Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন সুরক্ষিত রাখতে সেটিংসে ৯ পরিবর্তন আনুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
Share on FacebookShare on Twitter

আপনার অ্যানড্রয়েড স্মার্টফোনে এমনই কিছু সেটিংস রয়েছে, যেগুলো একবার চালু করলেই হ্যাকারকে কয়েক ক্রোশ দূরে রাখতে পারবেন। জেনে নিন এমন ৯ সেটিং সম্পর্কে।

স্ক্রিন লক
অ্যানড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেটকে সুরক্ষিত রাখতে সব সময় স্ক্রিন লক ব্যবহার করুন। চাইলে পিন, প্যাটার্ন ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নিজের স্মার্টফোনকে সুরক্ষিত করতে পারবেন। চাইলে ব্যবহার করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বায়োমেট্রিক পদ্ধতিও। প্রত্যেকবার ফোন স্ক্রিন অন করলে, আপনার ফোন আনলক করার পরই তাতে হাত দিতে হবে।

লক স্ক্রিন নোটিফিকেশন
ফোন লক থাকলে লক স্ক্রিনে কোন কোন নোটিফিকেশন দেখা যাবে, তা-ও বেছে নেওয়া সম্ভব। আপনি চাইলে লক স্ক্রিনে নির্দিষ্ট কিছু অ্যাপের নোটিফিকেশন দেখার ব্যবস্থা করে, বাকি নোটিফিকেশন লক স্ক্রিন থেকে সরিয়ে রাখতে পারবেন। তার জন্য আপনি ফোনের অ্যাপ সেটিংসে গিয়ে, নির্দিষ্ট অ্যাপ সার্চ করে, সেই অ্যাপে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন। যদিও, এই ফিচার সম্পূর্ণভাবে কাজ করার জন্য ফোনে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে।

ফাইন্ড মাই ডিভাইস
অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে আপনি হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে নিতে পারবেন। কিন্তু, এই ফিচার ব্যবহারের জন্য আপনাকে তা সঠিকভাবে কনফিগার করতে হবে। তার জন্য ফোনের সেটিংস>সিকিউরিটি> ফাইন্ড মাই ডিভাইস ওপেন করুন। এই ফিচার কাজ করার জন্য ফোনের লোকেশন অন থাকা প্রয়োজন। এই ফিচার যে শুধু আপনাকে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করবে, তাই নয়। চাইলে আপনি হারিয়ে যাওয়া ফোনে নতুন পাসওয়ার্ডও দিতে পারেন অথবা ফোনের সব ডেটা ডিলিট করে দিতে পারেন।

স্মার্ট লক ব্যবহার করুন
নির্দিষ্ট কিছু সময় চাইলে আপনার ফোন আনলকড রাখতে পারবেন। তার জন্য ব্যবহার করুন স্মার্টলক। যেমন, ধরুন নির্দিষ্ট কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকলে অথবা নির্দিষ্ট কোনও লোকেশনে থাকলে আপনাকে একবারই পাসওয়ার্ড অথবা পিন ব্যবহার করে ফোন আনলক করতে হবে। এর পরে আপনার ফোন যতক্ষণ স্মার্টলকের শর্ত মেনে চলবে, ততক্ষণ তা আর লক হবে না। যদিও, 4 ঘণ্টা ফোন ব্যবহার না করলে অথবা ফোন রিস্টার্ট করলে তা ফের লক হয়ে যাবে। অ্যানড্রয়েড ১০ ও ১১ গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

গুগল প্লে প্রোটেক্ট
ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করে গুগল প্লে প্রোটেক্ট। প্লে স্টোর থেকে যে কোনও অ্যাপ ডাউনলোড করলে, তা ইনস্টল হওয়ার আগে প্লে প্রোটেক্টের মাধ্যমে তা পরীক্ষা করে গুগল। ডিভাইসে কোনও ক্ষতিকর অ্যাপ ইনস্টল থাকলে গ্রাহককে সতর্ক করে দেয় এই ফিচার। সব ক্ষতিকারক অ্যাপ নিজে থেকেই ফোন থেকে ডিলিট করে দেবে প্লে প্রোটেক্ট। এছাড়াও, গুগলের সফটওয়্যার পলিসি কোনও অ্যাপ না মানলে, সে বিষয়েও সতর্ক করে এই ফিচার। গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য কোনও অ্যাপ যদি নিঃশব্দে ফোনের কোন পার্মিশন এনাবল করে, তা-ও গ্রাহককে সতর্ক করা হয়। যেকোনও অ্যানড্রয়েড ফোনে এই ফিচার প্রথম থেকেই এনাবল থাকে। সেটিংস> সিকিউরিটি>গুগল প্লে প্রটেক্ট ওপেন করে এই ফিচার এনাবল করা যাবে।

সেফ ব্রাউজিং
অ্যানড্রয়েড ডিভাইসের ডিফল্ট ব্রাউজার ক্রোম। এই ব্রাউজারে রয়েছে সেফ ব্রাউজিং মোড। এই মোড এনাবল থাকলে ক্ষতিকারক কোনও ওয়েবসাইটে লগ-ইন করার আগে সতর্ক করে দেওয়া হয়। অবশ্যই এই ফিচার এনাবল করে রাখুন। তার জন্য গুগল ক্রোম ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে সেটিংস সিলেক্ট করুন। এবার সিঙ্ক ফর গুগল সার্ভিস অপশনটি বেছে নিন।

সিকিউরিটি চেক আপ
নিয়মিত সিকিউরিটি চেক আপ করে গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারেন। ধাপে ধাপে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার বিভিন্ন টোটকা দেবে এই ফিচার। এখানে ‘Your devices’, ‘Recent security events’, ‘Third-party access’, ও ‘Sign-in & recovery’ বিভাগে গিয়ে আলাদা আলাদা করে সুরক্ষার সমীক্ষা করতে পারবেন। এখানে হলুদ ডট দেখালে বুঝবেন, আপনার অ্যাকাউন্টের ফোনের সুরক্ষায় সমস্যা রয়েছে। সবুজ চিহ্ন দেখানোর অর্থ সুরক্ষায় কোন গাফিলতি নেই।

অ্যাপ পার্মিশন
আপনার গুগল অ্যাকাউন্টের কোন কোন তথ্য থার্ড পার্টি অ্যাপ সংগ্রহ করছে তা দেখে নিন। এমন কোনও অ্যাপ অথবা সার্ভিসে যদি আপনার অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা হয়, যা আপনি দীর্ঘদিন ব্যবহার করেন না, সেই অ্যাপ অথবা সার্ভিসের সঙ্গে ডেটা শেয়ার বন্ধ করে দিন। এর ফলে আপনার অ্যাকাউন্টের ডেটা সেই অ্যাপ আর না পেলেও পুরনো ডেটা ডিলিট করার জন্য আপনাকে পৃথক আবেদন জানাতে হবে।

পাসওয়ার্ড
গুগল অ্যাকাউন্টের কোনও পাসওয়ার্ড প্রকাশ্যে এসেছে কি না, তা জানতে পারবেন গ্রাহকরা। কম্পিউটারে ব্রাউজার থেকে passwords.google.com ওপেন করে নিজের অ্যাকাউন্টে সাইন-ইনের পরে সিলেক্ট চেক পাসওয়ার্ড সিলেক্ট করে পাসওয়ার্ড প্রকাশ্যে এসেছে কি না জেনে নিতে পারবেন। পাসওয়ার্ড সিঙ্ক অন করে কোনও ওয়েবসাইটে লগ ইন করলে, আপনার সব পাসওয়ার্ড নিজে থেকে গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক হয়ে যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোয়ালকমের প্রসেসর নিয়ে ফসিলের জেন ৬ স্মার্টওয়াচ
নির্বাচিত

কোয়ালকমের প্রসেসর নিয়ে ফসিলের জেন ৬ স্মার্টওয়াচ

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
নির্বাচিত

কভার ব্যবহারে কি সেলফোনের ক্ষতি হয়

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল
নির্বাচিত

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে
নির্বাচিত

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

আসছে মটোরোলা মোটো জি ৪০ ফিউশন
নির্বাচিত

আসছে মটোরোলা মোটো জি ৪০ ফিউশন

Load More

ট্রেন্ডিং টপিক

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix