Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2024
ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক
Share on FacebookShare on Twitter

ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের একটি মূল অংশ হয়ে উঠেছে। একে অপরের সাথে যুক্ত থাকতে কিংবা কোন তথ্য জানার জন্য শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। একইসাথে এই প্ল্যাটফর্মগুলোর সম্ভাব্য ক্ষতিকারক দিকগুলোও সামনে আসছে। যার মধ্যে মানসিক স্বাস্থ্যের উপর ডিজিটাল মাধ্যমের প্রভাব বর্তমানে একটি উদ্বেগের বিষয়। দীর্ঘ সময় ধরে কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার, বা স্ক্রিন টাইম মানসিক সুস্থতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো এখন কেবল বিনোদন নয়, ডিজিটাল সুস্থতার বিষয়েও দায়িত্বশীল হয়ে উঠছে। মানসিক স্বাস্থ্য দিবসে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকাগুলো বর্তমান সময়ের জন্য তাই উল্লেখযোগ্য।

গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার কখনও কখনও দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং দুর্বল মানসিকতা তৈরির অন্যতম কারণ হতে পারে, বিশেষ করে কম বয়সীদের মধ্যে এটি লক্ষণীয়। যদি আনুমানিক চারজন তরুণের মধ্যে একজন স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাহলে বলা যায়, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কম নয়। ইউজারদের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোর মধ্যে টিকটকের লক্ষ্যও এখন ত্বরান্বিত হচ্ছে।

প্ল্যাটফর্ম ব্যবহার করার সময়সীমা নির্ধারণ করার সুবিধা দিতে টিকটক অ্যাপ বেশ কয়েকটি ডিজিটাল ওয়েল-বিয়িং ফিচার নিয়ে এসেছে। টিকটকের ‘সেফটি সেন্টার’ এর মধ্যে অন্যতম, যেখানে রয়েছে একটি ওয়েল-বিয়িং গাইড। এতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ইউজারদের মানসিক সুস্থতা বজায় রাখতে ডিজিটাল কনটেন্ট সম্পর্কে টিপস দেয়া হয়েছে।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য, টিকটকে ডিফল্ট ফর্মে প্রতিদিনের স্ক্রিন টাইম ৬০ মিনিটে সীমিত করার সুবিধা আছে। এমনকি তাদের অভিভাবকরাও এই ফিচারটি সেট করে দিতে পারবে। কম বয়সী ইউজারদের জন্য অনলাইনে স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলার জন্য টিকটকে এই প্রচেষ্টা। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক ইউজাররাও তাদের সুবিধা অনুযায়ী টিকটকে স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারে।

স্ক্রিন টাইম ড্যাশবোর্ডে অ্যাপ ব্যবহারের বিশদ বিবরণ দেয়া থাকে। প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা প্রতিদিন কত সময় অ্যাপটি ব্যবহার করছে এবং সারাদিনে কখন তারা সবচেয়ে বেশি অ্যাপটিতে অ্যাক্টিভ থাকছে সেটি সম্পর্কে এখানে তথ্য পাওয়া যায়। এভাবে এই টুলটির মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আত্মসচেতনতা এবং ডিজিটাল অভ্যাস গড়ার সুযোগ পাচ্ছে। টিকটকের আরেকটি ফিচার হলো ‘স্ক্রিন টাইম ব্রেক’, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেয়ার কথা মনে করিয়ে দেয়।

বয়স অনুযায়ী উপযুক্ত কনটেন্টে অ্যাক্সেস নিশ্চিত করতে টিকটকে রয়েছে ‘রেসট্রিক্টেড মোড’। এর মাধ্যমে ইউজারের বয়সের উপর ভিত্তি করে কনটেন্ট ফিল্টার হয়। এছাড়া, ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারের মাধ্যমে, অভিভাবকরাও তাদের অ্যাকাউন্ট সন্তানদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারেনো। যেখানে সন্তানদের স্ক্রিন টাইমিং, কনটেন্টের বিষয়বস্তু এবং প্রাইভেসি সেটিংস সরাসরি অভিভাবকরা নির্ধারণ করতে পারেন। ফলে সন্তানের অনলাইন অ্যাক্টিভিটি সম্পর্কে তাদের ধারণা থাকে এবং নিজেরাই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। সম্প্রতি এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) সাথে টিকটক যৌথভাবে কাজ করে। যেখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রচারের লক্ষ্যে প্রফেশনাল এবং কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে গঠন করা হয় ফিডস নেটওয়ার্ক।
২০২৩ সালে, সেলেনা গমেজের রেয়ার ইমপ্যাক্ট ফান্ডের সাথে টিকটক কাজ করে যেখানে ২ লাখ ৫০ হাজার ডলার ছিল মানসিক স্বাস্থ্য পরিষেবার জন্য। এই যৌথ উদ্যোগটি টিকটকের #MentalHealthAwareness: Better Together ক্যাম্পেইনের অংশ ছিল, যেটি প্ল্যাটফর্ম ইউজারদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে তথ্য আদান-প্রদানে উৎসাহিত করে।

এছাড়া, বাংলাদেশেও গত বছর টিকটকে জুবায়ের, নানজিবা এবং সাইফ সারোয়ারের মতো কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি ব্র্যাক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ইউনিসেফ এর মতো বিশেষ প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছে।

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে এবং মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো এখন কাজ করছে। ডিজিটাল সুস্থতার জন্য টুলস, এবং যৌথ উদ্যোগগুলো সেটিরই দৃষ্টান্ত।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আগেই স্মার্টফোনে এইচবিএম প্রযুক্তি আনছে হুয়াওয়ে?

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় কর্মশালা

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

এয়ারটেলে ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল
টেলিকম

এয়ারটেলে ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2024

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix