Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য ওয়ালটন এনেছে স্মার্ট ফিটনেস স্কেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ নভেম্বর ২০২১
স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য ওয়ালটন এনেছে স্মার্ট ফিটনেস স্কেল
Share on FacebookShare on Twitter

যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা পূরণে ওয়ালটন বাজারে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ফিটনেস স্কেল। এই ডিভাইসের মাধমে গ্রাহকরা ওজন, বডি ফ্যাট, বিএমআই, হার্ট রেটসহ ১৪টি ফিটনেস সংক্রান্ত তথ্য জানতে পাবেন। যা স্মার্টফোনের মোবাইল অ্যাপের মাধ্যমে ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা যাবে। এরফলে গ্রাহক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য মনিটর করতে পারবেন।

ওয়ালটন সূত্র জানায়, ‘এইডমিশন’ ব্র্যান্ডের প্যাকেটিং-এ স্মার্ট ফিটনেস স্কেলগুলো বাজারে এসেছে। সাদা ও কালো রঙের মোট ৪ মডেলের ওই হেলথ ডিভাইসগুলোর দাম ২,৯৫০ টাকা থেকে ৩,৯৫০ টাকার মধ্যে। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমের পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে পণ্যগুলো কেনা যাবে। দেশব্যাপী বিস্তৃত ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে এইডমিশন ফিটনেস প্রো স্মার্ট স্কেলে গ্রাহকরা পাচ্ছেন ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি।

ওয়ালটন স্মার্ট ফিটনেস স্কেলের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বডি ফ্যাট, ফ্যাট-ফ্রি বডি ওয়েইট, সাবকিউটেনাস ফ্যাট, ভিসেরাল ফ্যাট, স্কেলিটাল মাসল, মাসল মাস, বডি ওয়াটার, বোন মাস, প্রোটিন, বিএমআর, মেটাবোলিক এইজ ইত্যাদি তথ্য জানার সুবিধা।

জানা গেছে, বাংলাদেশের বাজারে বর্তমানে কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের গুটিকয়েক মডেলের স্মার্ট ফিটনেস স্কেল রয়েছে। তবে দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটনই প্রথম এ ধরনের ফিটনেস স্কেল নিয়ে এসেছে। স্কেলগুলো সচল রাখতে মডেলভেদে রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়ন এবং ট্রিপল এ সাইজের ব্যাটারি। অত্যাধুনিক সব ফিচার এবং স্মার্টফোনের সাথে সংযুক্ত থাকায় ওই ডিভাইসটি ফিটনেস সচেতন গ্রাহকদের পছন্দের তালিকায় দ্রুতই জায়গা করে নেবে বলে বিশ্বাস ওয়ালটন কর্তৃপক্ষের।

প্রোডাক্ট ম্যানেজার সাদ শিহাব জানান, ডিভাইসগুলোকে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে গুগল প্লে স্টোর থেকে ‘ফিটনেস প্রো’ নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ওয়ালটনের নিজস্ব ব্যবস্থাপনায় ডেভেলপ করা হয়েছে। বাজারে প্রচলিত ফিটনেস স্কেলে যেসব ফিচার রয়েছে, তার সবই ওয়ালটনের এইডমিশন ফিটনেস প্রো স্কেলে পাওয়া যাবে। এর বাইরে ওয়ালটনের ডিভাইসগুলোতে রয়েছে বাড়তি কিছু ফিচার। ফলে সাশ্রয়ী দামে অত্যাধুনিক মানের ফিটনেস স্কেল পাচ্ছেন গ্রাহকরা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বলেন, বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ব্যালেন্সড ডায়েটের পাশাপাশি অধিকাংশ মানুষ নিজের ওজন, বডি ফ্যাট, বিএমআই (উচ্চতার বিপরীতে ওজনের ভারসাম্য), হার্ট রেট ইত্যাদি তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে পছন্দ করেন। এসব তথ্য একসাথে এক ডিভাইসে না পাওয়াটা গ্রাহকদের জন্য বেশ অসুবিধাজনক। তাই তাদের সুবিধার্থে আমরা স্মার্ট ফিটনেস স্কেল বাজারে ছেড়েছি। আশা করছি গ্রাহকদের স্বাস্থ্যসুরক্ষায় পণ্যটি সহায়ক ভূমিকা পালন করবে। সবাই এর মাধ্যমে উপকৃত হবেন।

এছাড়াও বাজারে ওয়ালটনের অসংখ্য স্মার্ট ডিভাইস ও এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। যার মাধ্যে রয়েছে নানা মডেল ও ফিচারের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কি না জানাবে ফেসবুক

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চাহিদার শীর্ষে যে ধরনের ফোন

ওপেনসোর্স ডেটাবেজে চলছে এনআইডি: নেই কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট
প্রযুক্তি পরামর্শ

এবার এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি
টেলিকম

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ নভেম্বর ২০২১

স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য ওয়ালটন এনেছে স্মার্ট ফিটনেস স্কেল

Techzoom.TV |
TechzoomTV