Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ে আস্থা নেই অধিকাংশ কোম্পানি প্রধানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
এআইয়ে আস্থা নেই অধিকাংশ কোম্পানি প্রধানের
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে উন্নততর এআই সমৃদ্ধ কনজিউমার প্রডাক্ট যেমন সেলফোন, ব্যক্তিগত কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট স্পিকার ইত্যাদি ডিভাইসের বাজারে কঠিন প্রতিযোগিতা চলছে। তবে শিল্প খাতে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে এখনো আত্মবিশ্বাসী হতে পারছেন না প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা।

ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান পিডব্লিউসির ২২তম বার্ষিক বৈশ্বিক সিইও জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতিষ্ঠান প্রধানদের মাত্র ২৮ শতাংশ এআই প্রযুক্তির নির্ভরযোগ্যতার ব্যাপারে আস্থাশীল। এক্ষেত্রে ভারতীয় কোম্পানি প্রধানদের মধ্যে এ হার আরো কম, ১০ শতাংশ! খবর ইকোনমিক টাইমস।

চলতি বছরের মে-সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানির এক হাজার চিফ এক্সপেরিয়েন্স অফিসার (সিএক্সও) এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকা নির্বাহীর মতামতের ভিত্তিতে এ গবেষণা পরিচালনা করে পিডব্লিউসি। বিশেষ করে ভারতে এআই প্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা বুঝতেই এ জরিপ করা হয়।

গবেষণা প্রতিবেদনে এআই প্রযুক্তি খাতে আরো ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এ প্রযুক্তিকে দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকভাবে ব্যবহারের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে সেবাগ্রহীতাদের যথেষ্ট আস্থা অর্জন করা সম্ভব হয়। যেখানে এআই বলতে বোঝায় এমন একটি সমন্বিত প্রযুক্তি, যা অনুভব করতে পারে, মানুষের মতো চিন্তাশক্তিও রয়েছে। ফলে নিজেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও রাখে।

পিডব্লিউসির গবেষণায় অংশ নিয়েছিলেন প্রযুক্তি, গণমাধ্যম, টেলিকম, আর্থিক ও সেবা প্রতিষ্ঠান, পেশাজীবী, স্বাস্থ্য, শিল্পপণ্য, কনজিউমার মার্কেট, সরকারি প্রতিষ্ঠান এবং ইউটিলিটিসহ নানা খাতের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে ভারতসহ সারা বিশ্বের অধিকাংশ নীতিনির্ধারক স্বীকার করেছেন, এআই প্রযুক্তির নির্ভরযোগ্যতা যাচাইয়ের মতো কোনো কৌশল, পদ্ধতি বা টুল তাদের নেই। ভারতের মাত্র ১০ শতাংশ নির্বাহী কর্মকর্তা এআই ব্যবহারের ব্যাপারে আত্মবিশ্বাসী। যেখানে বৈশ্বিক হার ১৮ শতাংশ।

তবে আশার কথা হচ্ছে, ভারতের ৬৯ শতাংশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিশ্বে সার্বিক তত্পরতায় এআই ব্যাপক পরিবর্তন আনবে, এটি ইন্টারনেট বিপ্লবের চেয়েও বড় ঘটনা হবে। যেখানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ সিইও আশা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে ব্যবসা খাতে ব্যাপকভিত্তিক পরিবর্তন আনবে এআই। ভারতে এমন মতের সিইওর হার ৮৬ শতাংশ।

এছাড়া ভারতের অনেক প্রতিষ্ঠানই এখন কোম্পানির ভিত্তি আরো শক্ত করতে নিজস্ব বিশেষজ্ঞ বিশ্লেষণ কেন্দ্র স্থাপন করছে। ৫০ শতাংশ সিইও আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করার পরিকল্পনা করছেন।

ভারতকে ব্যাপক সম্ভাবনাময় এআই প্রযুক্তির সম্ভাব্য বৃহৎ বাজার হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এ দেশের প্রতিষ্ঠান প্রধানদের এ প্রযুক্তি সম্পর্কে ধারণা ও দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। পিডব্লিউসি ইন্ডিয়ার উপদেষ্টা কমিটির প্রধান দিপঙ্কর সান্বালকা বলেন, এটা খুব আশার কথা যে ভারতীয় কোম্পানি প্রধানরা আগামী কয়েক বছরের মধ্যে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করতে চান।

তবে সেই সঙ্গে আশঙ্কার কথা হলো, এআই প্রযুক্তির ঝুঁকি নির্ধারণের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানা নেই ৫৩ শতাংশ ভারতীয় সিইওর। যেখানে এর বৈশ্বিক হার ৩৬ শতাংশ। পিডব্লিউসির উপাত্ত ও বিশ্লেষণ প্রধান সুদীপ্ত ঘোষ বলেন, এখানে এআই প্রযুক্তির ব্যবহার কাঙ্ক্ষিত ফল না-ও দিতে পারে।

তিনি বলেন, এআইকে নির্ভরযোগ্য করতে হলে এর সঙ্গে দরকার পক্ষপাতিত্ব এবং ন্যায্যতা নির্ধারণের শক্তিশালী প্রক্রিয়া, ফলাফলের মর্মোদ্ধার ও ব্যাখ্যা করার সামর্থ্য এবং সহজবোধ্যতা ও নিরাপত্তা। তা না হলে এআই নিয়ে এ হইচই, উচ্ছ্বাস বিপর্যয়ে পর্যবসিত হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ভিভো
পাঁচমিশালি

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ভিভো

শুটিংয়ে সানি লিওনের বুকে গুলি! ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

শুটিংয়ে সানি লিওনের বুকে গুলি! ভিডিও ভাইরাল

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল
ই-কমার্স

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

আসছে অ্যান্ড্রয়েড ১৬, গুগলের নতুন বেটা আপডেটে চমক
পাঁচমিশালি

আসছে অ্যান্ড্রয়েড ১৬, গুগলের নতুন বেটা আপডেটে চমক

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার
পাঁচমিশালি

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

Load More

ট্রেন্ডিং টপিক

৭ দিনের মধ্যে ই-কমার্স টাস্কফোর্স, বৈশ্বিক বাজার ধরতে নতুন রোডম্যাপ ঘোষণা
ই-কমার্স

৭ দিনের মধ্যে ই-কমার্স টাস্কফোর্স, বৈশ্বিক বাজার ধরতে নতুন রোডম্যাপ ঘোষণা

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%
অর্থ ও বাণিজ্য

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
প্রযুক্তি সংবাদ

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল
নির্বাচিত

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix