Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহের সম্ভাবনাময় পন্য আলু বোখারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 November 2021
ময়মনসিংহের সম্ভাবনাময় পন্য আলু বোখারা
Share on FacebookShare on Twitter

রোস্ট, বিরিয়ানি, কাচ্চি, পোলাও, তেহারি ইত্যাদি নামগুলোও শুনলেই মুখে পানি চলে আসে। আর সেই লোভনীয় স্বাদের অন্যতম একটি কারণ, এইসব রান্নায় আলু বোখারার ব্যবহার। মশলা জাতীয় ফল নামে অভিহিত করা হলেও আলু বোখারা মোটেও মশলা নয় বরং কুল গোত্রের একটি ফল। কাঁচা আলু বোখারা চিবিয়ে খাওয়া যায় বরইয়ের মত করে এবং পাঁকা ফলটি মশলা হিসাবে রান্নায় স্বাদ বাড়ানোর কাজে লাগার পাশাপাশি জ্যাম, জেলি ও আচার বানিয়েও খাওয়া যায়। বিদেশী ফল হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে বাংলাদেশেই চাষ হচ্ছে আলু বোখারা। ময়মনসিংহের মুক্তাগাছা শহরের রাজঘাট পাড়ে বনলতা নার্সারিতে চাষ হচ্ছে এই দামী মশলা জাতীয় ফলটি।

চাষী মো. শওকত আলী ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি আলু বোখারার চারা নিয়ে আসেন যা প্রথমে একটু দুর্বল ছিল। পরিচর্যা করে গাছটিকে সুস্থ করে তোলা হয় এবং পরবর্তীতে গুটি কলমের মাধ্যমে আরও বংশবৃদ্ধি করা হয়। শওকত আলীর নার্সারিতে ১২টি পরিপক্ক আলু বোখারার গাছ রয়েছে এবং প্রতিটি গাছেই বাম্পার ফলন হয় প্রায় প্রতি বছরই। গুটি কলমের মাধ্যমে আলু বোখারার চারাও শওকত আলী বর্তমানে বিক্রি করছেন ২০০-১০০০ টাকা দরে। মুক্তাগাছার মাটি আলু বোখারার জন্য বেশ উপযোগী তাই এই ফলটি উৎপাদনে বিশাল সম্ভাবনা বিদ্যমান এই এলাকায়।
অপ্রচলিত এই ফলটির যথাযথ সংরক্ষন ও বাজারজাতকরনের অভাবে নষ্ট হচ্ছে, যার পরিমাণ প্রায় ৩ মণের মত। সঠিক প্রচারনার অভাবে এই অঞ্চলের আলু বোখারা পাচ্ছে না উপযুক্ত বাজার ও সম্ভাব্য ক্রেতা। আলু বোখারা খুবই দামী একটি মশলা জাতীয় ফল, লালচে বর্ণের টক-মিষ্টি এই ফলটির রয়েছে অসম্ভব চাহিদা। আলু বোখারার এই আধারটিকে ই-কমার্সের মাধ্যমে অতি দ্রুত কাজে লাগাতে হবে। নতুন উদ্যোক্তাদের এমন সম্ভাবনাময় পন্য নিয়ে কাজ করার আগ্রহ তৈরির জন্য তৈরি করতে হবে এর সম্পর্কে তথ্যপূর্ণ কন্টেন্ট ও ভিডিও কন্টেন্ট। সেই সাথে স্থানীয় লোকজনের মাধ্যমে প্রচারনার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অনলাইন ভিত্তিক প্রচারনা, সঠিকভাবে সংরক্ষণের প্রশিক্ষণ ও সঠিক বাজারের ব্যবস্থা করতে হবে অতি শীঘ্রই। নানান ঔষধি গুণে ভরপুর এই ফলটিকে খুঁজতে আর যেতে হবে না ইরান, আফগানিস্তান বা হিমালয়-কাশ্মীরে।

লিখেছেন -মোসা: রুকসানা সুলতানা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট
প্রযুক্তি সংবাদ

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট

যাত্রীর নাম-পাসপোর্ট ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং করা যাবে না
বিবিধ

যাত্রীর নাম-পাসপোর্ট ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং করা যাবে না

প্রযুক্তি সংবাদ

সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিতে পেরেছি: মোস্তাফা জব্বার

বসুন্ধরা গ্রুপে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ
বিবিধ

বসুন্ধরা গ্রুপে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ

নির্বাচিত

বালিশের পাশে মোবাইল রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ?

Load More

ট্রেন্ডিং টপিক

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2021

ময়মনসিংহের সম্ভাবনাময় পন্য আলু বোখারা

Techzoom.TV |
TechzoomTV