Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উই নারীদের প্রতিষ্ঠিত হতে শিখিয়েছে: বনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 December 2020
উই নারীদের প্রতিষ্ঠিত হতে শিখিয়েছে: বনি
Share on FacebookShare on Twitter

ব্যবসায়ী বাবা ও মায়ের মেয়ে বনি জন্ম ও বড় হওয়া মাগুরাতে। রাজশাহীতে পড়াশোনার জন্য থাকা ২০১৬ সাল থেকে। মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলায় প্রত্যন্ত এলাকার একটি গ্রামে তাদের বসবাস । করোনাকালীন সময়ে পড়াশোনা নেই, আবার চাকুরী করার সুযোগও নেই। গ্রাজুয়েশন কমপ্লিট হতে গিয়েও হতে পারেনি করোনার জন্য। স্বাধীনভাবে কাজ করে মেধার ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর চিন্তা থেকে উদ্যোক্তা হয়ে ওঠা। বনির উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন।

টেকজুম: উদ্যোক্তা হিসেবে কাজ শুরু কিভাবে?
বনি: মূলত গতানুগতিক চাকরি আমার কখনোই পছন্দ নয়, নিজে কিছু করার অনেক ইচ্ছা ছিল, করোনাকালীন সময়ে কলেজ নেই, পড়াশোনা নেই, বাসায় বসে মনে হচ্ছিলো কিছু করতে পারলে মন্দ হত না, নিজের যদি আলাদা একটা পরিচয় তৈরি করতে পরি তাহলে ভাল হয় ঠিক তখনি নিজে উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করি! ঠিক এই সময় একদিন আমি ফেসবুকে ব্যবহার করতে করতে উই গ্রুপের সন্ধান পাই, সেখানে হাজারও উদোক্তা। তাদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হই। আমার টিউশনির কিছু জমানো টাকা দিয়ে শুরু করি এরপর আম্মু ও প্রিয় কিছু ব্যাক্তি আমাকে সাপোর্ট করায় ২২ জুলাই ২০২০ আমার পেজ খুলি Moukhi-মৌখি নামে।

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স কেন বেছে নিলেন?
বনি: চাকরী কখনই পছন্দ ছিল না আমার,কারন চাকরীতে ব্যাক্তিস্বাধীনতা কম, আবার চাকরী করলে আমি হয়ত অল্প কিছু সংখ্যক ব্যাক্তির সাথে পরিচিত হতে পারব, সেখানে আমি উদ্যোক্তা হয়ে উঠে সারাদেশেই পরিচিত হতে পারব, আমার প্রোডাক্ট ছড়াবে সারাদেশে এই ভাবনা থেকেই আমার আগানো।

টেকজুম: কি কি পণ্য বিক্রি করেন?
বনি: প্রথমে আমি বেশ কিছুদিন চিন্তা করি আমি কোন বিষয়ে দক্ষ। এই ভাবনা থেকে আমি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ শুরু করার চিন্তা করি। এরপরে রাজশাহী সিল্ক, মসলিন শাড়ি ও তাঁতের শাড়ি নিয়ে কাজ এগিয়ে চলার চেষ্টা করছি।

টেকজুম: Moukhi-মৌখি কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
বনি: মাত্র ৫০০০ টাকা থেকে শুরু করেছিলাম আমার স্বপ্ন , তারপর আমি উই তে রাজীব স্যারের কথা মত একটিভ থেকে সুফল পেয়েছি । বর্তমান আমার প্রোডাক্ট লাইনে আছে আমার নিজের বানানো গহনা, রাজশাহী সিল্ক, মসলিন ও তাঁতের শাড়ি । ভবিষ্যৎ এ আমি রেশম পোকার সাথে সম্পর্ক রাখতে চাই, মানে রাজশাহী সিল্ক ও মসলিনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই এবং আমার প্রোডাক্ট সারাদেশ সহ বিদেশে ছড়িয়ে দিতে চাই।

নারী উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিঃ
বনি: নারী উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, কারন আমাদের সমাজ আর যাই হোক নারী কিছু করবে সেটা ভাল ভাবে গ্রহন করে না। বিশেষ করে যারা পরিবার সামলিয়ে উদ্যোক্তা হন। তবে আমার ক্ষেত্র পারিবারিক বাধা ছিল না, প্রথম থেকেই আমি পারিবারিক সাপোর্ট পেয়েছি, বাট সামাজিক বাধা টা বেশি ছিল, কটু কথা, সমালোচনা এইগুলা যত হয়েছে তত আমার জেদ টাও বেড়েছে।

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?
বনি: আমার উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় অবদান উই এর। কারন আমি প্রথমে আমার পরিবার কেও বলি নাই আমি উদ্যোক্তা হতে চাই, কিন্তু ভার্চুয়ালি অনুপ্রাণিত হয়েছি উই থেকে। উই আসলে আমাদের মত নারী উদ্যোক্তাদের জন্য আলাদিনের জাদুর প্রদীপের মত কারন নিজের পরিচিতি বাড়িয়ে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরী করার মত এত বড় একটা সুযোগ দিয়েছে উই। পার্সোনালি আমি উই এর প্রতি অনেক বেশি ই কৃতজ্ঞ। কৃতজ্ঞ রাজিব স্যার, নিশা আপুর প্রতি। আমি উদ্যোক্তা হিসেবে নিজেকে একটু একটু করে গড়ছি উইতে এসে । কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যাই, কিভাবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরী করব, কিভাবে পরিচিতি বাড়াব সব উই থেকেই শেখা। উই ছিল বলেই শূন্য জ্ঞান থেকে শিখতে শুরু করেছি, প্রতিনিয়তই শিখছি। উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর কারণে আজ আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বপ্ন পূরণে পথ জানা ছিলো না
ই-কমার্স

স্বপ্ন পূরণে পথ জানা ছিলো না

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা
উই

উদ্যোক্তা হতে অনেক আত্মত্যাগের প্রয়োজন: নিপা

দেশি পণ্যের ব্যবহারে দেশের টাকা দেশই থাকছে : অনুজা ইমতিয়াজ
উই

দেশি পণ্যের ব্যবহারে দেশের টাকা দেশই থাকছে : অনুজা ইমতিয়াজ

” দেশিপণ্যের উদ্যোগ নৃ-বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছেন বরিশালের লিয়া “
উই

” দেশিপণ্যের উদ্যোগ নৃ-বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছেন বরিশালের লিয়া “

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প
উই

বীথির উদ্যোক্তা হওয়ার গল্প

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে
উই

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে

Load More

ট্রেন্ডিং টপিক

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2020

উই নারীদের প্রতিষ্ঠিত হতে শিখিয়েছে: বনি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix