Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেটওয়েতে আটকে থাকা ১৫০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 September 2023
গেটওয়েতে আটকে থাকা ১৫০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি
Share on FacebookShare on Twitter

মার্চেন্ট কনফারমেশন করুক বা না করুক এসওপি অনুযায়ী গেটওয়েতে আটকে থাকা অবশিষ্ট ১৫০ কোটি টাকা অনতিবিলম্বে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করাসহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ই-কমার্স কনজুমার সোসাইটি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ই-কমার্স থেকে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত চেয়ে ১৪ দফা দাবি আদায়ের এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

তাদের ১৪ দফা দাবিগুলো হচ্ছে—

১. ই-কমার্স প্রতিষ্ঠান আলাদিনের প্রদীপের ৩৬ গ্রাহকের ভোক্তা অধিকার থেকে ভেরিফাই করা লিস্টের টাকাগুলো অতিদ্রুত ফেরত দেওয়া।

২. এসওপি অনুযায়ী গেটওয়েতে আটকে থাকা অবশিষ্ট ১৫০ কোটি টাকা অনতিবিলম্বে গ্রাহকদের ফেরত দেওয়া।

৩. ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার যারা এখনো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেননি বা যোগাযোগ করেও গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেননি, তাদের স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদের মাঝে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা।

৪. আলেশা মার্ট যেন সিরিয়াল অনুযায়ী তাদের অফিশিয়াল পেজে রিফান্ড লিস্ট প্রকাশের মাধ্যমে রিফান্ড কার্যক্রম বড় আকারে শুরু করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

৫. পণ্য ক্রয়ের উদ্দেশ্যে কিউকম গ্রাহকদের ২০২১ সালের ১৫-১৮ জুন গেটওয়ের মাধ্যমে ও ব্যাংক ডিপোজিটের মাধ্যমে পেমেন্ট করা টাকাগুলো অতিদ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ওয়ারহাউজের ১০০ কোটি টাকার পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে অথবা ওয়ারহাউজের পণ্য গ্রাহকদের অর্ডার অনুযায়ী ভেলিভারি করতে হবে।

৬ অভিযুক্ত ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারিত গ্রাহকদের পেমেন্ট করা ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ অবস্থায় আটকে থাকা টাকাগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের পরিচালনা বোর্ডের আমানুল্লাহ, সোনিয়া মেহেজাবিন ও মাসুকুর রহমান বর্তমানে জেলহাজতে কারারুদ্ধ অবস্থায় আছে। তাদের সাথে যোগাযোগ করে গেটওয়েতে আটকে থাকা ৩৪ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৮. এছাড়া যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার দেশের বাইরে পলাতক আছে তাদের অনতিবিলম্বে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদেরকে টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৯. এস্ক্রো সিস্টেমকে নেতিবাচকভাবে উপস্থাপন করে যেসকল প্রতিষ্ঠান নীতিমালা বহির্ভূত ও অবৈধ উপায়ে ব্যাংক ডিপোজিটসহ অফিসে ক্যাশ পেমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়েছে, সেসকল প্রতিষ্ঠানের কর্ণধারদের দ্রুত আইনের আওতায় এনে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

১০. বাংলাদেশ ডিল নামক ই-কমার্স প্রতিষ্ঠান ফেক ডেলিভারি দেখিয়ে আমার-পে গেটওয়ে প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়েছে। অনতিবিলম্বে সে টাকা গ্রাহকদের ফেরত দেওয়াসহ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং নগদ গেটওয়েতে আটকে থাকা অবশিষ্ট টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

১১. ২০২২ সালের ২৬ মে গণবিজ্ঞপ্তি আহ্বানে যেসকল ই-কমার্স প্রতিষ্ঠান সাড়া দেয়নি সেসকল প্রতিষ্ঠানের গেটওয়ে থেকে এসক্রো অ্যাকাউন্টের সকল গ্রাহকদের আটকে থাকা টাকা দ্রুত অটোমেশন পদ্ধতিতে রিফান্ড করে দিতে হবে।

১২. ইভ্যালির বর্তমান ব্যবসায়িক অবস্থান গ্রাহকদের সামনে তুলে ধরতে হবে এবং গ্রাহকদের হাতে থাকা চেক ও অর্ডার করা পণ্যগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিতে হবে।

১৩. দালাল প্লাসের মালিকপক্ষ যেহেতু বর্তমানে জেলে কারারুদ্ধ অবস্থায় আছে। তাদের সাথে যোগাযোগ করে সূর্য পে-গেটওয়েতে আটকে থাকা বাকি টাকাগুলো গ্রাহকদেরকে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সূর্য-পে’র সেটেল করা টাকা গ্রাহকদেরকে ফেরতের বিষয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৪. গ্রাহক স্বার্থ রক্ষায় মতামত প্রদান করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সংক্রান্ত টেকনিক্যাল কমিটির টাস্কফোর্সে বাংলাদেশ ই-কমার্স কনজ্যুমার সোসাইটিকে অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ ই কমার্স কনজুমার সোসাইটি সহ-সভাপতি রবিউল সানী বলেন, দুই বছরের অধিক সময় অতিক্রম করার পরেও ই কমার্সের যে এস্ক্রো গেটওয়ের টাকা সেটা রিলজ করা সম্ভব হয়নি। পাশাপাশি অনেক মালিক আছে যারা টাকা দিতে চায় সেটা ফান্ড থেকে হোক বা ব্যাংকে যে টাকা আটকানো আছে, সেই টাকা পর্যন্ত সরকার থেকে কোনো প্রসিডিওর করা হচ্ছে না ছাড়ার জন্য; তাদের (ই কমার্স মালিক) সদিচ্ছা থাকার পরেও।

তিনি বলেন, আমরা ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম, তাদের কী অবস্থা, তারা কোথায় আছে, এটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। আজকে তাদের বিচার হয়নি বলেই নতুন নতুন প্রতিষ্ঠান প্রতারণা করছে। আমরা বলতে চাই আগেরগুলোর যদি বিচার না হয় তাহলে নতুন করে এসব প্রতিষ্ঠান সুযোগ পাবে, নতুন করে প্রতারণা করবে। আমরা চাই গেটওয়ের যে টাকা সেটি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত সল্যুশনের ব্যবস্থা করে। আমরা চাই এসব প্রতিষ্ঠানকে যেন সরকার খুঁজে বের করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-কমার্স কনজুমার সোসাইটির (বিইসিএস) সভাপতি মো: বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম সুজন ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আমার-পে গেটওয়েআলাদিনের প্রদীপআলেশা মার্টআলেশা মার্টের প্রতারণাই-অরেঞ্জই-কমার্সই-কমার্স প্রতিষ্ঠানের নামইভ্যালিগেটওয়েদালাল প্লাসপ্রতারিত গ্রাহকফেক ডেলিভারিবাংলাদেশ ডিল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার ফোনে কেউ আড়ি পাতছে? বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে কেউ আড়ি পাতছে? বুঝবেন যেভাবে

লেনোভো ট্যাব বাংলাদেশের বাজারে নিয়ে এলো সেলেক্সট্রা
প্রযুক্তি সংবাদ

লেনোভো ট্যাব বাংলাদেশের বাজারে নিয়ে এলো সেলেক্সট্রা

শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০?
নির্বাচিত

শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০?

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেড’ চালু করবেন যেভাবে
নির্বাচিত

উন্মোচনের ৫ দিনেই ১০ কোটির মাইলফলকে থ্রেডস

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে
কিভাবে করবেন

হ্যাক হওয়ার ঝুঁকিতে লাখো হোম রাউটার

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে
নির্বাচিত

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2023

গেটওয়েতে আটকে থাকা ১৫০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix