Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুক্তি পেয়েছে ঢাকা সামার কনের অফিসিয়াল থিম সং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 June 2023
মুক্তি পেয়েছে ঢাকা সামার কনের অফিসিয়াল থিম সং
Share on FacebookShare on Twitter

আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)’তে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। অনুষ্ঠিতব্য এই ফেস্টিভালের উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করতে প্রকাশ পেল ‘ঢাকা সামার কন’ থিম সং ‘এস্কেপ’; যা পপ কালচার ফেস্টিভালের জন্য প্রথমবারের মত তৈরি করা কোন থিম সং।

অনন্য ধারার এই আয়োজনের থিম সং-টি নির্মাণে স্বনামধন্য হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সাথে যৌথভাবে তারকা শিল্পী শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা এবং ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন। মঙ্গলবার গানটির মিউজিক ভিডিও সহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।

‘এস্কেপ’ গানটি লিখেছেন মেকানিক্স ব্যান্ডের স্বনামধন্য ড্রামার ও মিডিয়াকোয়েস্টের এজিএম শেখ এম রিয়াজ। তরুণ-তরুণীর মাঝে আত্মবিশ্বাস তৈরি ও অনুপ্ররণা যোগাতে সর্বোপরি তারুণ্যের স্পৃহা, নির্ভিকতা, স্বাধীনচেতা, সৃজনশীলতাকে জাগ্রত ও উদ্ধুদ্ধ করাই ‘এস্কেপ’ গানটির লক্ষ্য। এই গানে র‍্যাপ করেছেন হিপ হপ জগতের জনপ্রিয় শিল্পী ব্ল্যাক জ্যাং। গানটি সর্বোপরি পরিচালনা ও সংযোজনার কাজ করেছেন শিশির আহমেদ।

মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব ‘এস্কেপ’ গানটি নিয়ে বলেন, ‘মেকানিক্স সব সময় ফ্যানদের নতুন কিছু দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সামার কনের এই থিম সং নিয়েও আমাদের পরিকল্পনা তেমনি। আমি আশা করবো সবাই গানটি শুনবে ও ঢাকা সামার কনে অংশগ্রহনের মাধ্যমে ফেস্টিভালকে সফল করবেন।’

ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছি। দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। ‘এস্কেপ’ গানটি প্রতিটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও নতুন কিছু করার অনুপ্রেরণা দেবে।

মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শ্রাবণ সাগর বলেন, ‘মিডিয়াকোয়েস্ট সাধারণ থেকে বেরিয়ে এসে একটা অসাধারণ কিছু করার চেষ্টারত সবসময়। ঢাকা সামার কন এমনই একটা উদ্যোগ। ঢাকা সামার কন আমাদের দেশে পপ-কালচারকে একটি প্ল্যাটফর্ম দিতে সংকল্পবদ্ধ ঠিক সেটাই প্রকাশ পেয়েছে এই ‘এস্কেপ’ গানে। এটিই দেশের প্রথম কোন পপ-কালচার ফেস্টিভাল যার নিজস্ব থিম-সং হয়েছে।’

কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, কে-পপ, হিপ-হপ, আর্ট সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। মূলত একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই আয়োজিত হচ্ছে ঢাকা সামার কন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পারসো থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে
বিবিধ

স্পারসো থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে

হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
বিবিধ

হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের স্থান প্রকাশ করল পাকিস্তানি নিরাপত্তা সূত্র!
বিবিধ

ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের স্থান প্রকাশ করল পাকিস্তানি নিরাপত্তা সূত্র!

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

বিবিধ

পাসওয়ার্ডের উদ্ভাবন ও হ্যাক করার ইতিহাস

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)
বিবিধ

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 June 2023

মুক্তি পেয়েছে ঢাকা সামার কনের অফিসিয়াল থিম সং

Techzoom.TV |
TechzoomTV