Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুন্সিগঞ্জের মৃৎশিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 October 2021
মুন্সিগঞ্জের মৃৎশিল্প
Share on FacebookShare on Twitter

হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক আমাদের বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা। এই জেলায় রয়েছে প্রাচীন বাংলার অনেক নিদর্শন। এই নিদর্শনের একটি হলো মৃৎশিল্প।

মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এবং যাদের সুনিপুন হাতে এই শিল্পকর্ম পায় নিজস্ব স্বকীয়তা, তাদেরকে বলা হয় কুমার।

প্রাচীনকাল থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার পাল বংশীয় পরিবারের লোকেরা বংশ পরম্পরায় তাদের যত্নশীলতা দিয়ে কাজ করছেন মৃৎশিল্প নিয়ে। এক সময় মাটির হাড়ি -পাতিল, বাসন, তৈজসপত্র, পিঠার হাড়ি, খই/মুড়ি ভাজার হাড়ি, কলসি, সরা, ফুলের টব,খেলনা ইত্যাদি বিভিন্ন পন্য বানিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো।

বৈশাখি মেলায় গিয়ে মাটির পুতুল কেনার অভিজ্ঞতা সবার জীবনেই আছে।বছর জুড়ে বিভিন্ন পূজা পার্বনে দেখা যায় এই সকল পন্যের উপস্থিতি।

এই সকল পন্য বানাতে প্রধান উপাদান হলো স্বচ্ছ এটেল মাটি। এই মাটি দিয়েই নিপুন হাতে বানানো হয় প্রতিটি পন্য। তারপর সেগুলোকে প্রথমে রোদে শুকিয়ে পরে স্তুপ আকারে রেখে আগুনে পোড়ানো হয়। সাধারণত খের বা নাড়া দিয়েই পোড়ানো হয়ে থাকে।
এতে পন্য কঠিন আর মজবুত হয়।
বিশেষভাবে মহিষের চামড়া দিয়ে পুড়ানো হলে সেগুলো একেবারে লালচে বর্ন ধারন করে। এগুলোকে টেরাকুটা বলে।
সব শেষে মনের সব কল্পনা নিয়ে সাজানো হয় বিভিন্ন রঙে। এই রঙ করার কাজটাও তারা নিজের হাতে করে থাকেন।

পরিবারের যুবক, বৃদ্ধ, বনিতা সবাই এই কাজে অংশ নিয়ে থাকেন স্বানন্দে। কেউ মাটি আনে,কেউ সেই মাটিতে পানি মিশিয়ে ডো তৈরি করে,কেউ একজন পন্য বানালে অন্য একজন হয়তো সেটা রং করে ফেলে নিজের ইচ্ছে মত।
এটা তারা বংশ পরম্পরায় করে আসছেন শতাব্দির পর শতাব্দি ধরে। এই কাজে তাদের লাগে না কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারা তাদের শৈল্পিক মনের সবটুকু দিয়ে অতি যত্নে বানিয়ে থাকেন পরিবেশ বান্ধব এ সকল মাটির পন্য।

আধুনিকতার ছোয়ায় সিরামিক,ম্যালামাইন,প্লাস্টিক সহ বিভিন্ন ধাতব পন্যের সহজলভ্যতার কারনে এই শিল্পে ভাটা পড়ে গেছে অনেকটা। কুমারেরা তাদের পূর্ব পুরুষের পেশা ছেড়ে দিয়ে বিকল্প পেশার কথা ভাবছেন।

তাদের এই পরিবেশবান্ধব শিল্পকর্ম এখন সীমাবদ্ধ হয়ে গেছে বাৎসরিক কিছু পূজা-পার্বন ও মেলার মধ্যে।

তবে আশার কথা হলো,এখনো জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের বড় আখরা পালপাড়া গ্রাম, বাসাইল,রাংগামালিয়া,শেখেরনগর, আবিরপাড়া, দানিয়াপাড়া পালপাড়া গ্রাম, শ্রীনগর উপজেলার হাসারা গ্রাম ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার টিকে আছেন তাদের এই শিল্পকর্ম নিয়ে। তবে সময়ের সাথে সাথে বদল হয়েছে পন্যের চাহিদার।

আধুনিকতা নিয়ে তৈরি হচ্ছে নান্দনিক শিল্পকর্ম।চাহিদা বাড়ছে মাটির তৈরি সৌখিন পন্যের। যার মধ্যে রয়েছে ফুলদানি, শো পিস, ডিনার সেট, প্রদীপ, ওয়ালম্যাট, বিভিন্ন গহনা ইত্যাদি। তাদের বানানো এই সব পন্য শোভা পাচ্ছে রাজধানিসহ বিভিন্ন জেলা শহরের শোরুম গুলোতে।

এই সুন্দর শিল্পকর্ম আপনার আমার ড্রয়িং রুমের শোভাবর্ধন করলেও পিছিয়ে যাচ্ছে এই শিল্পের সাথে জড়িত হাজারো মানুষের জীবন।

এবারে এই শিল্পের প্রচার ও প্রসার ঘটাতে এগিয়ে আসতে হবে ই কমার্স উদ্যোক্তাদের। জেলার ভিতরেই সোর্সিং থাকায় এই পন্য নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। মুন্সিগঞ্জ জেলায় যারা এখনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় খাত।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব পন্য উঠে আসছে ই কমার্সের কারনে। শিক্ষিত জনসমাজ কাজ করছে এই সকল প্রায় বিলুপ্তের পথে এগিয়ে যাওয়া পন্য নিয়ে। তাই মুন্সিগঞ্জের উদ্যোক্তারা এগিয়ে এলে আবারো বাজার তৈরি হবে এই পন্যগুলোর।

এ ব্যাপারে প্রয়োজনীয় ও সময় উপযোগী পদক্ষপ নেয়ার জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

তবে সরকারি, বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারনা চালাতে হবে। মানুষকে জানাতে হবে এই শিল্পের বিভিন্ন দিক সম্পর্কে। নতুন প্রজন্মের কাছে নিজেদের অতীত ঐতিহ্যকে তুলে ধরা আমাদের কর্তব্য।

সকলের অংশগ্রহনে মুন্সিগঞ্জের মৃৎশিল্প দেশের চাহিদা মিটিয়ে একদিন সমাদৃত হোক বিশ্বময়।

শামীমা নাসরিন শাম্মী
স্বত্তাধিকারিঃ Shamme’s Dream.

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!
বিবিধ

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ
বিবিধ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

ছেলেকে নয়, অন্য ৩ নেতাকে উত্তরসূরি নির্ধারণ করলেন খামেনি
বিবিধ

ছেলেকে নয়, অন্য ৩ নেতাকে উত্তরসূরি নির্ধারণ করলেন খামেনি

প্রযুক্তি বাজার

গরমে স্মার্ট সিলিং ফ্যান

ডোনাল্ড ট্রাম্প
বিবিধ

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’, গোসল করিয়ে গা শুকিয়ে দেবে
ফিচার

আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’, গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2021

মুন্সিগঞ্জের মৃৎশিল্প

Techzoom.TV |
TechzoomTV