Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
Share on FacebookShare on Twitter

এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের গ্রাহকরা অনলাইনে অন্য অঞ্চলের তুলনায় বেশি সক্রিয় এবং ডিজিটাল ঝুঁকি সম্পর্কেও ক্রমশ সচেতন হয়ে উঠছেন। ক্যাসপারস্কি মার্কেট ইন্টেলিজেন্সের সাম্প্রতিক বি২সি পালস সার্ভে-তে দেখা গেছে, অনলাইন কেনাকাটা, ডিজিটাল অর্থব্যবস্থা, ডিজিটাল বিনোদন এবং অনলাইন যোগাযোগ সব ক্ষেত্রেই এপিএসির ভোক্তারা অন্য অঞ্চলের ভোক্তাদের চেয়ে সচেতন হচ্ছেন।

জরিপ অনুযায়ী, এপিএসি অঞ্চলের ৮০ শতাংশ ভোক্তা অনলাইন কেনাকাটা করেন, যেখানে বৈশ্বিক হার ৭১ শতাংশ। ডিজিটাল অর্থব্যবহারে এপিএসির হার ৭২ শতাংশ, বৈশ্বিকভাবে ৭০ শতাংশ। ডিজিটাল বিনোদনে এই হার ৭০ শতাংশ, বৈশ্বিক গড় ৬২ শতাংশ; আর ডিজিটাল যোগাযোগে এপিএসির হার ৬৮ শতাংশ, বৈশ্বিকভাবে ৬১ শতাংশ।

ডিজিটাল প্রযুক্তিকে অপরাধমূলক কাজে ব্যবহারের বিষয়েও এপিএসির ভোক্তাদের উদ্বেগ বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। জরিপে এ অঞ্চলের ৩৫ শতাংশ ভোক্তা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে বৈশ্বিক হার ৩২ শতাংশ। দেশগুলোর মধ্যে সচেতনতার হার সবচেয়ে বেশি থাইল্যান্ডে (৩৯ শতাংশ), এরপর মালয়েশিয়া (৩৮ শতাংশ), ইন্দোনেশিয়া (৩৫ শতাংশ), চীন (৩৪ শতাংশ), ভারত (৩২ শতাংশ) এবং ভিয়েতনাম (৩১ শতাংশ)।

ক্যাসপারস্কির এপিএসি অঞ্চলের কনজ্যুমার চ্যানেলের প্রধান চুন হং চি বলেন, “এ অঞ্চলের ৭৭ শতাংশ মানুষ যখন অনলাইনে যুক্ত এবং অনলাইন লেনদেনের প্রায় ৭০ শতাংশে ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হচ্ছে, তখন সাইবার নিরাপত্তা আর ঐচ্ছিক বিষয় নয়। ২০৩০ সালের মধ্যে এ অঞ্চলে মোবাইল গ্রাহকের সংখ্যা ২.১১ বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ব্যক্তিগত তথ্য ও আর্থিক লেনদেন সুরক্ষিত রাখা এ অঞ্চলের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির প্রতি আস্থা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এপিএসি দ্রুত মোবাইলনির্ভর হয়ে উঠলেও এর সঙ্গে বাড়ছে মোবাইল সাইবার হামলার ঝুঁকিও। ক্যাসপারস্কি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এ অঞ্চলের ভোক্তাদের লক্ষ্য করে প্রায় ৩০ হাজার মোবাইল হামলা প্রতিহত করা হয়েছে। ভারত ও ইন্দোনেশিয়ায় হামলার সংখ্যা সবচেয়ে বেশি যথাক্রমে ১৮,১৮৭টি ও ১৫,১৬৩টি। এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনায় তাইওয়ানে মোবাইল হামলা ৩৭৩ শতাংশ, শ্রীলঙ্কায় ১৩২ শতাংশ, থাইল্যান্ডে ১২৭ শতাংশ, বাংলাদেশে ১০৮ শতাংশ, চীনে ৬৯ শতাংশ এবং ফিলিপাইনে ২৮ শতাংশ বেড়েছে।

চুন হং চি বলেন, “এ অঞ্চলের বিভিন্ন দেশে মোবাইল হামলার সংখ্যা দ্রুত বৃদ্ধি পরিবর্তনশীল ডিজিটাল অভ্যাসেরই প্রতিফলন। প্রথম প্রান্তিকে শনাক্ত হওয়া প্রায় ৩০ হাজার মোবাইল হুমকি এ অঞ্চলের বিপুলসংখ্যক ডিজিটাল ব্যবহারকারীর তুলনায় কম মনে হতে পারে, তবে এটি হয়তো বড় সমস্যার কেবল একটি অংশ। ভারত ও ইন্দোনেশিয়ায় হামলার সংখ্যা সবচেয়ে বেশি হলেও তাইওয়ান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও বাংলাদেশের মতো দেশে বছরওয়ারি হামলা বৃদ্ধির ঘটনা দেখাচ্ছে যে, মোবাইল হুমকি এখন এ অঞ্চলের বড় ডিজিটাল অর্থনীতির বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “কম্পিউটারের তুলনায় মোবাইল ফোনে অনেক সময় একই মাত্রার নিরাপত্তা ব্যবস্থা থাকে না। অথচ আর্থিক লেনদেন, সামাজিক যোগাযোগ এবং পেশাগত কাজের প্রধান মাধ্যম হয়ে উঠছে মোবাইল ফোন। সাইবার অপরাধীরাও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তাদের লক্ষ্য পরিবর্তন করছে। তাই মোবাইল ব্যবহারের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল নিরাপত্তাকেও এগিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ।”

এই পরিস্থিতিতে ডিভাইস ও সেবার মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির মোবাইল সিকিউরিটি এসডিকে, হু কলস এসডিকে এবং সেফ ওয়েব-এর মতো সমাধান মোবাইল ম্যালওয়্যার, ফিশিং, সন্দেহজনক কল এবং ক্ষতিকর ওয়েবসাইট থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় সহায়তা করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের কুলিং সিস্টেম কাজ করে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের কুলিং সিস্টেম কাজ করে যেভাবে

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়

আইফোনের পাসকোড ভুলে গেলে রিসেট করবেন যেভাবে
টিপস

আইফোনের পাসকোড ভুলে গেলে রিসেট করবেন যেভাবে

১০ কোটি মোবাইলে রয়েছে ক্ষতিকর ৩৬ অ্যাপস
নির্বাচিত

১০ কোটি মোবাইলে রয়েছে ক্ষতিকর ৩৬ অ্যাপস

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়
কিভাবে করবেন

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix