Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অধিকাংশ এটিএম,সিআরএম বুথ বন্ধ; বিপাকে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ আগস্ট ২০২৪
অধিকাংশ এটিএম,সিআরএম বুথ বন্ধ; বিপাকে গ্রাহক
Share on FacebookShare on Twitter

গ্রাহকের সুবিধামতো সময়ে লেনদেনের সুবিধায় দেশ জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে এটিএম বুথগুলো। ব্যাংকের চেয়ে এসব বুথেই নগদ টাকা জমা ও উত্তলনে বেশি স্বাচ্ছন্দবোধ করেন গ্রাহক। এরই পরিপ্রেক্ষিতে দেশেজুড়ে বিভিন্ন ব্যাংকের ১৩ হাজার ৪২৮টি এটিএম বুথ স্থাপিত হয়েছে গত মে মাস পর্যন্ত সময়ে। এর মধ্যে শহরাঞ্চলে ৯ হাজার ৪০৯টি আর গ্রামাঞ্চলে ৪ হাজার ১৯টি।

এটিএম ছাড়া সিআরএমের (ক্যাশ রিস্লাইকিং মেশিন) মাধ্যমেও নগদ টাকা উত্তোলন করা যায়। দেশের বেসরকারি খাতের ব্র্যাক, সিটি, ঢাকা ব্যাংকসহ অনেক ব্যাংক এখন এটিএমের বদলে সিআরএমের প্রতি ঝুঁকছে। সিআরএমে টাকার উত্তোলনের পাশাপাশি নগদ জমারও সুযোগ রয়েছে। এ কারণে ধীরে ধীরে সিআরএমের সংখ্যা বাড়ছে। গত মে মাস শেষে দেশে সিআরএমের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০। এসব সিআরএমের সিংহভাগই শহরাঞ্চলে, ৩ হাজার ৯৮৫টি।

কিন্তু ছাত্র-জনতা অভ্যুত্থানে সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের ‘সরকারহীন’ সময়ে দুস্কৃতকারীদের উত্থানে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা পরিস্থিতি। এর ফলে নিরাপত্তার অভাবে দেশজুড়ে বেশির ভাগ ব্যাংকের এটিএম বন্ধ রাখা হয়। এতে নগদ টাকা উত্তলন ও জমা দিতে গিয়ে বিপাকে পরছেন গ্রাহক। রাজধানীর বাণিজ্যিক এলাকাগুলোতে এই সঙ্কটটা ছিলো চোখে পড়ার মতো। সপ্তাহজুড়ে এই সঙ্কট ঘনীভূত হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি। তাই বেশিরভাগ বুথে টাকা নেই। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব। টাকা তুলতে অনেককে একাধিক বুথে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এটিএমে অর্থ সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মধ্যম সারির এক কর্মকর্তা জানান, স্বাভাবিক সময়ে চারটি ব্যাংকের এটিএমে দিনে তাঁরা প্রায় ৩০ কোটি টাকা সরবরাহ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সবরবাহ করতে পেরেছেন মাত্র ১০ কোটি টাকা। অর্থাৎ প্রয়োজনের তিন ভাগের এক ভাগ অর্থ সরবরাহ করতে পেরেছে প্রতিষ্ঠানটি।

ঢাকার মধ্যে মতিঝিল, পল্টন, দিলকুশা, ফকিরাপুল ও গুলিস্তান, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, কলাবাগান ও সায়েন্স ল্যাব এলাকা ঘুরে দেখা গেছে, হাতে গোনা কিছু এটিএম বুথ খোলা রয়েছে। এসব এলাকার মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবি ব্যাংকসহ বেশকিছু ব্যাংকের এটিএম সেবা বন্ধ পাওয়া যায়।

তবে ডাচ্‌-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্রাক ব্যাংকসহ অল্প কিছু ব্যাংকের এটিএম বুথ খোলা রয়েছে। বন্ধ থাকা বেশিরভাগ ব্যাংকের বুথের নিরাপত্তাকর্মীদেরও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা জানিয়েছেন, নিরাপত্তার অভাবে বুথগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হয়নি।

এ নিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে খুদে বার্তার মাধ্যমে এক লাখ টাকার বেশি উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বেশির ভাগ ব্যাংকের এটিএমের অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষ করে থাকে। কয়েক দিন ধরে নিরাপত্তাহীনতার কারণে তৃতীয় পক্ষের এ সেবা বন্ধ রয়েছে। এ কারণে অনেক ব্যাংকের এটিএমে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালীতে বিমান বিধ্বংসী নৌ-ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
বিবিধ

হরমুজ প্রণালীতে বিমান বিধ্বংসী নৌ-ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

বিবিধ

শীর্ষ ব্যান্ডগুলোর পছন্দের তালিকায় ‘ওরাকল ডাটাবেজ’

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

“ফেনীর একমাত্র জাদুঘর এর ইতিহাস”
বিবিধ

“ফেনীর একমাত্র জাদুঘর এর ইতিহাস”

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী
বিবিধ

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন
সোশ্যাল মিডিয়া

২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি...

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ আগস্ট ২০২৪

অধিকাংশ এটিএম,সিআরএম বুথ বন্ধ; বিপাকে গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV