Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 September 2026
স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
Share on FacebookShare on Twitter

বিলাসী ঘড়ি বলতে এতদিন স্বর্ণ, প্লাটিনাম কিংবা স্টিলের মতো ধাতুর কথাই বেশি মনে করা হতো। ঘড়ির দাম ও মর্যাদা বোঝাতে এসব উপাদানের ব্যবহার ছিল গুরুত্বপূর্ণ। তবে সে ধারণায় পরিবর্তন আসছে। দামি ঘড়ি নির্মাতারা এখন স্বর্ণ ও স্টিলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নানা নতুন ও বিরল উপাদান ব্যবহার করছেন। এসব দেখতে অনেক সময় প্লাস্টিকের মতো হলেও বৈশিষ্ট্যের দিক থেকে বেশ উন্নত।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিলাসী ঘড়ি বাজারে এসেছে, যেগুলোয় প্রচলিত ধাতুর বদলে কার্বন, সিরামিক, কোয়ার্টজ ফাইবারসহ বিভিন্ন উন্নত উপাদান ব্যবহার করা হয়েছে। যেমন এইচ মোজার অ্যান্ড সি’স-এর নতুন ‘স্ট্রিমলাইনার পাম্প’ মডেলের কেস তৈরি করা হয়েছে ফোর্জড কোয়ার্টজ ফাইবার দিয়ে। বিরল এ উপাদান ঘড়ি তৈরিতে খুব বেশি দেখা যায় না।

অন্যদিকে বিয়ানশের ‘আল্ট্রাফিনো মাসেরাতি’ তৈরি হয়েছে ফোর্জড কার্বন দিয়ে। টিউডরের নতুন ব্ল্যাক বে মডেলে সিরামিক ব্যবহার করা হয়েছে। এমনকি ঘড়িটির ব্রেসলেটেও এ উপাদান রয়েছে। রিচার্ড মিল, আইডব্লিউসি শ্যাফহাউজেন, অডেমার পিগে ও পানারাইয়ের মতো ব্র্যান্ডও সিলিকন কার্বাইড ও বাল্ক মেটালিক গ্লাসের মতো উপাদান নিয়ে কাজ করছে।

কিছু ব্র্যান্ড আরো নতুন ধরনের উপাদান ব্যবহার করছে। পানারাইয়ের নতুন লুমিনর মারিনা মডেলে ব্যবহার করা হয়েছে ‘কার্বোটেক’। ইউলিস নাদাঁ ব্যবহার করছে ‘কার্বোনিয়াম’। আর অডেমার পিগে ‘ক্রোমা ফোর্জড কম্পোজিট’ নামে একটি উপাদানের পেটেন্ট করেছে।

এসব উপাদান ব্যবহারের পেছনে শুধু নকশার বিষয়টি কাজ করছে না। অনেক ক্ষেত্রে এগুলোর ব্যবহারিক সুবিধাও রয়েছে। নতুন ধরনের উপাদান দিয়ে তৈরি ঘড়ি তুলনামূলক হালকা হতে পারে। কিছু উপাদান ব্যাকটেরিয়া প্রতিরোধী ও অ্যালার্জির ঝুঁকি কমাতে পারে। এগুলো আঘাত ও ক্ষয় প্রতিরোধেও বেশি সক্ষম হতে পারে। একই সঙ্গে ঘড়ির কেসে প্রচলিত ধাতুর তুলনায় ভিন্ন ধরনের নকশা তৈরি করা সহজ হয়।

নতুন ব্র্যান্ড স্প্লিটের সহপ্রতিষ্ঠাতা এডওয়ার্ড মারগুলিসের মতে, বিলাসিতার সংজ্ঞায় বড় পরিবর্তন আসছে। তার বক্তব্য অনুযায়ী, একটি ঘড়ি বিলাসী হতে হলে সেটি অবশ্যই মূল্যবান ধাতু দিয়ে তৈরি হবে বা হীরার বেজেল থাকবে, এমন ধারণা এখন আর আগের মতো কার্যকর নয়।

তিনি বলেন, ‘অনেক ঘড়ি নির্মাতা এখনো স্টিল ব্যবহার করেন। কারণ স্টিল পালিশ করে চকচকে করা যায়। আর মানুষ সাধারণত চকচকে জিনিসকে বেশি দামি মনে করে। তবে নতুন কিছু ব্র্যান্ড সে ধারণা বদলানোর চেষ্টা করছে।’

তবে তিনি জানান, স্বর্ণ, প্লাটিনাম বা অন্যান্য প্রচলিত ধাতুর চাহিদা যে শেষ হয়ে যাচ্ছে, তা নয়।

বেল অ্যান্ড রসের প্রধান নির্বাহী কার্লোস রোসিলোর মতে, ‘নোবেল’ বা মূল্যবান উপাদানে তৈরি ঘড়ির চাহিদা ভবিষ্যতেও থাকবে। কারণ ঐতিহ্যবাহী উপাদানকে অনেকেই ক্ল্যাসিক ও দীর্ঘস্থায়ী নকশার সঙ্গে মিলিয়ে দেখেন।

ঘড়ির বাজারে নতুন ধরনের ক্রেতাও তৈরি হচ্ছে। এসব গ্রাহক শুধু ঐতিহ্য বা মূল্যবান ধাতু চান না। তারা এমন উপাদান চান, যার ব্যবহারিক সুবিধা রয়েছে ও যা ঘড়িটিকে আধুনিক রূপ দেয়।

এদিকে ডিজিটাল প্রযুক্তির যুগে যান্ত্রিক বা প্রচলিত ঘড়িকে প্রাসঙ্গিক রাখা নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর বৈজ্ঞানিক উপাদান ব্যবহার সে চ্যালেঞ্জ মোকাবেলায় একটি পথ হতে পারে। ফলে বিলাসী ঘড়ির বাজারে এখন ঐতিহ্যবাহী ধাতুর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন উপাদানের ব্যবহারও বাড়ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে প্রাপ্ত ২০০% ক্যাশ ভাউচারে নতুন সংসার সাজালেন নববধূ বিথী সাহা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে প্রাপ্ত ২০০% ক্যাশ ভাউচারে নতুন সংসার সাজালেন নববধূ বিথী সাহা

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন
নির্বাচিত

বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন

স্ন্যাপড্রাগনের নতুন চিপসহ প্রথম ফোন: রেডমি টার্বো ৪ প্রো
প্রযুক্তি বাজার

স্ন্যাপড্রাগনের নতুন চিপসহ প্রথম ফোন: রেডমি টার্বো ৪ প্রো

চীনের বাজারে এলো রেডমি প্যাড প্রো ফাইভজি
নির্বাচিত

চীনের বাজারে এলো রেডমি প্যাড প্রো ফাইভজি

শাওমি সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে
প্রযুক্তি বাজার

শাওমি সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 September 2026

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

Techzoom.TV |
TechzoomTV