Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিতৃত্বকালীন ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 September 2025
পিতৃত্বকালীন ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য বড় সুখবর
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে।

সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, দেশে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস চালু হয়েছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে টানা ছয় মাস সবেতনে একজন কর্মজীবী মা এই ছুটি ভোগ করেন। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ ছুটি দিচ্ছে। নবজাতককে লালনপালনে মায়ের মতো বাবারও দায়িত্ব আছে। শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এবং পরবর্তী প্রায় দেড় মাস একজন মা খুব অসুস্থ থাকেন। এ ছাড়া দেশে অধিকাংশ শিশু সন্তান ভূমিষ্ঠ হয় সিজারের মাধ্যমে। ফলে মায়ের শারীরিক অবস্থা থাকে বেশ নাজুক। এ অবস্থায় নবজাতক লালন পালনে বাবা অতিউত্তম সাহায্যকারী হতে পারেন। কিন্তু আমাদের দেশের বিদ্যমান আইনে পিতৃত্বকালীন ছুটির কোনো বিধান নেই। ফলে সরকারি চাকরিজীবীরা ইচ্ছা থাকলেও কাজটি করতে পারছেন না।

তিনি আরও বলেন, অনেক সময় অসুস্থ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয় কর্মজীবী বাবাকে। এ অভিজ্ঞতা প্রায় ৯০ শতাংশ সরকারি চাকরিজীবীর রয়েছে। মা মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও অসুস্থ। বাবার অফিস থাকায় তিনি কর্মস্থলে ব্যস্ত। এমন বাস্তবতায় নবজাতকের দেখভাল অনেক সময় যথাযথভাবে হয় না। এ পরিস্থিতিতে দিন দিন পিতৃত্বকালীন ছুটির দাবি জোরদার হচ্ছে। সরকারও পিতৃত্বকালীন ছুটির জন্য বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বিশ্বের ৭৮ দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে। ভারতে শিশু ভূমিষ্ঠ হওয়ার ৬ মাসের মধ্যে সবেতনে ১০ দিন পিতৃত্বকালীন ছুটি ভোগ করেন। তারা চাকরিজীবনে এই ছুটি দুবার পেয়ে থাকেন। পাকিস্তানে পিতৃত্বকালীন ছুটি সবেতনে এক মাস। তারা চাকরিজীবনে তিনবার এ ছুটি ভোগ করেন। ভুটান ও শ্রীলংকায় এ ছুটি ১০ দিন করে দেওয়া হয়। পোল্যান্ডে মাতৃত্বকালীন ছুটি এক বছর ও পিতৃত্বকালীন ছুটি ৯০ দিন। আবার সিঙ্গাপুর অ-ইউরোপীয় দেশ হিসাবে সবচেয়ে বেশি ছুটি দিয়ে থাকে। স্পেনে শতভাগ বেতনসমেত ১২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। দেশে বেসরকারি প্রতিষ্ঠান আড়ং, ব্র্যাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে।

সারসংক্ষেপে আরও বলা হয়, যে পরিবারে স্বামী ও স্ত্রী দুজনই চাকরিজীবী হন, সেই পরিবারে পিতৃত্বকালীন ছুটি খুবই জরুরি। পিতৃত্বকালীন ছুটি কাটানোর পর বাবারা মানসিকভাবে বেশ স্বচ্ছন্দে থাকেন এবং কাজে মনোযোগী হন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছু দিন মা শারীরিক ও মানসিকভাবে বিষণ্ন থাকেন। স্বামীর উপস্থিতিতে এবং যত্নে নবজাতকের মা মানসিক প্রশান্তি লাভ করেন। নবজাতকের সঙ্গে মা ও বাবার বন্ধন দৃঢ় হয়। সে ক্ষেত্রে একটানা ১৫ দিন সবেতনে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার বিধান করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর রুলস ১৯৭-এর (সাব-রুলস-১) মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। বিদ্যমান বিধিতে পিতৃত্বকালীন ছুটির কোনো বিধান নেই। সে ক্ষেত্রে উল্লিখিত বিধান সংশোধন করা প্রয়োজন। এমতাবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে উল্লিখিত বিধান সংশোধনে আপনার সদয় বিবেচনা ও সানুগ্রহ অনুমোদন প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাত্রদল
শিক্ষা ও ক্যাম্পাস

শুধু ভাগ্যটাই খুলল না জুলাইযোদ্ধা ছাত্রদল কর্মী দীপুর

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

ডাকসুর চূড়ান্ত ভোটার ৩৯ হাজার ৬৩৯
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর চূড়ান্ত ভোটার ৩৯ হাজার ৬৩৯

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ক সংস্থায় চাকরি, বেতন কমপক্ষে ৯০০০০
শিক্ষা ও ক্যাম্পাস

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ক সংস্থায় চাকরি, বেতন কমপক্ষে ৯০০০০

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2025

পিতৃত্বকালীন ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য বড় সুখবর

Techzoom.TV |
TechzoomTV