Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীর্ষ চিপ নির্মাতা হিসেবে ইন্টেলকে ছাড়িয়ে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 December 2021
শীর্ষ চিপ নির্মাতা হিসেবে ইন্টেলকে ছাড়িয়ে স্যামসাং
Share on FacebookShare on Twitter

আয়ের দিক থেকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে ইন্টেলকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। মেমোরি চিপের শক্তিশালী চাহিদার ওপর দাঁড়িয়ে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওমডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

ওমডিয়া জানায়, গত ১১ প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল। মেমোরি সেগমেন্ট বিশেষ করে ডির্যাম ও ন্যান্ড সরবরাহকারী হিসেবে চাঙ্গা আয় করেছে স্যামসাং।

ডির্যাম হচ্ছে এমন সেমিকন্ডাক্টর মেমোরি, যাতে ডাটা ততক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকে যতক্ষণ বিদ্যুৎ সংযোগ থাকে। এটি সাধারণত ব্যক্তিগত কম্পিউটার, ওয়ার্কস্টেশন ও সার্ভারে ব্যবহূত হয়। ন্যান্ড ফ্ল্যাশে ডাটা সংরক্ষণে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন পড়ে না।

গত মঙ্গলবার প্রকাশিত ওমডিয়ার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেমোরি চিপ থেকে আয় আগের প্রান্তিকের চেয়ে ১২ শতাংশ বেড়েছে। বাসা থেকে কাজ ও ক্লাস নির্ভরতা এ চিপের বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে। সার্বিক সেমিকন্ডাক্টর খাতের আয়ের প্রায় ২৯ শতাংশের প্রতিনিধিত্ব করছে এ সেগমেন্ট। এ কারণে বিশ্বের শীর্ষ চার চিপ নির্মাতা কোম্পানির তিনটিই মেমোরি চিপনির্ভর কোম্পানি। সেগুলো হচ্ছে স্যামসাং, এসকে হাইনিক্স ও মাইক্রন টেকনোলজি।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সেমিকন্ডাক্টর বাজারের আয় হয়েছে ১৫ হাজার ৩২০ কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকের চেয়ে বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে টানা চার প্রান্তিক ধরেই আয়ের রেকর্ড গড়ে যাচ্ছে সেমিকন্ডাক্টর খাত।

ডির্যাম খাতে তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯ শতাংশ, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল ৪৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে এসকে হাইনিক্স ও মাইক্রনের বাজার শেয়ার ছিল যথাক্রমে ২৭ দশমিক ৬ শতাংশ ও ২২ দশমিক ৭ শতাংশ। ন্যান্ড বাজারও রেকর্ড সর্বোচ্চ আয় করেছে। গত প্রান্তিকে এ খাতে আয় হয়েছে ১ হাজার ৮৭০ কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকের ১ হাজার ৬৪০ কোটি ডলারের চেয়ে ১৩ দশমিক ৮ শতাংশ বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এটুআই ফিনল্যাব উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

এটুআই ফিনল্যাব উদ্বোধন করলেন পলক

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান

আইসিটি বিভাগে এখনো সক্রিয় পলকপন্থী চক্র: নৈরাজ্য সৃষ্টির চেষ্টা
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগে এখনো সক্রিয় পলকপন্থী চক্র: নৈরাজ্য সৃষ্টির চেষ্টা

রবি-এয়ারটেল ব্যবহারকারীদের জন্যও দুঃসংবাদ
টেলিকম

রবি-এয়ারটেল ব্যবহারকারীদের জন্যও দুঃসংবাদ

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!

র‍্যাম যদি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় তাহলে কী করবেন?
কিভাবে করবেন

র‍্যাম যদি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় তাহলে কী করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 December 2021

শীর্ষ চিপ নির্মাতা হিসেবে ইন্টেলকে ছাড়িয়ে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV