Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউসিবির সংস্কারপ্রক্রিয়ায় বাধা: প্রতারণার দায়ে ছয় পিটিশনারকে ১৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
ইউসিবির সংস্কারপ্রক্রিয়ায় বাধা: প্রতারণার দায়ে ছয় পিটিশনারকে ১৫ লাখ টাকা জরিমানা
Share on FacebookShare on Twitter

প্রতারণার মাধ্যমে রিট পিটিশন দাখিল করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) চলমান সংস্কারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও আদালতের সঙ্গে প্রতারণার দায়ে ছয় ব্যক্তিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় যুক্ত এম এ সবুর, বশির আহমেদ, শওকত আজিজ (রাসেল), বজল আহমেদ, আহমেদ আরিফ বিল্লাহ ও সুজন চন্দ্র নাথকে ভবিষ্যতে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর ঘনিষ্ঠজনদের নেতৃত্বে থাকা ইউসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রুপটির ২৩ জনের বিরুদ্ধে শেয়ার জব্দ করার নির্দেশও জারি করা হয়। এরপর গ্রুপটির একাংশ গত জুলাইয়ে ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ারহোল্ডার হিসেবে নিজেদের দাবি করে এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪-এর ২৩৩ ধারার অধীনে রিট পিটিশন দাখিল করে। তারা পরিচালনা পর্ষদের পুনর্গঠন, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সংশ্লিষ্ট এজেন্ডার বৈধতাকে চ্যালেঞ্জ জানায়।

প্রাথমিকভাবে রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এজিএম স্থগিত করে আদেশ দেন। তবে আপিল বিভাগের চেম্বার জজ পরে এজিএম অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেন এবং তা কার্যকর হয়।

কিন্তু সম্প্রতি ইউসিবির আইনজীবী অ্যাডভোকেট সাইফুজ্জামান (সুপ্রিম কোর্ট) আদালতকে জানান, কয়েকজন পিটিশনকারী দেশে ছিলেন না, অথচ তাঁরা হলফনামা জমা দিয়েছেন যেন তাঁরা স্বশরীরে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, এতে শপথ কমিশনার ও আদালতকে প্রতারিত করার চেষ্টা করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিথ্যা তথ্য দিয়ে ন্যূনতম শেয়ারহোল্ডিংয়ের যোগ্যতা দেখানো হয়েছে, যা ব্যাংকের সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল।

আদালত এ মামলায় পিটিশনকারীদের ১৫ লাখ টাকা জরিমানা করেন। এর মধ্যে ১২ লাখ টাকা ইউসিবিকে এবং ৩ লাখ টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও মার্শাল অফিসে জমা দিতে হবে। রায়ে একই বিষয়ে নতুন মামলা করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউসিবির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা যুক্তি দেন, পিটিশনকারীদের এই আচরণ প্রতারণার শামিল এবং এর মাধ্যমে ব্যাংকের পুনর্গঠনপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। রায়ের ফলে বশির আহমেদ ও তাঁর সহযোগীদের শুধু মোটা অঙ্কের জরিমানাই বহন করতে হবে না, বরং তাঁদের সুনামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি ব্যাংকিং খাতে একটি শক্তিশালী বার্তা। যেকোনো ধরনের সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা এখন আদালতের কঠোর নজরদারির মধ্যে থাকবে এবং দায়ীদের শাস্তি ভোগ করতে হবে।

বর্তমানে ইউসিবি চলমান সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে আমানতকারীদের আস্থা পুনঃস্থাপন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে কাজ করছে। এর ফল হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে ৯ হাজার ৫০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি ও ৪ লাখ ৫০ হাজারেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা একটি রেকর্ড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকইউসিবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক
ই-কমার্স

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক

লাপাত্তা ই-কমার্স প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আটক
ই-কমার্স

লাপাত্তা ই-কমার্স প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আটক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ

ঢাকা ব্যাংকের চাকরী ছেড়ে সফল উদ্যোক্তা!
ই-কমার্স

সকল অর্ডার ডেলিভারি করা হবে: রাসেল

গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি
ই-কমার্স

গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

ইউসিবির সংস্কারপ্রক্রিয়ায় বাধা: প্রতারণার দায়ে ছয় পিটিশনারকে ১৫ লাখ টাকা জরিমানা

Techzoom.TV |
TechzoomTV