Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যুর জন্য নিযুক্ত উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, স্পেসএক্স-এর পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্ক তাদের আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, প্রান্তিক নারী ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের সুযোগ তৈরি হওয়ার ওপর জোর দেন।

তারা বলেন, দ্রুতগতির ও কম খরচের ইন্টারনেট সংযোগ দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে।

অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংক সংযোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোতে যুক্ত হলে দেশের কোটি কোটি মানুষ নতুন সুযোগ পাবে এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন যেভাবে গ্রামের নারীদের বিশ্বসংযোগের সুযোগ করে দিয়েছিল, স্টারলিংকও একইভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

“এতে আমাদের গ্রামীণ নারীরা, তরুণরা এবং উদ্যোক্তারা বৈশ্বিক পর্যায়ে সংযুক্ত হতে পারবে,” বলেন চিফ অ্যাডভাইজার ইউনূস।

জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের মাইক্রোফাইন্যান্স মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করেন।

টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক জানান, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের কাজ সম্পর্কে জানেন এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালুর সম্ভাব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান, যার জবাবে মাস্ক ইতিবাচক সাড়া দেন।

“আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি,” বলেন ইলন মাস্ক।

এই আলোচনার মাধ্যমে বাংলাদেশে উন্নত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ আনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনে ভূমিকা রাখবে।

উভয় পক্ষ দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে সম্মত হয় এবং পরবর্তী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় উচ্চ প্রতিনিধি রহমান, লরেন ড্রেয়ার ও রিচার্ড গ্রিফিথসকে।

Tags: স্টারলিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর নতুন ‘ফেস-টু-ফেস ‘ সেবায় ফোন মেরামত হবে চোখের সামনে
নির্বাচিত

অপোর নতুন ‘ফেস-টু-ফেস ‘ সেবায় ফোন মেরামত হবে চোখের সামনে

স্যামসাং গ্যালাক্সি এফ ১২: লো বাজেটের দারুন ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এফ ১২: লো বাজেটের দারুন ফোন

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান
নির্বাচিত

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান

ভাঁজ করে রাখা যাবে গুগলের এই ফোন!
নির্বাচিত

ভাঁজ করে রাখা যাবে গুগলের এই ফোন!

হারানো ফোন খুঁজে দিবে বিটিআরসি
নির্বাচিত

হারানো ফোন খুঁজে দিবে বিটিআরসি

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট
প্রযুক্তি বাজার

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট

Load More

ট্রেন্ডিং টপিক

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix