Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে নতুন কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 February 2025
বাংলাদেশে নতুন কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম গ্লোবাল ব্রান্ড আসুস সম্প্রতি ‘আসুস অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টে নতুন এআই ল্যাপটপ উন্মোচন করেছে। গাজীপুরের ভাওয়াল রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে আসুস বাংলাদেশ বিজনেস পার্টনারদের কাছে ল্যাপটপগুলো প্রদর্শন করেছে।

আসুসের চারটি নতুন কোপাইলট প্লাস পিসি এই আয়োজনে উন্মোচন করা হয়। ল্যাপটপগুলো হলো জেনবুক এস১৪, আসুস প্রোআর্ট পি১৬, আসুস টাফ গেমিং এ১৪ এবং আসুস টাফ গেমিং এ১৬। গেইমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রফেশনালদের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে।

আসুস জেনবুক এস১৪ ল্যাপটপটির মূল্য ২,২৮,০০০ টাকা, আসুস প্রোআর্ট পি১৬-এর মূল্য ৩,১৮,০০০ টাকা, আসুস টাফ গেমিং এ১৪-এর মূল্য ২,৪২,০০০ টাকা এবং আসুস টাফ গেমিং এ১৬-এর মূল্য ২,৭২,০০০ টাকা।

আসুস বাংলাদেশ-এর কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, “আসুস সবসময় প্রযুক্তির শীর্ষে থাকতে উদ্ভাবনের উপর গুরুত্ব দেয়। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইউজার এক্সপেরিয়েন্স পর্যন্ত – প্রতিটি ধাপ উন্নত করতে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আসুসের সকল ল্যাপটপ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।” এ ছাড়া ইভেন্টে উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল আনোয়ার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দীন খন্দকার ।

আসুসের নতুন চারটি ল্যাপটপ:

আসুস জেনবুক এস১৪
আসুস জেনবুক এস১৪ কোপাইলট প্লাস পিসি পারফরম্যান্সে এবং ডিজাইনে সেরা। এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল লুনার লেক কোর আল্ট্রা ২৫৬ভি প্রসেসর, ১৬জিবি র‍্যাম এবং ১৪-ইঞ্চি আসুস লুমিনা ওলেড থ্রি-কে ডিসপ্লে। মাত্র ১.২ কেজি ওজনে এই ল্যাপটপটি যেমন টেকসই তেমনি বহনযোগ্য। এছাড়া দীর্ঘসময়ের জন্য ব্যাটারী ব্যাকআপের কারণে বিজনেস ট্রিপ, বা মিটিংয়ের কাজের ক্ষেত্রে ল্যাপটপটি উপযোগী। ল্যাপটপটির দাম ২,২৮,০০০ টাকা।

আসুস প্রোআর্ট পি১৬
আসুসের প্রোআর্ট পি১৬ ল্যাপটপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সৃজনশীল পেশাজীবীদের জন্য। এই ল্যাপটপটির ডিসপ্লে ফোর-কে ওলেড ডিসপ্লে। এর প্রসেসর হলো এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ এবং জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটিতে আছে ৩২জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং আসুস ডায়ালপ্যাডের সুবিধা। কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিও এডিটরদের জন্য এই পোর্টেবল ল্যাপটপটির ফিচারগুলো সবচেয়ে কার্যকরী। ল্যাপটপটির দাম ৩,১৮,০০০ টাকা।

আসুস টাফ গেমিং এ১৪ এবং এ১৬
আসুস টাফ গেমিং এ১৪ এবং এ১৬ – এই দুটি ল্যাপটপ গেমিংয়ের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন। আসুস টাফ গেমিং এ১৪ ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ প্রসেসর এবং এতে আছে ১২ কোর, ২৪ থ্রেড। এর জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটি ওজনে ১.৪৬ কেজি এবং এর মূল্য ২,৪২,০০০ টাকা।

আসুস টাফ গেমিং এ১৬ ল্যাপটপটির জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৭০। ২.২ কেজি ওজনের মজবুত চ্যাসিসে তৈরি এই ল্যাপটপটি দিবে স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স। এই ল্যাপটপটির মূল্য হলো ২,৪২,০০০ টাকা। আসুস টাফ গেমিং এর এই দুটি ল্যাপটপই গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল কাজের জন্যও উপযুক্ত। এআই ফিচার, উন্নত কুলিং প্রযুক্তি, এবং মিলিটারি-গ্রেড স্থায়িত্বের কারণে মাল্টিটাস্কিংয়ের সময় ল্যাপটপগুলো ভালো পারফরম্যান্স দেয়।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আসুসআসুস টাফ গেমিং এ১৪আসুস প্রোআর্ট পি১৬জেনবুক এস১৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র
নির্বাচিত

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

কলড্রপ-ইন্টারনেটের ধীরগতি তদন্তে কমিটি
টেলিকম

ইন্টারনেটের দাম বাড়ছে, চাপে পড়বে গ্রাহক

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি
অটোমোবাইল

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2025

বাংলাদেশে নতুন কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix