Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একদিন ব্যবহারেই নষ্ট স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 April 2019
একদিন ব্যবহারেই নষ্ট স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন
Share on FacebookShare on Twitter

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত ফোল্ডিং স্মার্টফোন পরীক্ষায় নেমেছিল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এখন হয়তো তার জন্য আফসোসই করছে কোম্পানি কর্তৃপক্ষ।

কেননা প্রতিটি ‘গ্যালাক্সি ফোল্ড’ স্মার্টফোনই ব্যবহারের এক থেকে দু’দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। কোথাও ভেঙে গেছে ভাঁজ হওয়া ডিসপ্লে, কোথাও কাপড়ের মতো ফুলে ফুলে উঠেছে ভাঁজের জায়গায়, কোথাও আবার ভাঁজের একপাশের ডিসপ্লে কাজ করছে, অন্যপাশ অন্ধকার।

https://www.facebook.com/Techzoom.TV/videos/596785114170876/

গত সপ্তাহে স্যামসাং পরীক্ষামূলকভাবে কয়েকটি মিডিয়া আউটলেটের প্রযুক্তি বিষয়ক কয়েকজন সংবাদকর্মীকে স্মার্টফোনের একটি করে রিভিউ কপি ব্যবহারের জন্য দিয়েছিল। আশা করেছিল, এর মধ্য দিয়ে আলোচিত নতুন হ্যান্ডসেটটির চমৎকার কিছু মন্তব্য পাওয়া যাবে।

কিন্তু ফল হলো হিতে বিপরীত। ব্যবহারকারীরা ভয়াবহ কিছু রিভিউ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সাথে যোগ করে দিয়েছেন ভিডিও আর ছবি।

ব্লুমবার্গ’র মার্ক গুরম্যান ফোনটি সম্পর্কে টুইটারে লিখেছেন: ‘আমার গ্যালাক্সি ফোল্ডের রিভিউ ইউনিটটির স্ক্রিন মাত্র দু’দিনেই পুরো ভেঙে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বুঝতে পারছি না সবগুলোরই একই অবস্থা কিনা।’

দ্য ভার্জ’র ডায়েটার বন তার কপিটির একটি ক্লোজআপ ছবি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে ফোল্ডিং স্ক্রিনের ভাঁজ হওয়া অংশটিতে দু’টো জায়গা ফুলে আছে। তিনি টুইটবার্তায় লিখেছেন: ‘আমার গ্যালাক্সি ফোল্ডের স্ক্রিনে কিছু একটা হয়েছে এবং সেখানে ফুলে উঠেছে। আমি জানি না কীভাবে এটা হলো, এবং আমি স্যামসাংয়ের কাছ থেকে এ ব্যাপারে শোনার অপেক্ষায় আছি। এটা নষ্ট হয়ে গেছে।’

সিএনবিসি’র স্টিভ কোভাক তো একটি ছোট ভিডিওই আপলোড করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে তার ফোনের ডিসপ্লে মাঝ বরাবর দু’ভাগ হয়ে ছবি দেখাচ্ছে। একপাশ কাজ করলে আরেকপাশের ছবি কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন: ‘একদিন ব্যবহারের পর…’

নিঃসন্দেহে এটা স্যামসাংয়ের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। গ্যালাক্সি নোট ৭ কেলেংকারির পর প্রযুক্তিপ্রেমীদের অন্যতম আগ্রহের ফোল্ডিং ডিসপ্লের ফোনের শুরুতেই এমন কাহিনী প্রতিষ্ঠানটির জন্য আতঙ্কেরই বটে। ভাঁজযোগ্য স্ক্রিন উপহার দিয়ে বিশ্বকে চমকে দেয়ার বদলে ত্রুটি দেখে চমকে গেল তারা নিজেই।

তবে স্যামসাং জানিয়েছে বিষয়টি বিস্তারিত যাচাই করা হবে। এক বিবৃতিতে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ত্রুটি সংক্রান্ত ‘কয়েকটি অভিযোগ’ পেয়েছে তারা। রিভিউ ইউনিটগুলো ফেরত নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো পরীক্ষা করে দেখা হবে কেন সমস্যাগুলো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডিং ফোনস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নাই: পলক
প্রযুক্তি সংবাদ

জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নাই: পলক

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?

নতুন আইফোনে একি সমস্যা?
প্রযুক্তি সংবাদ

আইফোনের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র, যথাসময়ে নির্বাচন চান ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র, যথাসময়ে নির্বাচন চান ই-ক্যাব সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2019

একদিন ব্যবহারেই নষ্ট স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন

Techzoom.TV |
TechzoomTV