল্পে এর প্রভাব বেশি পড়ছে। চিপ সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো তাদের আধুনিক গাড়িগুলোর ফিনিশিং কাজ সম্পন্ন করতে পারছে না। সম্প্রতি সুয়েজ খালে একটি পণ্যবাহী জাহাজ প্রায় এক সপ্তাহের কাছাকাছি আটকে ছিল। এর ফলে এশিয়া থেকে ইউরোপে চিপের যে চালান পাঠানো হয়েছিল, সেটিও আটকে ছিল। এ ধরনের অপ্রত্যাশিত বাধার ফলে গ্রাহকরা তাদের প্রত্যাশিত গাড়ি ক্রয় থেকে বঞ্চিত হন। কিংবা পছন্দের মডেলের চেয়ে একধাপ নিচের মডেল কিনতে বাধ্য হন, যেখানে তাদের পছন্দের ইলেকট্রিক ফিচার থাকে না। এর ফলে গাড়ি নির্মাণ শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের প্রথমদিকে যার পরিমাণ ৬ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে।

বেয়ারড টেকনোলজির বিশ্লেষক টেড মর্টনসন জানান, আমরা এমন এক ঝড়ের মুখে পড়েছি, যেখান থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, চিপ নির্মাণ খাতে ৩০ বছরের ইতিহাসে তিনি এ ধরনের কোনো সংকট দেখেননি।

সংকটের জন্য কী করোনাই দায়ী

পুরোপুরি না হলেও চিপ নির্মাণ স্বল্পতার পেছনে করোনার প্রভাব রয়েছে। করোনার কারণে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের আগেই কারখানা বন্ধ করে দিতে হতো। বিশেষ করে দেশের বাইরে যেসব কারখানায় অধিকাংশ প্রসেসর তৈরি করা হতো, সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। করোনার সংক্রমণ কমার পর কারখানা খোলার সিদ্ধান্ত নিলেও আগের অর্ডারের কারণে নতুন করে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে না।

অন্য প্রতিষ্ঠানগুলো কি কাজ করছে

সনি ও মাইক্রোসফট বহুল প্রতীক্ষিত কিছু গেমিং কনসোল বাজারজাতের অপেক্ষায় আছে। এর মধ্যে সনির প্লে-স্টেশন এবং এক্সবক্স অন্যতম। যেগুলোর নির্মাণে আরো উন্নতমানের চিপের প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান তারবিহীন নেটওয়ার্ক সরবরাহ করে থাকেন তারা ফাইভজি প্রযুক্তির সর্বজনীন ব্যবহার নিশ্চিতে ভালোমানের চিপের জন্য অপেক্ষা করছে।

গাড়ি নির্মাণ শিল্পেই বেশি প্রভাব কেন

করোনার সময় ঘরে অবস্থানের জন্য সরকারি নির্দেশনা গ্রাহক পর্যায়ে ইলেকট্রনিক পণ্য বিক্রিতে প্রভাব ফেলে। যার ফলে অটো পার্টস সবরাহকারী প্রতিষ্ঠানগুলো চিপ সংকটের কারণে গ্যাস প্যাডেল, ট্রান্সমিশন, টাচ স্ক্রিনসহ অন্যান্য অংশ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল।

বর্তমানে গাড়ি নির্মাণ শিল্পের অবস্থা কী

চিপ সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য রফতানি প্রক্রিয়ার পাশাপাশি কারখানাগুলোও বন্ধ করে দিয়েছে। এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফোর্ড, জেনারেল মোটরস, ফিয়াট ক্রাইসলার (বর্তমানে স্টেলান্টিস), ফক্সওয়াগন ও হোন্ডা। তবে টয়োটা সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের ওপর এর প্রভাব কতটুকু

তাদের আরো বেশি খরচ করতে হবে। কেননা চিপ সংকটের আগে করোনা মহামারী কারণে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত মডেলের গাড়ি তৈরি করতে পারেনি। আইএইচএস মারকিটের তথ্যানুযায়ী, চিপ সংকটের কারণে ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উত্তর আমেরিকায় গাড়ির উৎপাদনের মোট সংখ্যা এক লাখ কমে গেছে।

গ্রাহকদের পছন্দের পণ্যেও কী এর প্রভাব পড়বে

বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স জানায়, চিপ সংকটের কারণে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক পণ্য সরবরাহের বাজারে মারাত্মক প্রভাব পড়বে। তবে ঠিক কোন ধরনের পণ্যে এর প্রভাব পড়বে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে স্যামসাংয়ের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা কোহ ডং জিন কোম্পানির অংশীদারদের জানান, চিপের উৎপাদন ও সরবরাহের চরম অসামঞ্জস্য ও ঘাটতির কারণে এপ্রিল থেকে জুন পর্যন্ত পণ্যের বাজার খুবই খারাপ অবস্থায় থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি
কিভাবে করবেন

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ ও বাইক জেতার সুযোগ
নির্বাচিত

নিজ জেলার ছবি তুলে আইফোন ১৪ ও বাইক জেতার সুযোগ

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস

ইউরোপে চীনের বৈদ্যুতিক গাড়ি, ভোটে নির্ধারিত হবে শুল্ক
অটোমোবাইল

ইউরোপে চীনের বৈদ্যুতিক গাড়ি, ভোটে নির্ধারিত হবে শুল্ক

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার
নির্বাচিত

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার

দেশীয় মোবাইল ফোনে ভ্যাট অব্যাহতি, বিদেশি ফোনে বৃদ্ধি
প্রযুক্তি বাজার

দেশীয় মোবাইল ফোনে ভ্যাট অব্যাহতি, বিদেশি ফোনে বৃদ্ধি

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 April 2021

সব খাতেই অনুভূত হচ্ছে চিপস্বল্পতার প্রভাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix